উত্তাল ঝিনাইদহ, পাম্পে ভাঙচুর-বাসে আগুনপেট্রলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন (২৫) নিহতের জেরে উত্তাল ঝিনাইদহ। শনিবার (৮ মার্চ) গভীর রাতে বিক্ষুব্ধরা শহরের একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। পরে কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়।
আন্তর্জাতিক নারী দিবস আজনারীর ক্ষমতায়ন সামান্য, আছে প্রতিশ্রুতিআজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি সামনে রেখে নতুন সরকারের নারী-সংক্রান্ত প্রতিশ্রুতি, প্রাথমিক পদক্ষেপ এবং ক্ষমতার কাঠামোয় নারীদের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।
পাঁচ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহারপর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও ড. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
গুলশানে ফ্ল্যাট দুর্নীতি টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশরাজধানীর গুলশানে ঘুষ হিসেবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ দুই আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
তথ্য কমিশন যেন আমলাদের পুনর্বাসন কেন্দ্র: বিশিষ্টজনতথ্য অধিকার ফোরামের সংবাদ সম্মেলনে বিশিষ্টজনের অভিযোগ, সাধারণ মানুষ সরকারি কোনো অফিসে তথ্য চাইতে গেলে তাঁকে যথাযথ সম্মান করা হয় না। তথ্য কমিশনকে যেন আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে।
১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির প্রজ্ঞাপন জারিশবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৭ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গণপরিবহনে নারী ও ‘অ্যান্ড্রোসেন্ট্রিক’ সমাজ‘শরীরের লগে ঘেঁইষা বসেছেন কেন?’—বাসে একজন নারী যাত্রীর এই অতি স্বাভাবিক প্রতিবাদের বিপরীতে যখন উত্তর আসে, ‘প্রাইভেট কার ব্যবহার করেন, বাসে চড়েন কেন? বাসে চড়লে শরীর লাগবোই!’—তখন স্পষ্ট হয়ে ওঠে আমাদের সমাজের গভীরে প্রোথিত পুরুষতান্ত্রিক মানসিকতার কদর্য রূপ।
হুইলচেয়ারে ক্রেতাকে আউটলেটে ঢুকতে বাধা: আড়ংয়ের দুঃখপ্রকাশঈদের কেনাকাটা করতে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের সাভার আউটলেটে গিয়েছিলেন শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। তবে তাঁকে এসময় ভেতরে প্রবেশ করতে বাঁধা দেন আউটলেটের নিরাপত্তা কর্মীরা।
চাতুরি করলে জনগণ ছাড়বে না, বিএনপিকে আখতার‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ লঙ্ঘন করে বিএনপির সংসদ সদস্যরা আইনি ব্যত্যয় ঘটিয়েছেন বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের।
দ্য ‘ব্যাডি’ মেনিফেস্টো: নারীর এজেন্সির কালচারাল পলিটিক্সসালটা ২০২১। ঘরের স্পিকারে ফুল ভলিউমে দোজা ক্যাটের ‘বস বিচ’ বাজতেছে । আয়নার সামনে দাঁড়ায়ে আমার বোন চোখে গাঢ় কাজল, আর ঠোঁটে হাই পিগমেন্টেড কালো লিপস্টিক দিয়ে সাজগোজ করছে। মা একবার রুমে উঁকি দিয়ে খুবই বিরক্ত স্বরে জিজ্ঞেস বললেন, ‘ঠোঁট কেন কালা হবে?’
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা করতে বাড়ি থেকে সকালে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’
হরমুজ প্রণালী সংকট: বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকিএকবিংশ শতাব্দীতে বিশ্ব রাজনীতি ও অর্থনীতি একে অপরের পরিপূরক। মধ্যপ্রাচ্যের যেকোনো অস্থিরতা মুহূর্তেই বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক সমীকরণ বদলে দেয়। বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে ‘অপারে
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিনহত্যা ও রায় জালিয়াতির চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা এখনও বিচারাধীন থাকায় তিনি আপাতত কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
২ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির মামলায় রাজধানীর দুটি আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নির্বাচনী সরঞ্জাম হেফাজতে নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দুই আসন ঢাকা-১৬ ও ঢাকা-৪ আসনে বিজয়ী প্রার্থীদের নোটিশও দেওয়া হয়েছে।
এবছর স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রীজ্বালানি-সংকট এড়াতে কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সময় কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সাইবার স্পেস নারীদের জন্য বিষাক্ত হয়ে উঠছে: নাহিদ ইসলাম‘সামাজিকভাবে ও অনলাইনে নারীদের টার্গেট করে এমন পরিস্থিতি তৈরি করা হয় যে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে যারা রাজনৈতিকভাবে ভোকাল, তাদের বেশি টার্গেট করা হয়।’
আন্তর্জাতিক নারী দিবস আজচরিত্র: বাংলাদেশে নারীর সামাজিক বিচারের হাতিয়ার২০০৬ সালের কোনো এক অলস দুপুর। নানুর কোলে মাথা দিয়ে শুয়ে আমি ‘পান্তা বুড়ি’র গল্প শুনছিলাম। সেই বুদ্ধিতে ঝলমল এক বুড়ির গল্প, যে মানুষের ঠাট্টা-তামাশাকে তুড়ি মেরে উড়িয়ে নিজের মতো থাকতে জানত।