ইরানের দাবি ‘জব্দ হওয়া সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র’, অস্বীকার ওয়াশিংটনেরপাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার শুরুর আগে কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে দাবি করেছে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র।
যুদ্ধবিরতি হলেও বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা কাটেনি৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি শুরু হলেও বাস্তবে পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমভি বাংলার জয়যাত্রা’ নামের একটি জাহাজ চলাচলের অনুমতি পায়নি।
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘেরযুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
ইরান-যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠকইসলামাবাদে শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে অনুষ্ঠিত এই দুই বৈঠকের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। খবর আল জাজিরার।
‘ইসরায়েল ফার্স্ট’ নীতি ত্যাগ করে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে মনযোগ দেওয়ার আহ্বান ইরানেরপাকিস্তানের ইসলামাবাদে চলমান শান্তি আলোচনার ফলাফল পুরোপুরি যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর নির্ভর করছে বলে মনে করে ইরান। দেশটির নীতিনির্ধারকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যদি ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দেন, তবে উভয়ের জন্য লাভজনক একটি চুক্তির সম্ভাবনা রয়েছে।
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, ইঙ্গিত মার্কিন গোয়েন্দাদেরচীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে অবগত তিনজন ব্যক্তির বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদল, ‘শান্তি ফেরার সুযোগ’ বলছেন শাহবাজ শরিফমধ্যপ্রাচ্যে সংঘাত স্থায়ীভাবে বন্ধে একটি যুদ্ধবিরতির আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এজন্য দুই দেশের প্রতিনিধিরা এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান পৌঁছেছেন।
হরমুজ প্রণালি পারের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। পরে জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বাড়ছে অনিশ্চয়তাযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইরানের মিত্র লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই জবাবে হরমুজ প্রণালিতে আবার কড়াকড়ি আরোপ করেছে ইরান।
‘যত দ্রুত সম্ভব’ হরমুজ সচল করতে ট্রাম্প ও স্টারমারের ফোনালাপইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ‘যত দ্রুত সম্ভব’ শুরু করার লক্ষ্যে একটি কার্যকর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল-জাজিরার এক্সপ্লেইনারইরানের ১০ দফা প্রস্তাব কি বদলে গেছেযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির নানা প্রস্তাব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। দুই সপ্তাহের এই ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। দুই পক্ষের কর্মকর্তারা চুক্তির বিভিন্ন শর্ত ও প্রস্তাব নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছেন।
অকটেন-ফার্নেস নিয়ে দেশে দুই জাহাজ, স্বস্তির আশামধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধপরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (৮ এপ্রিল) রাতে জাহাজ দুটি চট্টগ্রামে এসে পৌঁছে।
কাটেনি জটিলতা, হরমুজ প্রণালিতে বিকল্প রুট ইরানেরহরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প রুট নির্ধারণ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই জলপথের মূল এলাকায় মাইন বিস্ফোরণের ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী।
ইসরায়েলি হামলায় নিহত ২৫৪, রকেটে জবাব হিজবুল্লাহরযুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের হামলায় এখন পর্যন্ত লেবাননে ২৫৪ জন নিহত হয়েছে। এই হত্যাযজ্ঞের জবাবে উত্তর ইসরায়েলে রকেট হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। একদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি অবস্থান চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধে কে জিতলপ্রায় ছয় সপ্তাহের তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ঘটে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়।
ইরানের ভাইরাল ‘ট্রল ডিপ্লোম্যাসি’: ফুলের টবের নিচে হরমুজের চাবিট্রাম্প যখন ইরানের সভ্যতাকে এক রাতের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ইরানের জনগন তখন নিজ দেশের পতাকা নিয়ে ভীড় করেছে সম্ভাব্য আক্রমণস্থলে—সেতু, বিদ্যুৎকেন্দ্র, পানি শোধনাগারে। সেই ভয়হীনতার সঙ্গে যুক্ত হয়েছিল ইরানিদের বিদ্রুপ। এই বিদ্রুপের ঝড়ে যুক্ত হয়েছে শুধু ব্যক্তি নাগরিক নয়, খোদ বিভিন্ন দেশে থ