ইরানে চার দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধযত দ্রুত সম্ভব ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হবে বলে কূটনীতিকদের জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গতকাল সোমবার তিনি বলেন, এ বিষয়ে সরকার নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
তেলের নেশায় রেজিম চেঞ্জ: মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকাআন্তর্জাতিক রাজনীতিতে রেজিম চেঞ্জ ও তেলের সম্পর্ক বহুদিনের। রেজিম চেঞ্জ বলতে কোনো সরকারকে উৎখাত বা অপসারণ করা বোঝায়। এ কাজে প্রায়ই বাইরের শক্তি জড়িত থাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায়।
‘যুদ্ধের জন্য প্রস্তুত’ ইরান, সামরিক হামলার বিকল্প খোলা রাখছে যুক্তরাষ্ট্রইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা এখনো একটি সম্ভাব্য বিকল্প বিবেচনায় রয়েছে, যদিও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ইরানে ইন্টারনেট ফের চালুর ব্যাপারে মাস্কের সঙ্গে বসবেন ট্রাম্পসরকারবিরোধী বিক্ষোভের জেরে ইরানজুড়ে গত চারদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের বন্ধ করা ইন্টারনেট পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের পাশে দাঁড়ালেন এরদোয়ানইরানের অভ্যন্তরীণ সমস্যা সধমাধানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়ালেন রিসেপ তাইয়েফ এরদোয়ানের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি)। দলটির মুখপাত্র উমার সেলিক বলেছেন, বিদেশি হস্তক্ষেপে ইরানের সংকট আরও বাড়তে পারে।
ইরানি কূটনীতিকদের ওপর নিষেধাজ্ঞা ইউরোপিয়ান পার্লামেন্টেরচলমান বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগে ইরানি সব পর্যায়ের কূটনীতিক কর্মীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। নিষেধাজ্ঞা অনুযায়ী ইরান সরকার সংশ্লিষ্ট কোনো কূটনৈতিক কর্মী ইউরোপীয়ান পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না।
তেহরানে খামেনির পক্ষে বিক্ষোভে হাজারো মানুষইরানে চলমান বিক্ষোভের মধ্যে দেশবাসীকে সরকারের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছিল সরকার। সেই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার ইরানি রাস্তায় নেমে এসেছেন। তারা সরকারের পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নানান স্লোগান দেন।
‘পারস্পরিক শ্রদ্ধার’ ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে: ইরানইরানের চলমান বিক্ষোভ পরিস্থিতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ খোলা আছে। পাশাপাশি সুইজারল্যান্ডের মধ্যস্থায়ও যোগাযোগ হতে পারে।
বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ ইরানের প্রকৃত অবস্থা জানা কঠিনইরানের চলমান আন্দোলন সম্পর্কে প্রকৃত তথ্য জানা খুবই কঠিন। ইন্টারনেট বন্ধ থাকায় স্থানীয়সহ আন্তর্জাতিক অধিকাংশ সংবাদমাধ্যমে প্রকৃত তথ্য খুব একটা আসছে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম, বিশেষ করে পশ্চিমা সংবাদমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও ও ছবির বরাতে খবর প্রকাশ করছে।
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ‘খুব শক্ত’ সামরিক বিকল্প বিবেচনা করছে: ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ওয়াশিংটন ‘খুব শক্ত’ বিকল্প বিবেচনা করছে, যার মধ্যে সামরিক হস্তক্ষেপও থাকতে পারে।
ইরানের রাজপথে সরকারবিরোধী স্লোগানকেন হঠাৎ উত্তাল ইরান? রিয়ালের দরপতন, মুদ্রাস্ফীতি, নিষেধাজ্ঞা ও সরকারের দমননীতি—সব মিলিয়ে রাজপথে কী ঘটছে এবং এর পরিণতি কী হতে পারে, জানতে ভিডিওটি দেখুন।
আন্তর্জাতিক তেল রুট নিয়ন্ত্রণ করে কারামধ্যপ্রাচ্যের দেশ ইরানে সরকারবিরোধী বিক্ষোভ জটিল আকার ধারণ করেছে। অন্যদিকে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ধুঁকছে শঙ্কায়। যুক্তরাষ্ট্র যখন আকস্মিক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিল, তখন বিশ্বনেতাদের ভয়ের কারণ কেবল গণতন্ত্র বা মানবাধিকার ছিল না।
কঠোরতার মধ্যেই ইরানে বিক্ষোভ চলছে, রাতভর সংঘর্ষআন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরান সরকার শক্ত হাতে এ আন্দোলন থামানোর পথ বেছে নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা এরই মধ্যে ২০০ ছাড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্যও নিহত হয়েছেন।
জনপ্রিয় নেতা নাকি তুরুপের টেক্কা: বিশ্বরাজনীতির মুখ ও মুখোশবিশ্বের কোনো এক প্রান্তের রাজপথে জনতা হয়তো ‘মুক্তি’ চাইছে, আর অন্য প্রান্তে সেই একই ‘মুক্তি’র স্লোগান দিয়ে তৈরি হচ্ছে মিসাইলের নিশানা। এই অদ্ভুত সময়ে, বিশ্বরাজনীতিতে ‘জনপ্রিয় নেতা’ কথাটির মানে খুঁজে বের করা বড্ড কঠিন।
ইরানের চলমান বিক্ষোভ শুধু সেক্যুলারদের নয়, তাই দমানো কঠিন হবেইরানে চলমান বিক্ষোভ ইসলামি প্রজাতন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিক্ষোভের মূল কারণ অর্থনৈতিক হতাশা। তবে দ্রুতই তা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের দাবিতে রূপ নিচ্ছে।
দোকানদারদের সমর্থন হারানো কেন ইরান সরকারের জন্য গুরুত্বপূর্ণইরানের বাজারি হিসেবে পরিচিতি দোকানদাররা সাধারণত আয়াতুল্লাহ আলি খামেনির শাসন ব্যবস্থার সমর্থক ছিল। কিন্তু এবারই এর ব্যতিক্রম ঘটল। এই প্রথমবার এই বাজারিরা তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় নেমে এসেছেন।
আন্দোলন চালিয়ে যান, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি: পাহলভিইরানের স্বঘোষিত যুবরাজ রেজা শাহ পাহলভি বিক্ষোভকারীদের আরও দুটি রাত বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং শহরের প্রাণকেন্দ্র দখলের রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি জ্বালানি ও পরিবহন শ্রমিকদেরও দেশব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন।