ঢাকায় এনসিপির প্রার্থীদের মধ্যে সম্পদ কম শাহরিয়ারের, শীর্ষে নাবিলাঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে প্রার্থী দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আট প্রার্থীর মধ্যে বার্ষিক আয় ও সম্পদ সবচেয়ে কম ঢাকা-৫ আসনের প্রার্থী এস এম শাহরিয়ারের, আর শীর্ষে রয়েছেন ঢাকা-২০ আসনের প্রার্থী নাবিলা তাসনিদ।
মুছাব্বির হত্যাকাণ্ড প্রার্থী ও ভোটারদের মধ্যে গভীর উৎকণ্ঠার জন্ম দিয়েছে: সাইফুল হকস্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা নির্বাচন প্রার্থী, ভোটার ও জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
এনসিপির প্রার্থীদের মধ্যে শুধু আখতারের নামে রয়েছে ফৌজদারি মামলা২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪৬ জন প্রার্থী আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে শুধু দলটির সদস্যসচিব আখতার হোসেনের নামে দুটি ফৌজদারি মামলা রয়েছে বলে হলফনামার তথ্য থেকে জানা গেছে।
বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে: সালাহউদ্দিনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনয়ন বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিএসএফ একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে: নাহিদ ইসলামসীমান্তে কিশোরী ফেলানী খাতুন হত্যার ১৫তম বার্ষিকীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীনবিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
হলফনামা বিশ্লেষণ: মামলা বেশি তারেক রহমানের, ব্যতিক্রম মঈন খানবিএনপির জাতীয় স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যই ডজন ডজন রাজনৈতিক মামলার আসামি। বেশিরভাগ মামলা নিষ্পত্তি হয়ে গেলেও এখনো কিছু মামলা বিচারাধীন। সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
ইসির সঙ্গে বৈঠকপ্রার্থিতা বাছাইয়ে বৈষম্যের অভিযোগ জামায়াতেরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থিতা বাছাইয়ে ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বড় ধরনের বৈষম্যের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
হলফনামায় আয় ও সম্পদ নিয়ে ‘অপপ্রচার’, ব্যাখ্যা দিলেন নাহিদনির্বাচনি হলফনামায় দাখিলকৃত আয় ও সম্পদের তথ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জকসু নির্বাচন২৩ কেন্দ্রের ফলে ভিপি পদে এগিয়ে শিবির সমর্থিত প্রার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ফের ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে এসেছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
ঢাকা-১৭ আসন: নেতা-কর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত মঙ্গলবার থেকে সংশ্লিষ্ট আসনের নেতা-কর্মীদের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় করছেন তিনি।
জকসু নির্বাচনসংগীত বিভাগ কেন্দ্রে শিবিরের জিএস ও এজিএস প্রার্থী কোনো ভোট পাননিজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সংগীত বিভাগের কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত জিএস ও এজিএস প্রার্থী কোনো ভোট পাননি। একই প্যানেলের ভিপি প্রার্থী পেয়েছেন ৪ ভোট।
হলফনামায় আয়ের তথ্যে গড়মিল ‘টাইপিং মিসটেক’: সার্জিস আলমআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে গড়মিলের অভিযোগ নিয়ে সৃষ্ট বিতর্কের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ‘টাইপিং মিসটেক’-এ এমনটা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন আরশাদুলজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপি যোগ দিয়েছেন।
সরকার ও সেনাবাহিনী একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে: তাহেরসরকার ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন একটি দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
বিএসএফ শান্তি নয়, বোঝে বুলেটের ভাষা: রাশেদ প্রধানজাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা শান্তির ভাষা বুঝে না। তারা বুঝে বুলেটের ভাষা।
খালেদা জিয়া জীবনের বিনিময়েও কোনো কিছুর সঙ্গে আপস করেননি: আমীর খসরুখালেদা জিয়া নিজের জীবনের বিনিময়েও কোনো কিছুর সঙ্গে আপস করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করেছেন।