ট্যাংকারে মার্কিন হামলাকে ‘বখাটে আচরণ’ বলল ইরানহরমুজ প্রণালিতে দুটি ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এ আচরণকে ‘দুঃসাহসী’ ও ‘বখাটে আচরণ’ বলে আখ্যা দিয়েছে।
হরমুজে জাহাজ চলাচলে সহায়তা দিতে প্রস্তুত ইরান: আইআরএনএহরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোতে সহায়তাসেবা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। দেশটির বন্দরগুলোতে আটকে পড়া জাহাজগুলোকে কারিগরি সহায়তা, জ্বালানি সরবরাহ ও চিকিৎসাসেবা দেওয়া হবে।
যুদ্ধবিরতির মধ্যেই প্রথমবার বৈরুতে ইসরায়েলের হামলা, হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবিযুদ্ধ বিরতির মধ্যেই প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (৬ মে) রাতে চালানো এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের আচরণ ‘পেছন থেকে ছুরি মারা’র মতো, মাখোঁকে ইরানের প্রেসিডেন্টযুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতির পথকে হুমকি, চাপ ও নিষেধাজ্ঞার দিকে ঠেলে দিচ্ছে। এ কারণে তেহরান ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারে না বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের, শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার আশা প্রকাশ করেছেন। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের পাঠানো শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধ ঘোষণা ট্রাম্পের, কমছে তেলের দামহরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চুক্তির ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইরানে যুদ্ধবিরতি এখনো বহাল: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীহরমুজ প্রণালিতে মার্কিন অভিযান চললেও ইরানে এখনো যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কাহরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। গতকাল সোমবার (৪ এপ্রিল) পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায়। যুক্তরাষ্ট্রও পাল্টা সামরিক পদক্ষেপের কথা জানায়।
যুদ্ধে দুর্বিষহ প্রবাসজীবনগরু বেচে দুবাই যান খবির, ফিরেছেন খালি হাতেউঠোনে বসে খবির উদ্দিন (৪৭)। পেছনে আধাপাকা ঘর। পাশের টিন-কাঠের আরেকটি ঘরের টিনও জীর্ণ। প্রবাসে যাওয়ার আগে ভেবেছিলেন, ঘর দুটি নতুন করে গড়বেন। কিন্তু পাঁচ মাসের মধ্যেই দেশে ফিরতে হয়েছে খবিরকে। তাঁর চোখমুখে চিন্তার ছাপ।
মধ্যপ্রাচ্যে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার পৃথক ঘোষণায় এসব তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর আল-জাজিরার।
হরমুজে ইরানকে টোল দিলেই নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রেররমুজ প্রণালি নিরাপদে পার হতে ইরানকে টোল দিলে নিষেধাজ্ঞা পেতে পারে শিপিং কোম্পানিগুলো। শুক্রবার (১ মে) মার্কিন অর্থ দপ্তরের অধীন বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) এ ঘোষণা দেয়।
পরমাণু নিয়ে আলোচনার আগে হরমুজ খুলে দেবে ইরানপারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে ইরান হরমুজ প্রণালির ওপর অবরোধ তুলে নেবে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। পাকিস্তানের মাধ্যমে এ-সংক্রান্ত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন।
ইরানযুদ্ধ নিয়ে দ্বন্দ্ব: জার্মানি থেকে ৫ হাজার সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্রইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় অন্যতম মিত্র জার্মানির সঙ্গে উত্তেজনার মধ্যে সেখান থেকে ৫ হাজার সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
ইরানের নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প, চুক্তি নিয়ে সংশয়যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। খবর সিএনএনের।
ফরেন পলিসির প্রতিবেদনইরান যুদ্ধের চোরাবালিতে দিশাহারা ট্রাম্পইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ তৃতীয় মাসে গড়িয়েছে। গত দুইশ বছরের আন্তর্জাতিক সংঘাতের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এই ধরনের যুদ্ধ সাধারণত তিন-চার মাস স্থায়ী হয়। কিন্তু ইরান যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণ তো নেই বরং দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী অচলাবস্থার দিকে মোড় নিচ্ছে।
সংলাপে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানেরযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে ইরানের কূটনৈতিক সূত্র আল-জাজিরাকে জানিয়েছে।
যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ নয় ১০০ বিলিয়ন, দাবি আরাগচিরযুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্র অসত্য তথ্য দিচ্ছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর মতে, এই যুদ্ধে আমেরিকার ১০০ বিলিয়ন ডলারের (১২ লক্ষ কোটি টাকা) বেশি খরচ হয়েছে।