হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১৫নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রার্থিতা ফিরে পেয়েছেন তাসনিম জারা, চাইবেন ফুটবল মার্কাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। আজ শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করেন কমিশন।
সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তারেক রহমানদেশে ফেরার দুই সপ্তাহ বাদে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম কর্মসূচি।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন আলমবিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিতনির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমানবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ দায়িত্ব পেলেন।
তারেক রহমানের সঙ্গে একদিনে তিন দেশের কূটনীতিকের সাক্ষাৎবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন দেশের কূটনীতিক সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল থেকে রাজধানীর গুলশানে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয়ে পৃথক তিনটি বৈঠকে করেন পাকিস্থান, জার্মানি ও অস্ট্রেলিয়ার কূটনীতিকেরা।
নির্বাচনে এনসিপির ৩১ সদস্যের কমিটি, নেতৃত্বে আসিফ-মনিরাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের জামায়াত প্রার্থীর বিরুদ্ধে এনসিপির আপিলজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে আসন সমঝোতার আলোচনার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নতুন মেরুকরণ দেখা দিয়েছে
হলফনামায় মিথ্যা তথ্য, আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের আপিলহলফনামায় দ্বৈত নাগরিকত্ব ও মামলার বিষয়ে মিথ্যা তথ্য প্রদান এবং তথ্য গোপনের অভিযোগে ফেনী-৩ (দাগনভূঁইয়া–সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন আপিল করা হয়েছে।
সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান অগ্রগতি নেই: জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিদেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ও এখনো মানুষ হত্যার ঘটনা ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনী সমঝোতা, শীর্ষ নেতাদের পদত্যাগ-অব্যাহতি: কী চলছে গণঅধিকার পরিষদেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণঅধিকার পরিষদের (জিওপি) শীর্ষ নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বিএনপির সঙ্গে মাত্র একটি আসনে সমঝোতা হয়েছে দলটির। এতে দলের ভেতরেই দুই পক্ষে অবস্থান এখন স্পষ্ট।
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য ‘ঈদের পরে আন্দোলন’-এর মতো: রাশেদ প্রধানছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। বিএনপির অবস্থানকে তিনি ‘ঈদের পরে আন্দোলন’ ডাক দেওয়ার মতো টালবাহানা বলে চিহ্নিত করেছেন।
রাতে স্থায়ী কমিটির বিশেষ বৈঠক, তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণা করা হতে পারেবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আপ বাংলাদেশের বিক্ষোভদেশে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে এখন ‘হরর সিনেমার স্ক্রিপ্ট’ বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নেতারা।
আসন সমঝোতা হলেও বিএনপির বিদ্রোহীতে বেকায়দায় মিত্ররাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের জন্য আসন ছেড়ে দিলেও তার পূর্ণ বাস্তবায়ন এখনো নিশ্চিত করতে পারেনি বিএনপি। শরিকদের জন্য ছাড়া ১৪টি আসনের মধ্যে মাত্র দুটি বাদে বাকি ১২টিতেই দলটির বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
১১ দলীয় জোটএনসিপির চাহিদা ৩০ আসন, ১০ আসনের আলোচনা ‘অবান্তর’সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপিকে ১০ আসন দেওয়া নিয়ে ব্যাপক তুলপাড় সৃষ্টি হয়। ১১ দলীয় নির্বাচনী জোটের নেতারা এনসিপিকে ১০ আসন দেওয়ার বিষয়টিকে ‘অবান্তর’ বলছেন। এনসিপি নেতারা বলছেন, ‘অসত্য’ তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে।