‘বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারই গণমাধ্যমের বড় চ্যালেঞ্জ’অপতথ্যের বিস্তার এখন ‘মহামারি’র রূপ নিয়েছে এবং এই সংকট মোকাবিলায় গণমাধ্যমকে নিজের বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতার প্রশ্নে আত্মসমালোচনা করতে হবে। রবিবার (৩ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গাছ থেকে আম পাড়ায় পিঠে চোর লিখে ছাত্রদের ঘোরালেন প্রধান শিক্ষক!বিদ্যালয়ের গাছ থেকে আম পেড়ে খাওয়ায় মারধরের পর শিক্ষার্থীদের পিঠে চোর লিখে ঘুরানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, এ সময় তাদের গলায় জুতার মালাও দেন তিনি।
পাহাড়ি ঢলে দুই গ্রাম প্লাবিত, ভেঙে গেছে লাউয়াছড়া খালের বাঁধমৌলভীবাজারের কমলগঞ্জে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে গেছে। এতে আদমপুর ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত হয়েছে।
চট্টগ্রাম বন্দরে ২ জাহাজে সংঘর্ষ, কনটেইনার খালাসে অনিশ্চয়তাচট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুর থেকে আসা দুটি কনটেইনারবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বিভিন্ন আমদানিকারকের প্রায় ২ হাজার ৮০০ একক (টিইইউএস) কন্টেইনার পণ্য খালাসে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শাপলা চত্বরের ঘটনা নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী শুরু ৫ মেরাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনা নিয়ে প্রথমবারের মতো তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তারব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও ৭০ হাজার টাকা চাঁদা দাবির মামলায় সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নতুন গণমাধ্যম কমিশন করছে সরকারদেশের গণমাধ্যম খাতকে আধুনিক ও জবাবদিহিমূলক করতে সরকার নতুন গণমাধ্যম কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলামসংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শাপলা চত্বরে হত্যা মামলা: শুধু ঢাকাতেই ৩২ প্রাণহানির তথ্য ট্রাইব্যুনালেরাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে শুধু ঢাকাতেই ৩২ প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
দেশে প্রথমবার ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট, চলচ্চিত্র জমা নেওয়া শুরুদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। অভিবাসনবিষয়ক বাস্তব গল্প তুলে ধরতে তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। ইতিমধ্যে ১ এপ্রিল থেকে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে, যা চলবে ২৫ মে পর্যন্ত।
হামের টিকার আওতায় ৮১ শতাংশ শিশু: স্বাস্থ্যমন্ত্রীলক্ষ্যমাত্রার ৮১ শতাংশ শিশু হামের টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, এ ক্ষেত্রে বর্তমানে কোনো ঘাটতি বা দুর্বলতা নেই।
জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধজামালপুর শহরের শেখেরভিটা এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার বিকেল ৩টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
যুবদলের কমিটিতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি, পরে বহিষ্কার২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি এনামুল হক সুজনকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদ দেওয়াকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় যুবদল। সুজনকে দল থেকে বহিষ্কার এবং নবগঠিত ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।
পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরপুলিশের ১৬ উপমহাপরিদর্শক (ডিআইজি) ও এক অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
জামায়াতের সঙ্গে তুরস্কের হুদাপার পার্টির নেতাদের বৈঠকবাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে তুরস্কের রাজনৈতিক দল হুদাপার পার্টির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
দেশে কোরবানির পশুর সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রীআসন্ন ঈদুল আজহায় দেশে পশু সংকট হবে না জানিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (৩ মে) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন মন্ত্রণালয়ের দপ্তরে ব্যবস্থা: আইনমন্ত্রীআইন মন্ত্রণালয়ের অধীনে কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।