মৌলভীবাজারে মাদক সেবন দেখে ফেলায় ভাতিজাকে ছুরিকাঘাত, বাঁচাতে এসে নারী নিহতমৌলভীবাজারের কমলগঞ্জে মাদক সেবন করতে দেখে ফেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে বকুল বেগম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হেলিম মিয়ার ভাতিজাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়ে আগুন, পুড়ল বাজারের ৭ দোকানহবিগঞ্জের বানিয়াচংয়ে একটি বাজারে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। উপজেলার বিথঙ্গল আখড়া বাজারের একটি রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পর আগুন দ্রুত পাশের দোকানে ছড়িয়ে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ওই রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রাজশাহীতে তাপপ্রবাহের মাঝে হঠাৎ বৃষ্টি, ফেটে যাচ্ছে লিচুএপ্রিলের শুরু থেকেই রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এর মাঝে কদাচিৎ দেখা মিলছে বৃষ্টির। আবহাওয়ার এই অস্বাভাবিক বৈরিতায় পাকার আগেই গাছে ফেটে যাচ্ছে লিচু। এতে ফলন কমার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাষিরা।
মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধারকক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে সাকিব (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাবিতে টেনিস কোর্ট সংস্কারে মাটি খোঁড়ার পর মিলল মর্টারশেলরাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে পুরাতন টেনিস কোর্ট সংস্কারের সময় একটি মর্টালশেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মাটি খননের সময় মর্টালশেলটি দেখতে পান শ্রমিকরা।
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে এলোপাতাড়ি গুলি, প্রতিবেশীসহ গুলিবিদ্ধ ১০কুষ্টিয়ার দৌলতপুরে লোডশেডিংয়ের মধ্যে এক স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাদের এলোপাতাড়ি গুলিতে উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ তাঁর পরিবারের সদস্য ও আশপাশের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
বন্ধ পাটকলগুলো চালু করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীনরসিংদীর পলাশের জুটমিল পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ‘নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারি বেসরকারি যেকোনো ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করা হবে।’
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় গৃহকর্তার ভাগনে আটকনওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে ও মাথায় আঘাত করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহত গৃহকর্তার ভাগনে সবুজ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাহাদুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গহিন পাহাড়ে ৩ যুবকের রক্তাক্ত মরদেহকক্সবাজারের টেকনাফে গহিন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যানওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
খানকা ভাঙলেও মামলা করেননি আজিজুর ভান্ডারী, এখনও অনুষ্ঠান করতে বাধাবিশেষ দিবসগুলোতে খানকা শরিফে মিলাদ-মাহফিলের পর ভান্ডারী গান করেন পীর আজিজুর রহমান। আগে এসব অনুষ্ঠানে কেউ বাধা না দিলেও এখন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে তাঁর খানকা শরিফটি ভেঙে দেওয়া হয়। এ বিষয়ে তিনি মামলা করেননি। সেই ঘটনার ছয় মাস পরও সেখানে অনুষ্ঠান করতে পারছেন না তিনি।
খালের বাঁধ ভেঙে প্লাবিত ধানখেত, ঘরে তোলার আগমুহূর্তে বিপাকে কৃষকগাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ খালের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক শত বিঘা ধানখেত। ফসল ঘরে তোলার আগমুহূর্তে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। তাঁরা জানান কয়েক দিন পরই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ বাঁধ ভাঙা পা
লক্ষ্মীপুরে মজুত পৌনে ৫ হাজার লিটার ডিজেলসহ ব্যবসায়ী আটকলক্ষ্মীপুরের রামগতিতে একটি গুদামে অবৈধভাবে মজুত প্রায় ৪ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি ও মজুতের অভিযোগে ব্যবসায়ী সাইফুল ইসলাম শাকিলকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর শহরে রাতে অগ্নিদগ্ধ হয়ে দম্পতি নিহতদিনাজপুর শহরে বাড়ির ভেতর অগ্নিদগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার সুইহারি আশ্রমপাড়া এলাকার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডারে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিহত তপন সরকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
বগুড়া পৌঁছেই বার সমিতি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবগুড়া পৌঁছেই জেলা অ্যাডভোকেটস বার সমিতির বহুতল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বার সমিতির জন্য ১৫ লাখ টাকা এবং লাইব্রেরির জন্য ৫ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।
আশ্বাসেই থেমে আছে রংপুর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামরংপুরে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের নানা পরিকল্পনা, ঘোষণা ও বিভিন্ন সময় ক্রিকেট-কর্তাদের পরিদর্শনের খবর মিললেও বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে অবকাঠামোগত সংকটের মধ্যেই সম্ভাবনাময় ক্রিকেট এগোলেও সামগ্রিক উন্নয়ন পিছিয়ে পড়ছে।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে রাজশাহীরবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে রাজশাহীতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সোমবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ইতিপূর্বে এখানে বয়সভিত্তিক সফরকারী বিভিন্ন দল খেলে গেছে।