বিশ্বকাপের নক্ষত্র–১৬‘ফ্লপ’ তকমা ঘুচিয়ে বিশ্বসেরার মুকুটে দেম্বেলের প্রত্যাবর্তনফুটবল মাঠে গতির ঝলক আর পায়ের কারুকাজ সব সময়ই দর্শকদের মুগ্ধ করে। উইং দিয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়ার দৃশ্য গ্যালারিতে উন্মাদনা ছড়ায়। বর্তমান ফুটবল বিশ্বে এই জাদুকরী দক্ষতার কথা উঠলে উসমান দেম্বেলের নাম প্রথম সারিতে চলে আসে। তাঁকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা ‘উইং উইজার্ড’ বলা হয়।
ডি ব্রুইনার শেষ বিশ্বকাপে চমক দেখাবে বেলজিয়ামনিজেদের ১৫তম বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দল বেলজিয়াম। সোনালী প্রজন্মের বিদায়ের পর একঝাঁক নতুন প্রতিভা ও অভিজ্ঞদের মিশ্রণে গড়া দল নিয়ে এবারের আসরে মাঠ কাঁপাবে তারা।
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন পিএসজিনির্ধারিত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে পিএসজি। গ্যাব্রিয়েল ম্যাগালহেসের পেনাল্টি মিসে রোমাঞ্চকর ফাইনালে স্বপ্নভঙ্গ হয় ইংলিশ জায়ান্টদের।
রদ্রিগেজ-দিয়াজদের কলম্বিয়া হতে পারে জায়ান্ট কিলারআট বছর পর বিশ্বকাপে ফিরছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। অধিনায়ক হামেস রদ্রিগেজের শেষ বিশ্বকাপে এবার নকআউটে যেতে মরিয়া তারা।
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, থাকছেন জিকোপ্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে ফুটবল খেলবে বাংলাদেশ। আগামী ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় সান মারিনোর স্তাদিও অলিম্পিকো দি সেররাভাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের দল।
বিশ্বকাপের নক্ষত্র–১৪দুই পায়ের জাদুতে বিশ্বকাপ কাঁপাতে প্রস্তুত ‘সুপার সন’ফুটবল বিশ্বে সাধারণত ইউরোপ বা লাতিন আমেরিকার খেলোয়াড়দের একচেটিয়া আধিপত্য দেখা যায়। বিশ্বের তাবড় তাবড় ক্লাবগুলোতে তাদেরই জয়জয়কার। সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন।
ফ্রান্স-নরওয়ে বাধা টপকে নকআউট মিশনে সেনেগালআফিকার দেশ সেনেগাল তাদের ফুটবল ইতিহাসের চতুর্থ আসরের প্রস্তুতি নিচ্ছে। ২০০২ সালে অভিষেক বিশ্বকাপে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল দেশটি। ওই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল অবধি গিয়েছিল। ২০২৬ বিশ্বকাপে নিজেদের সেই সেরা সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে তারা।
মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে নারী সাফে শুভসূচনা বাংলাদেশেরনারী সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার ২৮ মে ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিশ্বকাপের নক্ষত্র–১৩অ্যানফিল্ড কাঁপানো সালাহ কি পারবেন বিশ্বকাপ রাঙাতেউইং দিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে পড়ার দৃশ্য সবার নজর কাড়ে। ফুটবলে এমন জাদুকরী মুহূর্ত তৈরিতে যারা পারদর্শী দর্শকদের কাছে তাদের কদর বেশি। গত এক দশক ধরে বিশ্ব ফুটবলে এমন খেলোয়াড়দের কথা উঠলে মোহাম্মদ সালাহর নাম থাকে সবার ওপরে।
নতুন ইতিহাস লিখতে চায় যুক্তরাষ্ট্ররাজনীতি ও অর্থনীতিতে পরাশক্তি হলেও বিশ্বকাপে বড় কোনো অর্জন নেই যুক্তরাষ্ট্রের। এবারের আসরে নিজেদের ১২তম বিশ্বকাপ অভিযানে নামবে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে ১৮তম এই দলটি ফুটবল বিশ্বে স্টার্স অ্যান্ড স্ট্রাইপস নামে পরিচিত।
নেদারল্যান্ডস-সুইডেনের কঠিন গ্রুপে কেমন করবে জাপানটানা ৮ বার বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশ জাপান। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে চমকে দেওয়া দলটি এবারের বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্যের লক্ষ্যেই মাঠে নামবে।
স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউফিফা বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। দলে লা লিগার জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার জায়গা হয়নি।
সান মারিনোর বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশেরইউরোপের দল সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য জাতীয় পুরুষ ফুটবল দলের ৩০ সদস্যর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৫ জুন এই ম্যাচ হবে।
জাকার শেষ বিশ্বকাপ, বড় সাফল্যের খোঁজে সুইজারল্যান্ডইউরোপীয় ফুটবলের অন্যতম লড়াকু দল সুইজারল্যান্ড তাদের ১৩তম বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। ১৯৩৪ সালের বিশ্বকাপে অভিষেকের পর তারা এ পর্যন্ত তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে।
বিশ্বকাপের নক্ষত্র–৮হাকিমিতে ভর করে মরক্কোর বিশ্বজয়ের স্বপ্নবর্তমানে ফুটবলের অন্যতম ‘অ্যাটাকিং রাইট-ব্যাক’ মরক্কোর আশরাফ হাকিমিকে ধরা হয়। কিন্তু তিনি উইঙ্গারের মতো আক্রমণাত্মক, নিখুঁত ক্রসিং এবং ওভারল্যাপ করে বক্সে বল পাঠাতেও দক্ষ।
মার্কিন সাম্রাজ্যে ইরান কি পারবে ইতিহাস গড়তেনিজেদের সপ্তম বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশ ইরান। ১৯৭৮ বিশ্বকাপে অভিষেক হওয়া ইরান এর আগে ছয়বার অংশ নিলেও কখনো গ্রুপ পর্ব টপকাতে পারেনি। ‘টিম মেল্লি’ নামে পরিচিত ফিফা র্যাঙ্কিংয়ে ২১তম এই দল এবার ইতিহাস গড়তে চায়।
বিশ্বকাপের নক্ষত্র–৭লুইস দিয়াজ কলম্বিয়ার নয়া জাদুকর!আধুনিক ফুটবলের অন্যতম সেরা ‘উইং’ ও ড্রিবলিং ‘মাস্টার’ বলা হয় লুইস দিয়াজকে। বাঁপ্রান্ত থেকে ডান পায়ে কাট-ইন করে গোলবারে শর্ট নিতে পারদর্শী তিনি।