যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত একা নেবেন না ট্রাম্পনিজেদের মধ্যে আলোচনা করেই ইরানের ওপর হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেই হামলার পর ইরানও পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে গত ৯ দিন ধরে যুদ্ধ চলছে।
ইরান যুদ্ধে জড়িয়ে যাচ্ছে তুরস্ক?দক্ষিণ তুরস্কের আদানা শহরের কাছে অবস্থিত নিজেদের কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নিজেদের নাগরিকদের ‘দক্ষিণ-পূর্ব তুরস্ক’ ছেড়ে যেতেও বলেছে আঙ্কারায় থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস।
ইরান যুদ্ধে ২০০৮ সালের মতো অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা নেই: নোবেলজয়ী অর্থনীতিবিদনোবেলজয়ী অর্থনীতিবিদ ফিলিপ আগিয়োঁ বলেছেন, ইরান যুদ্ধ বৈশ্বিক প্রবৃদ্ধি কমাবে ঠিকই, তবে ২০০৮ সালের মতো বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা নেই।
সর্বোচ্চ নেতার প্রতি সবার পূর্ণ সমর্থন আছে: ইসমাইল বাঘাইইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশের শাসনব্যবস্থার ভেতরে কোনো ধরনের বিভাজন বা মতপার্থক্য নেই। দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানের সব অংশ নতুন সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার ৯ম দিনে যা যা ঘটলইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার নবম দিনে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা রাজধানী তেহরান এবং দক্ষিণ-পশ্চিমের বুশেহর প্রদেশের জাম ও খোরমোজ এলাকায় একাধিক ড্রোন ভূপাতিত করেছে।
ইরানের তেল ডিপোতে হামলায় ইসরায়েলের ওপর ‘নাখোশ’ ট্রাম্পযুদ্ধের নবম দিনে এসে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের জ্বালানি স্থাপনায় হামলা করে। গত শনিবারের (৭ মার্চ) ওই হামলায় অন্তত ৩০টি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সড়কের পাশে ছিটকে পড়া তেলে আগুন লেগে তা ‘আগুনের নদীতে’ পরিণত হয়।
সিএনএনের প্রতিবেদনইরানে পারিবারিক শাসনের আদৌ কি অবসান হলো?শাহদের শাসনের অবসান ঘটাতে ১৯৭৯ সালে লক্ষাধিক ইরানি নাগরিক রাস্তায় নেমেছিলেন। তখন মনে করা হয়েছিল, পিতা থেকে পুত্রের হাতে শাসন ক্ষমতা হস্তান্তরের প্রথা হয়তো চিরতরে শেষ হলো। কিন্তু বাস্তবে তা ঘটেনি।
ইরান যুদ্ধ শেষ হবে নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিক’ সিদ্ধান্তে: ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে—সেই সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিকভাবে’ নেওয়া হবে। খবর রয়টার্সের।
জ্বালানি তেলের দাম বাড়ল প্রায় ৩০ শতাংশ, এশিয়ার শেয়ারবাজারে বড় পতনইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই উত্তেজনার জেরে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা, আনুগত্য স্বীকার আইআরজিসিরইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কয়েক বছর ধরে বাবার সম্ভাব্য প্রধান উত্তরসূরি হিসেবে মুজতবা খামেনিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল।
উত্তর কোরিয়ার নতুন ‘এলিট’ ডেস্ট্রয়ার থেকে সফল ক্রুজ মিসাইল পরীক্ষাউত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ৫ হাজার টনের যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) ‘চোয়ে হিয়ন’ থেকে ‘স্ট্র্যাটেজিক’ বা কৌশলগত ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ পরিদর্শন করেছেন।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কেন ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্টমধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে উপসাগরীয় কয়েকটি দেশে ক্ষোভ সৃষ্টি হওয়ার পর তিনি এই দুঃখ প্রকাশ করেন।
ইরানে মার্কিন সেনা আটকের দাবি, ট্রাম্প প্রশাসনের অস্বীকারযুক্তরাষ্ট্র যেসব সৈন্যকে যুদ্ধক্ষেত্রে নিহত বলে উল্লেখ করছে, তাদের মধ্যে কিছু সেনা ইরানের হাতে আটক অবস্থায় আছে বলে দাবি করেছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। তবে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবি অস্বীকার করেছে।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার আট দিন পেরিয়ে নবম দিনে গড়িয়েছে। রোববার (৮ মার্চ) সারা দিনের যুদ্ধের সবশেষ আপডেট পড়ুন স্ট্রিমের লাইভ ফিডে।
জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত অলির ৩ গুণের বেশি ভোট পেলেন বালেন্দ্র শাহনেপালের সাধারণ নির্বাচন ২০২৬–এর ফলাফলে বড় চমক দেখা যাচ্ছে। র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহর নতুন দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)’ নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছে।
রুশ যুদ্ধ জয়ে সশস্ত্র রোবট নামাচ্ছে ইউক্রেনরাশিয়া-ইউক্রেন সংঘাত ধীরে ধীরে উচ্চপ্রযুক্তির যুদ্ধে পরিণত হয়েছে। রুশ গোয়েন্দা ও আক্রমণাত্মক ড্রোনের ঝাঁক ইউক্রেনকে ব্যস্ত করে তুলেছে। জবাবে ইউক্রেনের মানববিহীন নৌযান কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে।
ট্রাম্পের কঠোর অবস্থান, জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর উদ্বেগ বাড়ছেইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে আরও কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে কোনো সমঝোতা হবে না—ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে।