মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রীচলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
নিখিল বাংলা কালচারাল ওয়ার সার্কাসআপনার কি কখনো মনে হইছে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের মতন একটা ঘটনা, যেটা বাংলাদেশের সব মানুষকে একছাতার নিচে এনেছিল, তার ঠিক দুই বছর পরে আমরা সবাই আর একছাতার নিচে নাই? বরং কয়েকটা ছাতার নিচে দাঁড়ায়ে বর্তমান বাংলাদেশ একটা ‘নিখিল বাংলা কালচারাল ওয়ার সমিতি’তে পরিণত হয়েছে।
তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কার্পণ্য করবেন না: এস এম জিলানীগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, গোপালগঞ্জ তাঁর দেশেরই একটি জেলা। অন্য ৬৪ জেলার মতো সব সুযোগ-সুবিধা ভোগ করবে এই জেলা।’
ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যুক্ত হচ্ছে জার্মানিইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যুক্ত হচ্ছে জার্মানি। দেশটির রাজনৈতিক ও সামরিক সূত্র এমন আভাস দিয়েছে।
রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতিরাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে, এমন গোয়েন্দা তথ্য ছিল না: পেন্টাগনট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা রোববার দেশটির কংগ্রেসের কর্মীদের সঙ্গে এক ‘গোপন বৈঠকে’ স্বীকার করেছেন ইরান যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালাতে যাচ্ছে, আগে থেকে এমন কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য তাঁদের কাছে ছিল না। বৈঠকের বিষয়ে অবগত দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
বিশ্বের প্রাচীনতম ৬ বইয়ের দোকানএকটা বইয়ের দোকান হতে পারে শহরের চিন্তার আড্ডাখানা, তরুণদের বিতর্কের জায়গা, লেখকদের মিলনস্থল কিংবা কোনো বিপ্লবের নীরব সূচনা। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু বইয়ের দোকান আছে, যেগুলো শত বছর ধরে টিকে আছে ঝড়, যুদ্ধ, ভূমিকম্প আর সময়ের পরিবর্তনের মাঝেও। চলুন, ঘুরে আসি বিশ্বের পুরোনো ছয়টি বইয়ের দোকান থেকে
সাবেক অতিরিক্ত সচিব আফরোজার ৪ কোটি ২০ লাখ টাকার ফ্ল্যাট জব্দের নির্দেশদুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
স্বাধীন বাংলার প্রথম পতাকায় মানচিত্র ছিল, এখন নেই কেন১৯৭১ সালের ২ মার্চ। বাঙালির দীর্ঘ সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিনই প্রথম তৎকালীন পূর্ব পাকিস্তানের আকাশে উড়েছিল স্বাধীন বাংলার জাতীয় পতাকা, যা ছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক বলিষ্ঠ ঘোষণা।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত: প্রণয় ভার্মাভারত ও বাংলাদেশ এ অঞ্চলের দুটি বৃহত্তম ও উচ্চাকাঙ্ক্ষী অর্থনীতি উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, “একসঙ্গে কাজ করে দুই দেশের অনেক কিছু করা সম্ভব।”
রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে চান প্রধানমন্ত্রীরাজধানীর যানজট নিরসনে বিদ্যমান ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা ছিল ১ লাখ, এখন হয়ে গেছে আড়াই লাখ: হাফিজ উদ্দিন আহমদমুক্তিযুদ্ধের সময় দেশে ১ লাখের মতো মুক্তিযোদ্ধা থাকলেও এখন সেটা আড়াই লাখ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘গেল সরকারের সময় ১৬ জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের ভাতা বাতিল করা হয়েছে।’
জাতীয় পতাকার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বিবর্তনজাতীয় পতাকা কেবল নির্দিষ্ট অনুপাতের একখণ্ড রঞ্জিত কাপড় নয়, জাতীয় পতাকা একটি জনপদের সামষ্টিক আকাঙ্ক্ষা, দীর্ঘ লড়াইয়ের নির্যাস এবং আত্মপরিচয়ের এক দৃশ্যমান ইশতেহার। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় প্রথম উত্তোলিত পতাকাটি ছিল এক রাষ্ট্রদ্রোহী বিদ্রোহের প্রকাশ, যা সময়ের পরিক্রমায়
ট্রাম্পের দাবি তেহরান সংলাপ চায়, ইরান বলছে কোনও সমঝোতা নয়যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে ইরান এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।
ইরানে হামলায় সৌদির ইন্ধনের অভিযোগ, মধ্যপ্রাচ্যে শিয়া-সুন্নি সংঘাতের ঝুঁকি কতটাঅভিযোগ ওঠে, সৌদি আরব নেপথ্যে থেকে এই সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং কার্যত এতে ‘ইন্ধন’ জুগিয়েছে।
মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আ.লীগ নেতা হুমায়ুনের জামিন নামঞ্জুরজুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।