ট্রাম্পের হুমকির মধ্যেই হরমুজে টোল আদায় পরিকল্পনা অনুমোদন ইরানেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী নৌযানগুলোর ওপর টোল বা শুল্ক আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের একটি সংসদীয় কমিটি হরমুজ প্রণালি। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির
দ্রুত চুক্তির আহ্বানইরানের তেল-বিদ্যুৎ-পানির উৎস ধ্বংসের হুমকি ট্রাম্পেরইরান যদি দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে দেশটির তেলের খনি, বিদ্যুৎকেন্দ্র এবং পানি সরবরাহ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
যেমন দেখেছিলাম হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর, কতটা বদল ঘটলআমরা এখন পারস্য উপসাগরের নীল জলে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশ মিলিটারি কনটিনজেন্টের একদল সামরিক কর্মকর্তা ফেরিতে করে কুয়েত থেকে ২০ কিলোমিটার দূরবর্তী ফাইলাকা দ্বীপে ভ্রমণে চলেছি। ২০১০-এর জানুয়ারি। আমাদের পূর্ব দিকে ইরান। সেই দেশ থেকে উড়ে এসে একদল সাদা সীগাল আমাদের স্বাগত জানায়।
মানিকন্ট্রোলের বিশ্লেষণজ্বালানি নির্ভরতা কমাতে চীনের ৪ ট্রিলিয়ন ইউয়ানের বিদ্যুৎ বিপ্লবআমদানিকৃত খনিজ তেলের ওপর নির্ভরতা কমিয়ে চীন এখন নিজের জ্বালানি নিরাপত্তার মেরুদণ্ড হিসেবে গড়ে তুলছে দেশব্যাপী এক ‘ইলেকট্রিসিটি সুপারগ্রিড’।
হরমুজ প্রণালি অবরোধের কারিগর আলিরেজাকে হত্যার দাবি ইসরায়েলেরহরমুজ প্রণালি অবরোধের মূল কারিগর এবং ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েল।
হরমুজ প্রণালিতে ভারত-পাকিস্তানসহ পাঁচ বন্ধু রাষ্ট্রের জাহাজ চলছে: ইরানপশ্চিমা গণমাধ্যমের হরমুজ প্রণালি বন্ধের দাবি সত্য নয় উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, শুধু শত্রু দেশগুলোর জন্য বন্ধ থাকলেও ‘বন্ধু’ রাষ্ট্রগুলোর জন্য হরমুজ উন্মুক্ত রয়েছে।
একদিনে হরমুজ প্রণালি পার হয়েছে একাধিক জাহাজঅবরুদ্ধ পরিস্থিতির মধ্যেই গতকাল সকাল থেকে একাধিক জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। এর মধ্যেই ইরান জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ যাতায়াতের জন্য দেশগুলোর কাছ থেকে ফি নেওয়া হবে।
আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল তেলের দামইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক টানাপোড়েন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার (২৪ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অর্থ আদায়ের পথে ইরানহরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে সেখান দিয়ে জাহাজ চলাচলের বিনিময়ে অর্থ আদায়ের দিকে এগোচ্ছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে কোন দেশের জাহাজ কী শর্তে চলাচল করবে, তা এখন তেহরানই নিয়ন্ত্রণ করছে।
হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া’ হবে।
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সহায়তায় প্রস্তুত ৬ দেশযুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান জানিয়েছে, তারা বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিতে ‘যথাযথ উদ্যোগে’ যুক্ত হতে প্রস্তুত রয়েছে।
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘দোসর’ হতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রীঅবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে মার্কিন মিত্রদের যুদ্ধাপরাধের ‘দোসর’ হওয়ার ঝুঁকিতে পড়তে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আপসে নারাজ তেহরান-ওয়াশিংটন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার স্পষ্ট ইঙ্গিতযুদ্ধবিরতির প্রশ্নে কোনো পক্ষই নরম হওয়ার লক্ষণ দেখাচ্ছে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে পাঠানো উত্তেজনা প্রশমন ও যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র কি একাই হরমুজ প্রণালি খোলা রাখতে পারবেযুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালেও হরমুজ প্রণালি এখনো কার্যত অচল। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে যায়। কিন্তু ইরান সরাসরি প্রচলিত অবরোধ না দিয়েও এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
এক্সপ্লেইনারইরানের ‘ক্ষেপণাস্ত্র দুর্গ’ কেশম দ্বীপে কী আছেমুক্তবাণিজ্য এবং পর্যটকদের স্বর্গরাজ্য কেশম এখন পরিণত হয়েছে এক সম্মুখসমরের দুর্গে। সেই সঙ্গে এই দ্বীপ হরমুজ প্রণালিতে মোতায়েন করা মার্কিন মেরিন সেনাদের কৌশলগত লক্ষ্যবস্তু বা স্ট্র্যাটেজিক প্রাইজ হয়ে উঠেছে।
হরমুজ প্রণালি সচল রাখতে আলোচনায় বসছে ইইউইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনায় বসছে সদস্য দেশগুলো।
মধ্যপ্রাচ্যের আগুনে পুড়ছে এশিয়া : এক অপ্রত্যাশিত যুদ্ধের মাশুলইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২৮ ফেব্রুয়ারির হামলা কেবল মধ্যপ্রাচ্যেই আগুন জ্বালায়নি। এর ভয়াবহ ধাক্কা হরমুজ প্রণালি থেকে শুরু করে জাপান সাগর পর্যন্ত পুরো এশিয়া জুড়ে অনুভূত হচ্ছে। এই সংঘাত এশিয়ার আঞ্চলিক জ্বালানি ব্যবস্থার ভঙ্গুরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।