চুয়াডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ইউপি সদস্যের জেলচুয়াডাঙ্গার সদর উপজেলায় ১ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) অবৈধভাবে মজুত করার দায়ে মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাঁর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দচুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময়ে ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা বড়বলদিয়া সীমান্ত এলাকা থেকে ডিজেল জব্দ করা হয়।
এক কেজিরও বেশি স্বর্ণ নিয়ে ভারতের দিকে যাওয়ার সময় আটক ১চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটির টাকা সমমূল্যের ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটকচুয়াডাঙ্গার বারাদী সীমান্ত থেকে থেকে প্রায় কোটি টাকার চারটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির বারদী বিওপি’র পাঁচ কবর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা করায় ৩ যুবককে দণ্ডচুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলার দায়ে দুই যুবককে কারাদণ্ড ও একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলা ডিঙ্গেদাহ হাইওয়ে ফিলিং স্টেশনে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
রাতের ঝড়ে লণ্ডভণ্ড চুয়াডাঙ্গা, বৃদ্ধের মৃত্যুচুয়াডাঙ্গায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এক ঘণ্টার ঘূর্ণিঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কে গাছ পড়ে যান চলাচলে ব্যাঘাত ঘটে। তার ছিড়ে জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
বৃষ্টিতে স্বস্তি চুয়াডাঙ্গায়, তাপমাত্রা কমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসচুয়াডাঙ্গায় টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। একদিনের ব্যবধানে জেলার তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস কমেছে জানিয়েছে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার। রোববার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গায় ‘নো কার্ড, নো ফুয়েল’ নিয়ম মানছে না কেউজ্বালানি তেলের সংকট নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘নো কার্ড, নো ফুয়েল’ কার্যক্রম। তবে তেল পাম্পে জ্বালানির জন্য ভিড় করলেও কার্ড প্রদর্শন করছেন না গ্রাহকরা। এমনকি তেল পাম্প কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরাও কার্ড দেখছেন না
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল দুজনেরচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঈদের দিনে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া সংঘর্ষের সময় অসুস্থ হয়ে মারা গেছেন একজন।
চুয়াডাঙ্গায় নিজের শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি পিতার, গ্রেপ্তার ২চুয়াডাঙ্গার জীবননগরে নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে আজিজুল হক (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে আট বছরের শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সংকট, বোরোর সেচ কার্যক্রমে বিঘ্নচুয়াডাঙ্গার বিভিন্ন পাম্পে ডিজেলের সংকট দেখা দেওয়ায় চলতি বোরো মৌসুমে সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটছে। পর্যাপ্ত পানি না পেলে বোরো ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
চুয়াডাঙ্গায় তামাকখেতে নারীর রক্তাক্ত মরদেহ, ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার অভিযোগচুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি তামাকখেত থেকে জাবেদা খাতুন (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। নিহত নারী দলিয়ারপুর গ্রামের মৃত তুফান আলীর স্ত্রী।