আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন, তীব্র অভিমানে স্বর্ণময়ীর আত্মহননডিজিটাল সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের (২৮) মৃত্যু নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। এতে বলা হয়েছে, পরিবারের প্রতি তীব্র অভিমান ও মানসিক হতাশা থেকে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন স্বর্ণময়ী বিশ্বাস।
বিচারপতিদের অবসরের বয়স কমানোর পক্ষে নন আইনমন্ত্রীসুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কমানোর পক্ষে নন, বরং অভিজ্ঞতা কাজে লাগাতে এই বয়সসীমা আরও বাড়ানোর পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
মোহাম্মদপুরে দোকান কর্মচারীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাইরাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউসিং এলাকায় এক দোকান কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে ২ লাখ টাকা ও প্রায় ১ লাখ টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
কিশোরগঞ্জে তলিয়ে গেছে ১০ হাজার হেক্টরের বোরো ধানকিশোরগঞ্জে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নতুন করে আরও এক হাজার হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে।
মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালনের ঘোষণা ডিএসসিসিরঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশাবাহিত রোগ প্রতিরোধে এবং শহর পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
সরকার কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: মন্ত্রীমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকদের সহায়তায় কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ঋণ সুবিধা, প্রণোদনা এবং বিনা মূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ কার্যক্রম চালু রেখেছে।
হাম ও লক্ষণে আরও ১৭ শিশুর মৃত্যু, ৩০০ ছাড়াল প্রাণহানিহাম ও রোগটি উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ৫০ দিনের মধ্যে এটি সর্বোচ্চ। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৭ শিশুর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে; অন্য দুজন হামে।
গাড়ি নষ্ট নিয়ে বিচারপতি, হেঁটে না হয় ঠেলাগাড়িতে আসবআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার পথে গাড়ি নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
ঝড়-বন্যার চেয়ে বজ্রপাতে মৃত্যু বেশি, সাত দিনেই ৭১দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে গত এক সপ্তাহে ৭১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মমিনুল ইসলাম এক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন।
বেসরকারি খাতে যাচ্ছে ৫০ শিল্পকারখানা: পাটমন্ত্রীআগামী এক বছরের মধ্যে বস্ত্র ও পাট খাতের প্রায় ৫০টি বন্ধ ও রুগ্ন মিল ধাপে ধাপে বেসরকারি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সন্ধ্যার মধ্যেই সংরক্ষিত বাকি আসনের গেজেটত্রয়োদশ সংসদের সংরক্ষিত বাকি আসনের গেজেট প্রকাশে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে স্ট্রিমকে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
জামালপুরে লিমনের মরদেহ, আজই দাফনযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরের পৈতৃক বাড়িতে পৌঁছেছে। সোমবার (৪ মে) মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জুলাই আন্দোলনে সমর্থন জানানো ২০৮ প্রবাসীকে ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুলজুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়ায় প্রবাসে কারাভোগের পর দেশে ফেরা ২০৮ জন রেমিট্যান্স যোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিটআজ সোমবার (৪ মে) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির (আরটিএ) বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে।
ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন নারীর নিহত হন।
সাব-রেজিস্ট্রি অফিসে সিসি ক্যামেরা বসাতে হাইকোর্টের রুলসারা দেশের সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়ম রোধে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
রাবিতে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে র্যাগিং, মানসিক ও শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে।