তারেক রহমান অবশ্যই ঢাবি শিক্ষার্থী ছিলেন: আসিফ নজরুলসম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যান। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়টিতে তাঁর ছাত্রত্বের প্রসঙ্গটি আলোচনায়।
এনসিপির অঙ্গসংগঠন হচ্ছে ‘ওয়ারিয়র্স অব জুলাই’, সদস্যসংখ্যা নিয়ে ধোঁয়াশাজুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন অঙ্গসংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় ৫ লাখ টাকাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি। আজ বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটির পক্ষ থেকে নির্বাচনী ব্যয়ের এই হিসাব বিবরণী জমা দেওয়া হয়েছে।
জামিনহীন বিচার: কারাগারের অন্ধকারেই কি হারিয়ে যাচ্ছে ‘আইনের শাসন’?ঢাকার একটি আদালত। সেখানে সিঁড়িতে দাঁড়িয়ে কাঁদছিলেন এক বৃদ্ধা মা। তার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা। অথচ ঘটনার দিন ছেলেটি ছিল হাসপাতালে শয্যাশায়ী। আদালতে সেই কাগজও জমা হয়েছে। তবু জামিন হয়নি। কয়েক মাস পর খবর এল—কারাগারে অসুস্থ হয়ে তার ছেলে মারা গেছে। দেশের রাজনৈতিক পালাবদলের পর এ ধরনের গল্প এখন আর...
এনসিপিতে যোগ দিচ্ছেন অনেকেই, যাচাই-বাছাইয়ে ‘সার্চ কমিটি’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। কারা যোগ দিচ্ছেন, তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই-বাছাইয়ের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে দলটি।
অপূর্ণ প্রতিশ্রুতি তীব্র হতাশা ও নতুন অস্থিরতা তৈরি করতে পারেজুলাই বর্ষা বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল জনতার প্রত্যাশা। মানুষ ভেবেছিল, শুধু সরকার বদলাবে না; বদলাবে রাষ্ট্রের চরিত্রও। বদলাবে প্রশাসনের সংস্কৃতি। বদলাবে ক্ষমতার ব্যবহার। বিশেষ করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে মানুষের যে ক্ষোভ ছিল, সেটির একটি জবাব আসবে।
বাংলাদেশে গেরুয়া সন্ত্রাস হতে দেব না: নাসীরুদ্দীন পাটওয়ারীবাংলাদেশে গেরুয়া সন্ত্রাস কায়েমের সকল প্রচেষ্টাকে রক্ত দিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
ফুটনোটপর্ব ১০১: মা, তোমার জন্যবেশ কিছু বছর লেখা বন্ধ ছিল। আবার শুরু করলাম। কারণ এখন আমরা সবাই একটা নতুন কালে আছি। সেই সময়ের সূচনাকে খুব সামনাসামনি থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। আর এখনও খুব কাছাকাছি বসেই দেখতে পাচ্ছি। আমি মনে করি এসব রেকর্ডেড থাকা উচিত। কে জানে, কারো যদি ৫০ বছর পর কাজে লেগে যায়।
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদানজাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী। আজ শুক্রবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা এনসিপিতে যোগ দেন বলে জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম।
কারামুক্ত হলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি৭ মার্চের ভাষণ প্রচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি) জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন ।
সাংবাদিকের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ মামলার রাজনীতিগত ৩ মে মুক্ত গণমাধ্যম দিবসে রাজধানীতে আয়োজিত হয়েছিল বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা। সেদিনই বিশ্বের ১৩১টি দেশের গণমাধ্যমকর্মীদের ওপর চালানো এক জরিপের ফল প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গ্যালাপ’ দাবি করেছে, বিশ্বের ৬৪ শতাংশ গণমাধ্যমকর্মী নিজ দেশে স্বাধীনভা
যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে সরকারের সঙ্গে ‘ঐক্য’ জামায়াত-এনসিপিরমেয়াদ শেষ হওয়ার মাত্র ৭২ ঘণ্টা (তিন দিন) আগে ‘যুক্তরাষ্ট্র–বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’ সই করে গেছে অন্তর্বর্তী সরকার। তীব্র সমালোচনার মধ্যেই চুক্তিটি সই হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও তা নিয়ে উদ্বেগ ও সমালোচনা চলছে।