পাবনায় জ্বালানি সংকটে স্থবির ইছামতী পুনঃখননপাবনায় জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে ইছামতী নদী পুনঃখনন। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় আট দিন ধরে অলস পড়ে আছে প্রকল্পের এক্সকাভেটরগুলো (খননযন্ত্র)। সংশয় তৈরি হয়েছে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে। এতে কাজের দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
অতীতে স্থানীয় সরকার নির্বাচনের নামে প্রহসন হয়েছিল: স্পিকারঅতীতের সরকার আমলের যে স্থানীয় সরকার নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মুন্সিগঞ্জে পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যুমুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পৃথক বজ্রপাতে এক কিশোর ও এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন বউপজেলার বসাউল্লা গ্রামের মনির ঢালীর ছেলে রিজন (১৬) এবং হাইয়ারপাড় গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খান রাকিব (২০)। বৃহস্পতিবার দুপুরে তাঁরা মারা যান।
দুই জেলায় বজ্রপাতে গৃহবধূসহ তিনজনের মৃত্যুচুয়াডাঙ্গা জীবননগর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে এক যুবক ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহের মহেশপুরে মারা গেছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এসব ঘটনা ঘটে।
বরিশালে হামের উপসর্গে নতুন ভর্তি ১২৯, এক শিশুর মৃত্যুবরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৯ জন। একই সময়ে মারা গেছে আয়েশা নামে দেড় মাসের এক শিশু। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের এই তথ্য জানা গেছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৪১ জন।
ঝিনাইদহে বন্ধ ইটভাটার পুকুরে কিশোরীর মরদেহ উদ্ধারঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর এলাকার একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন বুধবার সকালে বান্ধবীদের সঙ্গে মেলার যাওয়া কথা বলে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়।
ইংলিশ মিডিয়াম শিক্ষা নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে নতুন রেগুলেটরি বোর্ড: শিক্ষামন্ত্রীসিলেটে একটা মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি সুসংগঠিত নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতকে জবাবদিহির আওতায় আনতে ইতিমধ্যে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও প্রতিনিধিদের সঙ্গে তিন দফায় বৈঠক হয়েছে।
কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় মা-ছেলে নিহত, আহত ৩কুমিল্লার দেবিদ্বারে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত যাত্রী চারজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি।
জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু, চিকিৎসা না পাওয়ার অভিযোগ পরিবারেরজামালপুরে কারাবন্দি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তবে তাঁর পরিবারের সদস্য অভিযোগ করেছেন, দুদিন আগে অসুস্থ হলেও তিনি চিকিৎসা পাননি। মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর থেকে ময়মনসিংহ নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে।
উখিয়া সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহতকক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় পাঁচ দিনের ব্যবধানে আবারও স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপাশে মিয়ানমারের অভ্যন্তরের চাকমাকাটা এলাকায় মো. ইউনুছ (২৫) নামে একজন আহত হন।
চিকিৎসকদের অতিরিক্ত ফি রোধসহ ৬ দাবিতে স্মারকলিপিরাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিদর্শন ফি নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ৬ দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত অলিভ রিডলি কচ্ছপপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল অলিভ রিডলি প্রজাতির একটি মৃত মা কচ্ছপ। বুধবার (১৫ এপ্রিল) ভোর ৬টার দিকে সৈকতের কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় প্রায় ৪০ কেজি ওজনের কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা।
খুলনায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহতখুলনা নগরের দৌলতপুর এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
‘মিষ্টি সাজ’ তৈরির গ্রাম ভাটারা: বৈশাখে ব্যস্ততা বাড়লেও স্বস্তি নেইমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামে শত বছরে ধরে তৈরি হয় চিনি দিয়ে কাঠের সাজে তৈরি শৌখিন খাবার ‘মিষ্টি সাজ’। এ জন্য গ্রামটি পরিচিতি পেয়েছে মিষ্টির গ্রাম হিসেবে। বৈশাখে এবার প্রায় ৩০০ মণ মিষ্টি সাজের ফরমায়েশ পেয়েছেন তাঁরা। এজন্য কারিগরদের ব্যস্ততা বাড়লেও, স্বস্তি ফেরেনি তাঁদের ঘরে।
পীর শামীম হত্যার বিচার দাবিতে মানববন্ধনকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যার ঘটনায় মামলার পরদিনই বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ভক্ত ও এলাকাবাসী।
২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়ার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীরগোয়ালন্দে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘কৃষকদের একটি নির্ভুল তথ্যভাণ্ডারের আওতায় এনে ধাপে ধাপে দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে এ স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
কুষ্টিয়ায় পীর শামীম হত্যায় ২০০ জনকে আসামি করে পরিবারের মামলাকুষ্টিয়ার দৌলতপুরের মাজারে হামলা চালিয়ে আবদুর রহমান ওরফে শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় অবশেষে মামলা করেছে পরিবার। সোমবার (১৩ এপ্রিল) রাতে দৌলতপুর থানায় নিহতের বড় ভাই ফজলুর রহমান এই মামলা করেন।