রাবিতে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে র্যাগিং, মানসিক ও শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে।
ঈদুল আজহায় দেশে আসতে চেয়েছিলেন লিমনআসন্ন ঈদুল আজহায় দেশে আসতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত জামিল আহমেদ লিমন। আসলেন, তবে লাশ হয়ে।
গাইবান্ধায় গুটি বসন্তে স্কুল শিক্ষকের মৃত্যুগাইবান্ধা সদর উপজেলায় গুটি বসন্তে (পক্স) আক্রান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস (৪৫) নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন। তাঁর স্ত্রী ও দুই সন্তানও এই রোগে আক্রান্ত হয়েছেন।
ঢাকা মেডিকেলে অভিযান, ১২ ওষুধ প্রতিনিধিসহ আটক ৬০ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ।
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিটসাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে করা সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ওই সরকারের সময়ে করা আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
প্রেমে বিচ্ছেদের পর ৪৬০ ফুট উঁচু টাওয়ারে যুবক, সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় উদ্ধারপ্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর চাঞ্চল্যকর এক ঘটনা ঘটিয়েছেন মাদারীপুরের শিবচরের এক যুবক। হতাশা থেকে প্রায় ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন তিনি। টানা সাড়ে ৪ ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও স্বজনদের প্রচেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়।
বিমান বহর আন্তর্জাতিক মানের করতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি: প্রতিমন্ত্রীবিমান বহরে আন্তর্জাতিক মানের উড়োজাহাজ যুক্ত করতে মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
ঢাবিতে গণরুম-গেস্টরুম নির্যাতনের চিত্র প্রকাশ করল ছাত্রদলঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বহুল আলোচিত ‘গেস্টরুম’ ও ‘গণরুম’ সংস্কৃতির বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
বগুড়ায় বিমানবন্দরের সঙ্গে ফ্লাইং একাডেমি করারও পরিকল্পনা: মন্ত্রীউত্তরের জেলা বগুড়ায় বিমানবন্দর স্থাপনের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
নাটোরের মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধারনাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
কুকি-চিন মামলায় জামিন জালিয়াতি: হাইকোর্টের বেঞ্চ অফিসার বরখাস্তহাইকোর্টে তথ্য গোপন ও জামিন আদেশে জালিয়াতি করে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পোশাক জব্দের মামলার প্রধান আসামির জামিন জালিয়াতির ঘটনায় হাইকোর্টের এক বেঞ্চ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আবার চালু হবে বরেন্দ্র প্রকল্প, সেচ ব্যবস্থা নিয়ে ব্যাপক কর্মপরিকল্পনাবাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে কৃষির উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ‘বরেন্দ্র প্রকল্প’ আবার চালু করবে সরকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আগামী ৫ বছরে কৃষি মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার নথিতে এ তথ্য পাওয়া পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তাঁর মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
হাকালুকির বিস্তীর্ণ অঞ্চল এখন পানির নিচে, হাল ছেড়েছেন কৃষকরাটানা কয়েকদিনের কালবৈশাখী ঝড়, বজ্রপাত, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বৃহত্তম হাওর হাকালুকির বিস্তীর্ণ অঞ্চল এখন পানির নিচে। মৌলভীবাজারের এই হাওরের কৃষকেরা গত কয়েকদিন ধরেই বছরের একমাত্র ফসল বোরো ধান রক্ষায় সবধরনের চেষ্টা চালিয়ে গেছেন।
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনকে জামালপুরে দাফনের প্রস্তুতিযুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরে তাঁর পৈতৃক বাড়িতে দাফন করা হবে। রোববার (৩ মে) রাত ১০টার দিকে জামিলের মা লুৎফান হক বিষয়টি নিশ্চিত করেছেন।
‘বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারই গণমাধ্যমের বড় চ্যালেঞ্জ’অপতথ্যের বিস্তার এখন ‘মহামারি’র রূপ নিয়েছে এবং এই সংকট মোকাবিলায় গণমাধ্যমকে নিজের বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতার প্রশ্নে আত্মসমালোচনা করতে হবে। রবিবার (৩ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গাছ থেকে আম পাড়ায় পিঠে চোর লিখে ছাত্রদের ঘোরালেন প্রধান শিক্ষক!বিদ্যালয়ের গাছ থেকে আম পেড়ে খাওয়ায় মারধরের পর শিক্ষার্থীদের পিঠে চোর লিখে ঘুরানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, এ সময় তাদের গলায় জুতার মালাও দেন তিনি।