রাজবাড়ীতে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার হুমকি, বাধা দেওয়ায় মায়ের মাথা ফাটালেন বখাটেরাজবাড়ীর বালিয়াকান্দিতে এক স্কুলছাত্রীর বাড়ি গিয়ে তুলে নেওয়ার হুমকির প্রতিবাদ করায় তার মাকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বখাটে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় কিশোরীর চাচাকে ব্যাটের আঘাতে আহত করেন অভিযুক্ত
সরকার খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে: খাদ্য উপদেষ্টাপ্রাকৃতিক দুর্যোগ না হলে সর্বোচ্চ ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা লাগবে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় আছে। এ সময় পর্যন্ত প্রয়োজনীয় খাদ্য মজুদ অতীতের তুলনায় বেশি থাকবে। কিছু চাল আমদানি করতে হতে পারে, তবে আগের বছরের তুলনায় তা
‘টুপি পরা নিয়ে’ বিবাদ, নোয়াখালীতে মাদ্রাসায় ঘুমের মধ্যে ছাত্রকে গলা কেটে হত্যাটুপি পরা নিয়ে বিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি মাদ্রাসায় ঘুমের মধ্যে এক ছাত্রকে গলা কেটে হত্যা করেছে তার সহপাঠী। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
খুলনা বিশ্ববিদ্যালয়আট হাজার শিক্ষার্থীর জন্য নেই কোনো মনোচিকিৎসকবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংজ্ঞা অনুযায়ী শারীরিক, মানসিক ও সামাজিক এ তিনটি দিক ভালো থাকলেই একজন মানুষকে সুস্থ বলা যায়। কিন্তু বাংলাদেশে এখনো স্বাস্থ্য বলতে কেবল শারীরিক দিককেই গুরুত্ব দেওয়া হয়, ফলে মানসিক স্বাস্থ্য উপেক্ষিত থেকে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধারকক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা নারী ও শিশুসহ ৪৪ জনকে একটি পাহাড়ের চূড়ার গোপন আস্তানা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষিকা, গ্রেপ্তার ১খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে যাওয়া এক স্কুলশিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন ত্রিপুরা (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেসবুক পোস্টের জেরে এসআইকে হেনস্তা গাইবান্ধার এসপি, ওসিসহ তিনজনের নামে আদালতে এসআইয়ের স্ত্রীর মামলাপারিবারিক বিরোধের জেরে করা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গাইবান্ধা সদর থানার এক উপপরিদর্শককে (এসআই) পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে ডেকে নিয়ে ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপ আটকে রাখার অভিযোগ উঠেছে।
বাগেরহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, গুরুতর আহত ৩বাগেরহাটের মোরেলগঞ্জে ‘গরু চোর’ সন্দেহে আটকের পর গণপিটুনিতে মতিয়ার রহমান (৪৫) নামের একজন নিহত হয়েছেন। একই সময় মারধরে আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোরের দিকে উপজেলার বলভদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ফরিদপুরে যুবকের মৃত্যু নিয়ে রহস্যরাতে ছিলেন বাসর ঘরে, সকালে মরদেহ মিলল খেতেফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে বৃহস্পতিবার বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন জামাল ফকির। ওইদিনই স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী উপজেলা সালথার পিসনাইল গ্রামে নিজ বাড়িতে ছিলেন তিনি। রাতে স্ত্রীর সঙ্গে বাসর ঘরে প্রবেশ করেন তিনি। সকালে বসতবাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আখ চ
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় দুজন ও নরসিংদীতে বাস চাপায় তিনজন নিহতফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
মধ্যরাতে দাদিকে গলা কেটে হত্যার পর ফেসবুকে স্ট্যাটাসসিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্দেশ খাতুনকে গলা কেটে হত্যা করেছেন তাঁর নাতি সজিব হাসান (২২)। প্রায় পঁচাশি বছর বয়সী দাদিকে হত্যার পর ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ‘আল্লাহু আকবার’ লিখে স্ট্যাটাস দেন তিনি। গতকাল বুধবার (২২ অক্টোবর) রাত একটার পর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
আলফাডাঙ্গায় আমির হামজা হত্যাকাণ্ডপাওনা ৫০ টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতে খুন মাদ্রাসাছাত্রফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা ৫০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধু হাতে খুন হয়েছে মাদ্রাসাছাত্র আমির হামজা (১৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বন্ধুকে হত্যার কথা স্বীকার করেছে আটক কিশোর। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
দেশে প্রথমবারের মতো সাপে কাটা রোগীদের জন্য রামেকে বিশেষায়িত ওয়ার্ডদেশে প্রথমবারের মতো শুধু সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড চালু করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। সাপে কাটায় মৃত্যুর হার কমিয়ে আনতে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।
মৃত শাবকের পাশেই দুদিন ধরে দাঁড়িয়ে আছে মা হাতিখাড়া পাহাড় থেকে পা পিঁছলে কাপ্তাই হৃদের পানিতে পড়ে যায় হাতি শাবক। আহত হয়ে পানিতে ডুবে যায় শাবকটি। আর উঠতে পারেনি। পরে মৃত অবস্থায় ভেসে উঠে। শাবকের এই মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না মা হাতিটি। দুদিন ধরেই মৃত শাবকের পাশে অপেক্ষা করছে মা হাতি।
একনেকে ১৩৬৫ কোটি টাকার প্রকল্প অনুমোদনপাবনা মানসিক হাসপাতাল উন্নীত হচ্ছে বিশ্বমানের ইনস্টিটিউটেপাবনা মানসিক হাসপাতালকে বিশ্বমানের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রূপান্তরের জন্য ১ হাজার ৩৬৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এর আওতায় একাধিক বহুতল ভবনে জরুরি ও বহির্বিভাগের সেবা, ওয়ার্ড কমপ্লেক্স ছাড়াও একাডেমিকভবন, হোস্টেল তৈরি হবে।
ইউএনওর সুপারিশে দুর্ঘটনায় হতাহতদের অনুদান দেয় বিআরটিএ, জানেন না নিজেইবিআরটিএর ট্রাস্টি বোর্ড থেকে ২০২৩ সাল থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হয়। এজন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহত-নিহতদের তথ্য জেলা প্রশাসককে পাঠাবেন। তারপর ট্রাস্টি বোর্ডে যাবে। নিহতদের ক্ষেত্রে দেওয়া হয় ৫ লাখ টাকা। আর আহত বিবেচনায় দেওয়া হয় ১ থেকে ৩ লাখ টাকা।
চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহলে ৬ মৃত্যু১০ দিন পর কবর থেকে ৪ মরদেহ তুলে ময়নাতদন্তচুয়াডাঙ্গায় ‘বিষাক্ত অ্যালকোহল’ পানে ছয়জনের মৃত্যুর দশ দিন পর চারজনের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে একে একে তাঁদের মরদেহ তোলা হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলেই নিজ পরিবারের কাছে তাঁদের মরদেহ হস্তান্তর