চার্জশিট থেকেযেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল নারায়ণগঞ্জের ৭ খুনেরমৃত্যু নিশ্চিত করার পর সাতটি মরদেহ ট্রলারে তোলা হয়। রাত আড়াইটার দিকে মেঘনা ও শীতলক্ষ্যা নদীর মোহনায় নিয়ে যাওয়া হয় মরদেহগুলো।
নারায়ণগঞ্জে ৭ খুনের নেপথ্যে কী ছিল২০১৪ সালের ২৭ এপ্রিল দিনে-দুপুরে নারায়ণগঞ্জ শহর থেকে অপহৃত হয়েছিলেন সাতজন ব্যক্তি। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। দেশের ইতিহাসের অন্যতম আলোচিত সেই ‘সাত খুনের আজ ১২ বছর বা এক যুগ পূর্ণ হচ্ছে।
সাবেক বিচারপতি মানিক ও ঢাবি শিক্ষক জামালকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল ট্রাইব্যুনালজুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাবেক এমপি গোলাপকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনালজুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পশ্চিমবঙ্গে নির্বাচনবেনাপোল বন্দরে বন্ধ যাতায়াত, আটকা ৩ শতাধিক পাসপোর্টধারীভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দরে তিন দিন পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ, আমদানি-রপ্তানি বাণিজ্য সংক্ষিপ্ত করেছে দেশটির সরকার। আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত সময়ে কেবল মুমূর্ষু রোগীর যাতায়াত ও পচনশীল পণ্য পরিবহন করা যাবে।
বাবার স্মৃতিবিজড়িত উলসী খাল পুনঃখনন উদ্বোধন প্রধানমন্ত্রীরপ্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শা এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টা ৫৫ মিনিটে এই কর্মসূচির উদ্বোধন করেন।
মানহানির মামলায় আগাম জামিন পেলেন আমির হামজাবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বেলে সংঘর্ষ, আহত ১৫ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলা দেখা নিয়ে তর্কের জেরে টর্চ লাইট জ্বেলে সংঘর্ষে জড়িয়েছেন দুইটি পাড়ার লোকজন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলা সদরের হাবলিপাড়া গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে ইসিত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মিড ডে মিলে অনিয়ম, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে তদন্ত কমিটি গঠনচাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কর্মসূচির খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পথ হারানো নারীকে শিশুসন্তানের সামনেই দলবদ্ধ ধর্ষণের অভিযোগময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথ হারানো এক নারীকে (২৮) দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে।
উলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে যশোরে তারেক রহমানউলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
কালবৈশাখী ঝড়ে ৩ জেলায় ৫ মৃত্যুবৈশাখী ঝড়ে বসতঘর ও দোকানের ওপর গাছ পড়ে জামালপুরে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে নওগাঁয় অন্তঃসত্তা নারী ও বগুড়ায় এক ব্যবসায়ী মারা যান। গতকাল রোববার রাত ও সোমবার ভোরের দিকে এসব ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে ৭ খুন: সেদিন যা ঘটেছিল২০১৪ সালের ২৭ এপ্রিল। নারায়ণগঞ্জ শহরের আলোচিত ৭ খুনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। দিনের আলোতেই অপহরণ, এরপর কয়েক দিনের ব্যবধানে নদীতে ভেসে ওঠে একে একে ৭টি মরদেহ, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল।
রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যাচট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জুতাপেটার ঘটনায় সেই শিক্ষিকা বরখাস্ত, অভিযুক্ত বিএনপি নেতা অধরারাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
সাতক্ষীরার হিমসাগর ল্যাংড়া আম্রপালি কবে বাজারে আসবে, জানাল প্রশাসনভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।