ইরানেও একই ভুল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অকার্যকর পদক্ষেপসংঘাত দীর্ঘায়িত হলে সমগ্র মধ্যপ্রাচ্য এক দীর্ঘমেয়াদি যুদ্ধের ফাঁদে পড়বে, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে এবং তেলের দাম বেড়ে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থনীতি যে বড় ধরনের সংকটে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
ইরানে ট্রাম্পের হামলা বড় ধরনের বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে: রয়টার্সের বিশ্লেষণমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। কয়েক সপ্তাহের হুমকি ও উত্তেজনাপূর্ণ বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার ভোরে ইরানের শীর্ষ নেতৃত্বদের লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলার অনুমোদন দেন।
কাতার-ইরাক-লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কতাইরান-ইসরায়েল যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দুই দেশের বাইরেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে কাতার, ইরাক ও লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করে দিয়েছে দূতাবাসগুলো।
বিবিসির বিশ্লেষণইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র কি ‘স্বেচ্ছায়’ এই যুদ্ধ বেছে নিলইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েল নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধকে একটি বিপজ্জনক যুদ্ধ হিসেবে দেখছেন বিবিসির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জেরেমি বোয়েন। তিনি বলেছেন, এই যুদ্ধের পরিণতি হতে পারে কল্পনার অতীত।
আল-জাজিরার এক্সপ্লেইনারখামেনিকে কেন হত্যা করতে চায় আমেরিকাযুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলা আলোচনা আবারও বাধাগ্রস্ত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানে যেসব স্থানে হামলা হয়েছে, তাঁর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও টার্গেট ছিল।
মার্কিন সামরিক শক্তিকে হয়ত হারাতে পারবে না, তবুও জয়ের পথ খোলা ইরানেরগত সপ্তাহে জেনেভায় মার্কিন ও ইরানি কূটনীতিকরা ওমানের মধ্যস্থতায় আরও এক দফা আলোচনায় বসেছিলেন। কিন্তু এর ফলাফল ঠিক পরিষ্কার ছিল না। ইরান যখন আলোচনায় ‘ভালো অগ্রগতি’র দাবি করছে, যুক্তরাষ্ট্র তখন বলছে অগ্রগতি হয়েছে ‘সামান্যই’।
বিশ্লেষণযুদ্ধে জড়াল ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র, সংঘাত কি মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়বেকয়েক সপ্তাহের আলোচনা এক প্রকার ভেস্তেই গেল। ইরানে যৌথভাবে হামলা করেই বসল যুক্তরাষ্ট্র-ইসরায়েল। বিশ্লেষকেরা বলছেন, এবারের হামলাটি ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলা।
ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারিইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। রক্তক্ষয়ী এই সহিংসতার সবশেষ খবরাখবর পড়ুন স্ট্রিমের লাইভ ফিডে।
ইরান-ইসরায়েল উভয় দেশের আকাশসীমা বন্ধইরানের বিভিন্ন শহরে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলার পর ইরান ও ইসরায়েল উভয় দেশই তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘বড় সাফল্যের’ দাবি করেছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রীচুক্তি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় বড় সাফল্যের দাবি করেছিলেন মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। তবে এরইমধ্যে ইরানের বিভিন্ন স্থানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার পর তেহরানের প্রাণকেন্দ্রে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা
ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলাইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের প্রাণকেন্দ্রে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে মোদিযুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের আশঙ্কায় আঞ্চলিক উদ্বেগের মধ্যে দুদিনের সফরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েল গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশই এই সফরকে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসেবে দেখছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির মধ্যেই চীন-ইরান ক্ষেপণাস্ত্র চুক্তিযুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির মধ্যেই চীন থেকে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার দ্বারপ্রান্তে রয়েছে ইরান। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা প্রযুক্তির ‘সিএম-৩০২’ ক্ষেপণাস্ত্র কেনার এই চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে।
ইরানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪মধ্য ইরানে একটি ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সামরিক দুই পাইলট ও দুই ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইসফাহান প্রদেশের দোরচেহ শহরে এই ঘটনা ঘটে।
ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে একটি ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রদেশটির দোরচেহ শহরে এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের সীমিত পরিসরের হামলাও আগ্রাসন: তেহরানসীমিত পরিসরে হামলাসহ যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আক্রমণকে ‘আগ্রাসনমূলক কর্মকাণ্ড’ মনে করবে ইরান। আর ওই হামলার জবাবও দ্রুত দেওয়া হবে বলে জানিয়েছে ইরান।
দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ ভারতেরইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয়কে বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো পরিবহন ব্যবস্থায় ইরান ত্যাগ করতে বলা হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর।