বাহরাইনে ইরানি ড্রোনের খণ্ডাংশ কেড়ে নিল তারেকের প্রাণসুপারভাইজারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরবেন নিজের ডেরায়। কিন্তু সেই পাঁচ মিনিট আর ফুরায়নি । ইরানের ছোঁড়া একটি ড্রোনের খণ্ডাংশ কেড়ে নেয় সন্দ্বীপের এই প্রবাসী শ্রমিকের প্রাণ।
ঘেরের পাড়ে রক্তের দাগ, পানিতে যুবকের মরদেহযশোরের মণিরামপুর উপজেলায় আরিফ হোসেন (২৫) নামে একজনকে বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ঘেরের পাড়ে রক্তের দাগ দেখে সন্দেহ হয় পথচারীদের।
সিরাজগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে ২ বিএনপিকর্মী নিহতসিরাজগঞ্জের রায়গঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়।
সৈয়দপুরে ভয়াবহ আগুনে পুড়ল দুটি ব্যাংকের সরঞ্জাম ও চার দোকাননীলফামারীর সৈয়দপুরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকানঘর ও পাশের ভবনের দুটি ব্যাংকের আসবাব পুড়ে গেছে। সোমবার (২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে শহরের ডা. জিকরুল হক রোডের এই অগ্নিকাণ্ড ঘটে৷ পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেনীতে তিন ঘণ্টার প্যারোলে বাবার জানাজায় যুবলীগ নেতা ইয়াছিনফেনীর পরশুরামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। সোমাবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় মধ্যে অংশ নেন তিনি।
তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কার্পণ্য করবেন না: এস এম জিলানীগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, গোপালগঞ্জ তাঁর দেশেরই একটি জেলা। অন্য ৬৪ জেলার মতো সব সুযোগ-সুবিধা ভোগ করবে এই জেলা।’
রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতিরাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজশাহীতে ডাকাতির অভিযোগে আটজনকে গণপিটুনি, একজনের মৃত্যুরাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাতির অভিযোগে আট ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। এতে একজনের মৃত্যু হয়েছে। অন্য সাতজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতবৈচিত্র্যের মধ্যেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীমতের বৈচিত্র্যের মধ্যেই বাসযোগ্য বাংলাদেশ গড়তে চান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ চাই। যেখানে বহু তান্ত্রিক সমাজ থাকবে। ভিন্ন মতের বৈচিত্র্যের মাঝে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’
একদিনেই আবদ্ধ লালন স্মরণোৎসব, হবে না মেলা-আসরকুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসব এবার মাত্র একদিনেই শেষ হচ্ছে। আগামীকাল সোমবার শুরু হচ্ছে এই উৎসব। তবে এতে গ্রামীণ মেলা ও বাউল গানের আসর থাকছে না বলে জানিয়ে জেলা প্রশাসন। সময় কমিয়ে আনায় আক্ষেপ করেছেন লালন ভক্ত-অনুসারীরা।
শেরপুর-৩ আসনে জামায়াতের মনোনয়ন মৃত প্রার্থীর ছোটভাই মাসুদকেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যুতে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন মাসুদুর রহমান মাসুদ। তিনি দলীয় প্রার্থী মৃত নুরুজ্জামান বাদলের ছোটভাই। রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি স্ট্রিমকে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান।
দাদি-নাতনিকে হত্যার রহস্য উদ্ঘাটন: ভাগনে গ্রেপ্তারপাবনার ঈশ্বরদীতে দাদিকে খুন ও নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনায় দাদির আপন ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মো. শরিফুল ইসলাম (৩০) নিহত দাদীর আপন ভাগনে ও নাতনির খালাতো চাচা। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন জেলার পুলিশ সুপার আনোয়ার জহিদ।
গালিগালাজের কারণ জানতে চাওয়ায় প্রতিবেশীর পিটুনিতে বৃদ্ধ নিহতরাজবাড়ীতে বাড়ি গিয়ে গালিগালাজের কারণ জানতে চাওয়ায় প্রতিবেশীর লাঠি পেটায় শমসের আলী শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বরকত শেখকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলা পশ্চিম গৌরীপুর গ্রামের ইমাম বাড়ীতে এ ঘটনা ঘটে।
দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের বড় চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রীসিলেটে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমাদের সরকারের উদ্যোগটা মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। এ দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। দুর্নীতি নামক ব্যাধিটি আমাদের আঁকড়ে ধরেছিল। এ দেশটাকে দুর্নীতিমুক্ত করা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ।’
বিএনপি দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয়নি, দেবে না: মির্জা ফখরুলবিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যার যেটা কাজ, দুদক দুদকের কাজ করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবে তাই না? বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবে না।’
থামে ট্রেন, মেলে না টিকিট শমশেরনগর স্টেশনেপ্রায় ২০ বছর আগে কুমিল্লার গোমতি এলাকায় দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এর পর মৌলভীবাজারের শমশেরনগর স্টেশন থেকে কুমিল্লা, লাকসাম ও ফেনী স্টেশনের কোনো টিকিট বরাদ্দ নেই। তবে সিলেট-চট্টগ্রাম রুটে আগের কুলাউড়া ও পরের শ্রীমঙ্গল স্টেশন থেকে এসব গন্তব্যের টিকিট পাওয়া যায়।
ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রীআসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের শিল্প–কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন পাট-বস্ত্র, শিল্প-বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে সরকার নজরদারি করছে।’