মার্কিন প্রতিনিধিরা যাচ্ছেন না পাকিস্তান, অনিশ্চিত সংলাপইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার বিশেষ প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প।
ট্রাম্পকে ইসরায়েলিরা, আপনাকে বোকা বানিয়েছে নেতানিয়াহুইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ওপর থেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকশ ইসরায়েলি। শনিবার (২৫ এপ্রিল) সকালে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির বাসার সামনে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এই বার্তা দেন বিক্ষোভকারীরা।
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ইসলামাবাদ যাচ্ছেন উইটকফ ও কুশনারইরানের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে ইসলামাবাদ পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ এপ্রিল) ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেন।
আল-জাজিরার এক্সপ্লেইনার১ মের পর ট্রাম্প কি ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারবেনযেখানে কংগ্রেসের সমর্থন পাওয়া অনিশ্চিত, সেখানে ট্রাম্প কি অতীতের প্রেসিডেন্টদের মতো কোনো আইনি ফাঁকফোকর খুঁজবেন? নাকি সকল নিয়মনীতি উপেক্ষা করেই এই যুদ্ধ চালিয়ে যাবেন তিনি?
ভারতকে ‘নরকের গর্ত’ বলা মন্তব্য শেয়ার করলেন ট্রাম্প, নয়াদিল্লির প্রতিবাদভারতকে ‘হেলহোল’ বা ‘নরকের গর্ত’ মন্তব্য করা করা একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যটিকে ‘অজ্ঞতাপ্রসূত, অনুচিত ও রুচিহীন’ বলে অভিহিত করেছে।
হরমুজ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পেরহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘মার্কিন নৌবাহিনীর অনুমোদন ছাড়া কোনো জাহাজ হরমুজে ঢুকতে বা বের হতে পারবে না।
সিএনএনের প্রতিবেদন: ইরানের ‘নেতৃত্বে ফাটল’ নাকি ট্রাম্পের ‘তেহরান বিভক্ত’ তত্ত্বইরান সরকার ‘মারাত্মকভাবে বিভক্ত’ হয়ে পড়েছে — এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। তাঁদের মতে, যুদ্ধের চাপে ইরান বরং আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হয়েছে।
রোববারেই শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: ইসরায়েলি গণমাধ্যমইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববারেই শেষ হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির সরকারি সম্প্রচার সংস্থা কানের বরাতে এ খবর জানায় মিডল ইস্ট আই।
হরমুজ খোলা অসম্ভব জানাল ইরান, আলোচনায় আশাবাদী ট্রাম্পযুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অব্যাহত নৌ-অবরোধের কারণে হরমুজ প্রণালি খুলে দেওয়া ‘অসম্ভব’ বলে জানিয়েছেন ইরান। বুধবার (২২ এপ্রিল) দেশটির পার্লামেন্ট স্পিকার ও শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ এই তথ্য জানান।
নৌ-অবরোধ রেখেই যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পেরইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ-অবরোধ এবং সামরিক প্রস্তুতি বহাল থাকবে।
ট্রাম্পের হামলার হুমকির পর ‘আগের চেয়েও ভয়াবহ’ জবাবের হুঁশিয়ারি ইরানেরআবার হামলা হলে ‘আগের চেয়েও শক্তিশালী’ভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমা মোহাজেরানি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ইরানকে আলোচনায় বসাতে আশাবাদী পাকিস্তানযুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানকে আলোচনার টেবিলে আনতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেছে পাকিস্তান। সোমবার (২০ এপ্রিল) দেশটির এক জ্যেষ্ঠ সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।