আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞাজাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
পাবনায় বাড়ির উঠানে দাদির এবং পাশের শস্যক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধারপাবনার ঈশ্বরদীতে বাড়ির উঠান থেকে দাদির রক্তাক্ত মরদেহ এবং পাশের শস্যক্ষেত থেকে তাঁর নাতনির মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, দাদিকে কুপিয়ে হত্যার পর নাতনিকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ওই কিশোরীকে।
অনুষ্ঠানের অতিথি নির্ধারণ নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্বে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগরাজশাহীর চারঘাটে রমজান মাস উপলক্ষে ‘ইসলামী জলসা’ অনুষ্ঠানে প্রধান অতিথি কাকে করা হবে, এ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে বিবাদের জেরে স্থানীয় এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ট্রেনের ধাক্কায় বাড়ির ওপর গিয়ে পড়ল ট্রাকরাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক বসতবাড়ির ওপর ছিটকে পড়েছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বছরে আয় ২০ লাখ টাকা, মাশরুম চাষে বাজিমাতঝিনাইদহের শৈলকূপা উপজেলার হাটফাজিলপুর গ্রাম। এখানেই গড়ে উঠেছে ‘দেশবন্ধু মাশরুম খামার’। এই খামারের উদ্যোক্তা ইন্দ্রজিৎ কুমার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স শেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময়ে ইচ্ছে জাগে নিজে কিছু করার। সেই থেকে আর চাকরির পেছনে না ছুটে বেছে নেন উদ্যোক্তা হওয়ার
নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার সামনে থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
শঙ্খ নদ থেকে পাথর তুলে চলছে সরকারি উন্নয়ন কাজ, সৌন্দর্য হারাচ্ছে থানচির পর্যটন স্পটবান্দরবানের থানচি উপজেলার তিন্দু বাজার এলাকায় শঙ্খ নদ থেকে অবৈধভাবে পাথর তুলে তিনটি সরকারি ভবন নির্মাণে ব্যবহার করা হচ্ছে। এতে এলাকায় পরিবেশগত সংকট সৃষ্টির পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে।
ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে সোনাগাজীর পিআইও ও তাঁর সহকারী আটকফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং তাঁর অফিস সহকারী আবু নাছেরকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ফাইজাকে দেখতে যাননি জামায়াত আমির, ভাইরাল ছবি এআই তৈরিতবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং জামায়াত আমিরের ফাইজার সঙ্গে দেখা করার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।
খুলনা নগরীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাখুলনা মহানগরীতে মোটরসাইকেলে করে এসে শেখ সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিলগেট এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে এই ঘটনাটি ঘটে।
স্ট্রিমে খবর প্রকাশের পর দোহারে ১০ মৃৎশিল্পী পরিবার পেল আর্থিক সহযোগিতাঢাকার দোহারে মৃৎশিল্পে জড়িত ১০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা সমাজ সেবা কার্যালয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিটি পরিবারের হাতে ৫ হাজার টাকার করে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম।
তৃণমূলে সেবা পৌঁছাতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীস্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্রুততম সময়ে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। সেই সঙ্গে তাঁদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে।
আদালতে হাজির হননি প্রধান আসামি ছেলে, বাবা-মা কারাগারেরাজশাহীতে একটি ধর্ষণ মামলার ধার্য তারিখে প্রধান আসামি ছেলে হাজির না হওয়ায় তাঁর বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন।
সাগরে জলদস্যুর গুলিতে কিশোর জেলের মৃত্যুবঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুদের গুলিতে কক্সবাজারের কুতুবদিয়ার এক কিশোর জেলে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে শাহাদত হোছাইনের (১৭) মাছ ধরার ট্রলারটি উপকূলে এলে বিষয়টি জানাজানি হয়। রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিখোঁজের ১ দিন পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু তাবাসসুম খাতুনের (৪) বস্তাবন্দি মরদেহ পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের উন্মুক্ত সেপটিক ট্যাংকে মরদেহটি বস্তাবন্দি অবস্থায় দেখেন স্থানীয় এক কৃষক।
জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সব প্রার্থী বাদপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের বাছাই পরীক্ষায় শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ জন প্রার্থীর একজনও উত্তীর্ণ হতে না পারায় সবাইকে বাদ দেওয়া হয়েছে।
মাদারীপুরে কথা কাটাকাটির জেরে রাতে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে অর্ধ শতাধিক ককটেল বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।