সমুদ্রপথে স্পেনে প্রবেশকালে ৩ হাজার অভিবাসীর মৃত্যুচলতি বছর সমুদ্রপথে স্পেন পৌঁছাতে গিয়ে অন্তত তিন হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) স্পেনের বেসরকারি সংস্থা ‘কামিনান্দো ফ্রোন্তেরাস’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়াতাইওয়ানের চারপাশে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন। সোমবার ‘জাস্টিস মিশন ২০২৫’ নামে এই মহড়ায় চীনের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও আর্টিলারি ইউনিট মোতায়েন করা হয়। এদিকে তাইওয়ান সরকার জানিয়েছে, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় তারা প্রস্তুত এবং সম্ভাব্য চীনা হামলা প্রতিহত করতে সেনা মহড়াও জোরদার করা
মিয়ানমারে একপেশে নির্বাচনে খরা ভোটারেরমিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রায় চার বছর পর প্রথম সাধারণ নির্বাচন হচ্ছে। রোববার (২৮ ডিসেম্বর) গৃহযুদ্ধের আবহ ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যে প্রথম দফার ভোট শেষ হয়। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রধান শহরগুলোতে ভোটার উপস্থিতি ছিল ২০২০ সালের নির্বাচনের তুলনায় অনেক কম।
অধিকাংশ দলকে বাদ রেখেই নির্বাচনে মিয়ানমার, প্রেসিডেন্ট হতে ‘চান না’ জান্তা প্রধানগৃহযুদ্ধ, সহিংসতা ও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ব্যাপক সন্দেহের মধ্যেই আজ রোববার (২৮ ডিসেম্বর) মিয়ানমারে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ ভোর ৬টায় ভোটকেন্দ্র খোলা হয়। সূর্য ওঠার পর থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের আসতে শুরু করেছেন।
ধ্বংসস্তূপ গাজায় ১৬৮ চিকিৎসকের গ্র্যাজুয়েশনধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা সিটির আল-শিফা হাসপাতালে অনুষ্ঠিত হলো ১৬৮ জন ফিলিস্তিনি চিকিৎসকের গ্রাজুয়েশন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলি আগ্রাসনের দুই বছর পর ধ্বংসাবশেষের মাঝেই এই চিকিৎসকরা তাঁদের বিশেষায়িত সনদ গ্রহণ করেন।
নেতানিয়াহু চান ইরানে আরও হামলা করুক যুক্তরাষ্ট্রইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৩০ বছরের বেশি সময় ধরে দেশটির জন্য এবং বিশ্বের জন্য ইরান ভয়াবহ হুমকি এ সতর্কবার্তা দিয়ে আসছেন। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সতর্কতা মাথায় নিয়ে তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালান।
থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি সইথাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে কম্বোডিয়া। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
অর্থ কেলেঙ্কারির দ্বিতীয় মামলায়ও দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীমালয়েশিয়ার বিনিয়োগ তহবিল ওয়ান এমডিবির (মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড) আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত দ্বিতীয় মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক (৭২) দোষী সাব্যস্ত হয়েছেন।
দ্য গার্ডিয়ান•গৃহযুদ্ধের মাঝে কেন নির্বাচন করছে মিয়ানমারের সামরিক জান্তা২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই প্রথম জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। তবে সাবেক নেত্রী কারাবন্দী। দেশের সবচেয়ে সফল রাজনৈতিক দল ভেঙে দেওয়া হয়েছে। আবার দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা এখনো বিরোধপূর্ণ বা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এসব কারণে সামরিক জান্তার ঘোষিত
ডনের সম্পাদকীয়: ঢাকা-দিল্লির সম্পর্ক বিচ্ছেদভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভয়াবহরকমের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষত বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা শরিফ ওসমান হাতির হত্যাকাণ্ডের পর। কারণ তাঁর সমর্থক ও সহানুভূতিশীলদের অভিযোগ, ভারতের ইন্ধনেই তাঁকে হত্যা করা হয়েছে।
এবার নাইজেরিয়াতে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী হামলা’সিরিয়ার পর এবার নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ও ভয়াবহ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে।
ভারতে ধর্ম পালনের স্বাধীনতা হুমকির মুখে, বড়দিনে হুঁশিয়ারি শশী থারুরেরবড়দিনকে ঘিরে ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর। তিনি বলেছেন, এসব হামলা শুধু একটি সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এতে ভারতের সংবিধানে নিশ্চিত উপাসনার স্বাধীনতাই আক্রান্ত হচ্ছে।
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে পশ্চিমবঙ্গের শ্রমিককে পিটিয়ে হত্যাভারতের ওড়িশা রাজ্যের সাম্বলপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে আধার কার্ড দেখতে চাওয়ার পর এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই সময় আরও দুই শ্রমিক আহত হন। নিহত ওই যুবকের নাম জুয়েল রানা (২০)। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।
উইঘুর মুসলিমদের প্রতি আচরণ নিয়ে চীনকে হুঁশিয়ারি আল কায়দারউইঘুর মুসলমানদের প্রতি আচরণ নিয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছে আল-কায়েদা। বিরল এই ঘটনায় জঙ্গিগোষ্ঠীটি প্রকাশ্যে চীনের বিরুদ্ধে হুমকি দিয়েছে। আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)-এর প্রধান আতেফ আল-আওলাকি এ বিষয়ে একটি বিবৃতি দেন।
পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের নিন্দা ইউরোপ ও কানাডারঅধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি অনুমোদনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের একাধিক দেশ ও কানাডা। ব্রিটেন, কানাডা, ডেনমার্ক ও ফ্রান্সসহ মোট ১৪টি দেশ এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানায়। দেশগুলো বলেছে, ইসরায়েলের এই সিদ্ধান্ত অবৈধ।
তারেক রহমানের দেশে ফেরাকে কীভাবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর পর দেশে ফিরেছেন। দীর্ঘদিন তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর দেশে ফেরার পথ উন্মুক্ত হয়।
যুক্তরাষ্ট্রের অবরোধে সহায়তাকারীদের কঠোর শাস্তির আইন পাস ভেনেজুয়েলায়ভেনেজুয়েলার জাতীয় পরিষদ একটি নতুন আইন পাস করেছে। এই আইনে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধে সহায়তা বা অর্থায়নকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আইন অনুযায়ী, এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে।