ইসরায়েল-ইরান সংঘাত: বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে?বাবা ভাঙ্গা আর নস্ত্রাদামুসের কয়েক শতাব্দী পুরোনো সতর্কবার্তা আজ আর কেবল কথার কথা বলে মনে হচ্ছে না; ২০২৬ সালের মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র যেন তাদের সেই প্রলয়ংকরী পূর্বাভাসকেই সত্য প্রমাণ করতে চাইছে। প্রতি বছর সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসা এই দুই ভবিষ্যদ্বক্তার বাণী এবার যেন ভিন্ন এক মাত্রা পেয়েছে।
সন্তানের টানে বাংলাদেশে এসে কারাগারে, ৮ মাস পর ভারতে ফিরলেন ফাল্গুনী রায়সন্তানের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়। তবে প্রাক্তন স্বামী তাঁকে মারধরের পর পাসপোর্ট ছিনি নেওয়ার পর দেশে ফিরতে গিয়ে তিনি আটক হন গিয়ে বিজিবি হাতে। এরপর আট মাসের বেশি সময় বাংলাদেশের কারাগারে থাকতে হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে দেশে ফিরলেন তিনি।
কেন হঠাৎ ভারতকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিল আমেরিকা?মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা চালু রেখেছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবার সাময়িকভাবে ভারতকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিয়েছে। প্রশ্ন উঠছে, কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কী কূটনৈতিক ও অর্থনৈতিক হিসাব কাজ করছে?
ঢাকায় ১০ দিনব্যাপী তাঁতশিল্প প্রদর্শনী ও মেলাঐতিহ্যবাহী তাঁতশিল্পকে তুলে ধরতে ১০ দিনব্যাপী প্রদর্শনী ও মেলার আয়োজন করেছে বাংলাদেশ তাঁত বোর্ড। রবিবার (৮ মার্চ) রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
জ্বালানি তেলের মজুদদারি ও পাচার রোধে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালতইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে জ্বালানি তেলের অবৈধ মজুদদারি, অতিরিক্ত দামে বিক্রি এবং পাচার ঠেকাতে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে কি বরাবরই ভাজাপোড়া দিয়ে ইফতারের প্রচলন ছিলরমজান মাস এলেই বাংলাদেশের চেনা দৃশ্যপট যেন বদলে যায়। ঘরে ঘরে শুরু হয় ইফতার তৈরির বিশাল আয়োজন। রাস্তার মোড়ে মোড়ে নানা পদের মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
কুর্দিরা কি ইরান যুদ্ধে জড়িয়ে পড়বে?মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে কুর্দি জাতিগোষ্ঠী আবার আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু নীতিনির্ধারক ও বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কৌশলগত চাপ তৈরি করতে কুর্দি শক্তি ব্যবহার করা যেতে পারে।
ভারতে গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সালইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ ও তাঁর সহযোগী আলমগীর শেখকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ৬ এপ্রিলরাজধানীর মিরপুরের কল্যাণপুরে ‘ জাহাজবাড়ি’ খ্যাত ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
উত্তর কোরিয়ার নতুন ‘এলিট’ ডেস্ট্রয়ার থেকে সফল ক্রুজ মিসাইল পরীক্ষাউত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ৫ হাজার টনের যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) ‘চোয়ে হিয়ন’ থেকে ‘স্ট্র্যাটেজিক’ বা কৌশলগত ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ পরিদর্শন করেছেন।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কেন ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্টমধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে উপসাগরীয় কয়েকটি দেশে ক্ষোভ সৃষ্টি হওয়ার পর তিনি এই দুঃখ প্রকাশ করেন।
একাত্তরের গণহত্যা: নিজের কবর খুঁড়তে হতো নিজেকেই১৯৭১ সালের গণহ/ত্যা নিয়ে আলোচনা প্রায়ই সংখ্যায় আটকে যায়। কিন্তু হ/ত্যা/র পদ্ধতি, বিস্তার ও সংগঠিত নৃশংসতার ধরন বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি ছিল বহুমাত্রিক ও সর্বব্যাপী সহিংসতা। উপাসনালয়, হাসপাতাল, শরণার্থী শিবির থেকে গ্রাম-শহর, বিভিন্ন স্থানে পরিকল্পিত হত্যাযজ্ঞ সংঘটিত হয়। ইতিহাসকে বুঝতে হলে শুধু সংখ
মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে স্কুলছাত্র নিহত, আহত ৫লক্ষ্মীপুরের রামগঞ্জে মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে এসে দোকানের দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
উত্তাল ঝিনাইদহ, পাম্পে ভাঙচুর-বাসে আগুনপেট্রলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন (২৫) নিহতের জেরে উত্তাল ঝিনাইদহ। শনিবার (৮ মার্চ) গভীর রাতে বিক্ষুব্ধরা শহরের একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। পরে কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়।
আন্তর্জাতিক নারী দিবস আজনারীর ক্ষমতায়ন সামান্য, আছে প্রতিশ্রুতিআজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি সামনে রেখে নতুন সরকারের নারী-সংক্রান্ত প্রতিশ্রুতি, প্রাথমিক পদক্ষেপ এবং ক্ষমতার কাঠামোয় নারীদের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।
পাঁচ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহারপর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) ও ড. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।