হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩০ জন। রোববার দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বিকাল ৫টা পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি।
নরসিংদীতে চাঁদার জন্য কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগনরসিংদীর রায়পুরায় চাঁদার জন্য সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজে ঢুকে অধ্যক্ষকের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কলেজ চলাকালে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনকে মারধর ও লাঞ্ছিত করেন স্থানীয় কয়েকজন। এ ঘটনায় ভুক্তভোগী অধ্যক্ষ থানায় একটি জিডি করেছেন।
হুইপ দুলুকে দেওয়া হলো স্বর্ণের ধানের শীষ, প্রধান শিক্ষক বললেন ‘সুবিধা পেতে’নাটোর নলডাঙ্গায় একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে আগত জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে স্বর্ণের তৈরি কোট পিন উপহার দেওয়া হয়েছে।
হামে মৃত্যুর এক দিন পর আইসিইউতে ডাক পেল গৌরীহামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে শ্বাসকষ্টে ছটফট করছিল ৬ মাসের গৌরী। তাকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু তার আগে সেখানে অপেক্ষা করছিল আরও ২৬ শিশু। দুদিন অপেক্ষায় থেকে গতকাল শনিবার মারা যায় গৌরী। রোববার সকালে হাসপাতাল থেকে ফোনে গৌরীর বাবাকে জানানো হয়, সিরিয়াল এসেছে।
দেশের প্রথম গভীর কূপ খনন শুরু, দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রত্যাশাব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে খনন করা হচ্ছে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান।
মেরিন ড্রাইভে চলন্ত কারে আগুন, অল্পের জন্য রক্ষা ৪ যাত্রীরকক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায়চালিত একটি যাত্রীবাহী প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শ্রীমঙ্গলে হাওরে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১০ ফুট অজগরমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে প্রায় ১০ ফুট দীর্ঘ একটি অজগর। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার জেটি রোড সংলগ্ন হাওরে ধরা পড়া অজগরটি পরিবেশকর্মীরা উদ্ধারে করে। এর ওজন প্রায় ১৫ কেজি বলে জানা গেছে।
ময়মনসিংহ হাসপাতালে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও ৩৪ শিশু। রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮টি শিশু।
পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির কাতল, ৪২ হাজার টাকায় বিক্রিরাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ২৫ কেজি ওজনের একটি কাতল বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়। রোববার (১৯ এপ্রিল) সকালে রেজাউল মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার সাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহ
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন তারেক রহমানপ্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) তাঁর এই সফরসূচিতে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে।
চুরির অভিযোগ এনে পুলিশ মেসের কেয়ারটেকারকে নির্যাতন: ডিবির ওসিসহ প্রত্যাহার ৩চুরির অভিযোগ এনে পুলিশ সদস্যদের মেসের অস্থায়ী কেয়ারটেকার মো. ইউনুস ফকিরকে (৪০) জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের ঘটনায় পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকি এ তথ্য নিশ্চিত
কিশোরগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ২৪কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলা কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাকুন্দিয়া থানার ওসিসহ চার পুলিশ সদস্য ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পাকুন্দিয়া পৌর সদরের টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের লোকজনের এ সংঘর্ষ গতকাল শুক্রবার বিকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত চলে।
ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত শিশুর বক্তব্যে আটক ১ভোলায় এক প্রবাসীর ঘরে ঢুকে তাঁর স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ছেলে আবির (১০) গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা
বিরোধীদল দীর্ঘসময় ওয়াকআউট করলে সংসদ ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার‘কারণে-অকারণে’ সংসদ অধিবেশন ওয়াকআউট না করতে বিরোধীদলকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে সরকারি দল যেন তাদের (বিরোধীদল) সঙ্গে সমঝোতার চেষ্টা করেন, সেই আহ্বানও জানিয়েছেন তিনি।
‘সেদিন আমাদের ডাক পড়েছিল রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানানোর’— প্রত্যক্ষদর্শীর বয়ানে মুজিবনগর সরকারের শপথ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে (পরিবর্তিত নাম মুজিবনগর) শুধু একটি শপথগ্রহণ অনুষ্ঠান হয়নি; সেখানে জন্ম নিয়েছিল এক ইতিহাসও।
মাজারের কুমিরের মুখে কুকুর: ‘হত্যা নয়, দুর্ঘটনা’ বলল তদন্ত কমিটিবাগেরহাটে খানজাহান আলীর (রহ.) মাজারের দীঘিতে কুমিরের আক্রমণের শিকার কুকুরটি দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায়। প্রাণীটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসকের করা তদন্ত কমিটি।
পাবনায় জ্বালানি সংকটে স্থবির ইছামতী পুনঃখননপাবনায় জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে ইছামতী নদী পুনঃখনন। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় আট দিন ধরে অলস পড়ে আছে প্রকল্পের এক্সকাভেটরগুলো (খননযন্ত্র)। সংশয় তৈরি হয়েছে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে। এতে কাজের দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।