সাহিত্য•নগুগি ওয়া থিয়োঙ্গো: ঔপনিবেশিক আঁধারে প্রতিরোধের আলোকিছু মানুষ থাকেন, যাঁরা জন্মের দায় পরিশোধ করেন জীবনজুড়ে। আফ্রিকান সাহিত্যের অন্যতম মহীরুহ নগুগি ওয়া থিয়োঙ্গো তেমনই একজন। যদিও শুধু লেখা নয়, জীবন ধারণের মধ্যেই তিনি স্বাধীনতার অর্থ খুঁজেছেন। স্বাধীনতা তাঁর কাছে কেবল মানচিত্রের মুক্তি নয়; বরং ভাষা ও সংস্কৃতির এবং চেতনার পুনর্জাগরণ।
সমাজ•কোরবানি ঈদ কি এখন প্রদর্শনের উৎসবকোরবানির ঈদ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। বরাবরই এ উৎসবকে বলা হয় ত্যাগের মহিমা নিয়ে আসা উৎসব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কোরবানির ঈদকে ঘিরে সমাজে এক ধরনের প্রদর্শনের সংস্কৃতিও তৈরি হয়েছে । বড় গরু কেনা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও প্রকাশ, কে কত দামী পশু কিনলেন, কে কয়টা পশু কোরবানি দিচ্ছেন এসব
উপল বড়ুয়ার দুটি কবিতাচলে যাচ্ছি— পেছনে পড়ে আছে চুনতি অভয়ারণ্য কয়েকটা দিন এখানেই কাটল একা বন্দুক কাঁধে হরিণের পিছু পিছু।
শুভ্র সরকারের দুটি কবিতাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে খুব যেন অসংখ্য শব্দের ভেতর এ-জীবন হঠাৎ ফড়িং হতে চাইলো নিজেকে ভাঙতে কতকিছুর কাছেই তো যাওয়া যায়— বৃষ্টি তো পাখির ডাকের মতো
১০০ বছর আগে ২৫ টাকায় আস্ত গরু! কেমন ছিল সেই সময়ের কোরবানি ঈদঅলিতে-গলিতে শিশুদের কলতান, নতুন জামার গন্আধ র ঘরে প্রিয় খাবারের মিষ্টি সুবাস৷ এসব ঈদের দিনের চেনা দৃশ্য। ইতিহাস বলে, কোরবানি ঈদের চিত্র সবসময় খুব আনন্দমুখর ছিল না। কখনও ধর্মীয়, কখনও সামাজিক-রাজনৈতিক দায় থেকে ঈদুল আজহা বা কোরবানি ঈদ পালনে এসেছে বিভিন্ন বাধা।
অনুবাদক যুগে যুগে•বাগদাদ: আরবি অনুবাদের কেন্দ্রনবম এবং দশম শতকে ইরাকের বাগদাদ শহর ছিল একটি বিপুল ও উচ্চাকাঙ্ক্ষী অনুবাদ যজ্ঞের কেন্দ্র। এর লক্ষ্য ছিল নব্য মুসলিম সাম্রাজ্যের ভাষা আরবিতে প্রাচীন গ্রিসের বিজ্ঞান ও দর্শনবিষয়ক কাজগুলো অনুবাদ করা। অবশ্য সেই সঙ্গে বিপুল সংখ্যক সিরিয়াক, ফারসি, এবং সংস্কৃত টেক্সট-ও অনূদিত হয়েছিল।
সংস্কৃতিগরু যেভাবে কোরবানির পশু হয়ে উঠলকোরবানির ঈদ মানেই যেন গরুর হাঁকডাক আর মাংস কাটাকাটির বিশাল আয়োজন। যদিও ইসলাম ধর্মে কোরবানির জন্য শুধু গরু নয় ছাগল, ভেড়া, দুম্বা, উট কিংবা মহিষও বৈধ পশু। তবুও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু দেশে গরুই কোরবানির সবচেয়ে জনপ্রিয় পশু।
সংগীতসুরের ভেতরে পৃথিবীমানুষ সম্ভবত কথা বলার আগেই সুর চিনেছিল। পৃথিবীর শব্দ শুনেছিল। নদীর গর্জন, বাতাসের চলন, পাখির ডাক, বৃষ্টির ছন্দ—এসবের মধ্যেই মানুষ প্রথম উপলব্ধি করেছিল যে অস্তিত্ব নিছক নীরব নয়; বরং সবকিছুই এক গভীর অনুরণনের অংশ।
বিধানকোরবানির মাংস বণ্টন: শহর ও গ্রামের ভিন্ন চিত্রদৃশ্য-১: কোরবানির ঈদের দিন দুপুর। শহরের মহল্লাতে এসময় সমাজের নিম্ন আয়ের কিছু মানুষ মাংস সংগ্রহের জন্য বের হয়। বাসায় বাসায় ঘুরে এক টুকরো, দুই টুকরো মাংস সংগ্রহ করে দলবেঁধে। রাতের বেলায় সেই মাংস রান্না করে তারা ঈদের দিনে ভাল-মন্দ খায়।
সংস্কৃতি‘বিষাদসিন্ধু’র লেখক মীর মশাররফ হোসেন কেন গরু খেতে নিষেধ করেছিলেনএকবার বেশ তোপের মুখে পড়েছিলেন বিষাদ-সিন্ধুর লেখক মীর মশাররফ হোসেন। তাঁর ওপর ক্ষিপ্ত হয়েছিলেন প্রতিবেশী মুসলমানেরা। যদিও তখন তিনি মুসলমানের ইতিহাস থেকেই লিখছিলেন কারবালার কাহিনি। কিন্তু উপন্যাসটির শেষ খণ্ড বের হবার আগেই জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই লেখককে পড়তে হয় বিতর্কের মুখে।
ভ্রমণগদ্যযে শহরে বসে লেখা হয়েছিল ‘ড্রাকুলা’বাস থেকে নেমে, বিপত্তি বাধলো হোটেলের রিসিপশনে এসে। বিপত্তি না বলে ‘বিপদ’ বলা ভালো—‘মহা বিপদ’। রিসিপশনিস্ট ছেলেটা জানাল, তাদের হোটেলে আজকের তারিখে আমার নামে কোনো রিজার্ভেশন নেই।