বার নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম’, প্রধানমন্ত্রীকে ইউরোপীয় আইনজীবী সংস্থার চিঠিবাংলাদেশের বিভিন্ন জেলা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং প্রার্থীদের মনোনয়ন জমাদানে বাধা দেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের শীর্ষস্থানীয় আইনজীবী সংস্থা কাউন্সিল অব বার্স অ্যান্ড ল সোসাইটিজ অব ইউরোপ (সিসিবিই)।
ঝড়ে লবণ আবাদ ধ্বংস, চাষির চোখে লোনাজলকালবৈশাখী ঝড় ও টানা ভারী বর্ষণে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলে লবণ শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। গত দুই দিনের বৈরী আবহাওয়ায় অন্তত ৬৮ হাজার একর লবণ মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১ লাখ টন লবণের উৎপাদন ব্যাহত হয়েছে বলে মাঠ পর্যায়ের সূত্রগুলো নিশ্চিত করেছে।
মে দিবসে জাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের মধ্যে হাডুডু১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও শ্রমিকদের নিয়ে হাডুডু খেলার আয়োজন করা হয়েছে।
পেট্রোল পাম্প শ্রমিকের মজুরি বাড়ছে ২০০০ শতাংশপেট্রোল পাম্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে যাচ্ছে সরকার। সম্প্রতি নিম্নতম মজুরি বোর্ড যে খসড়া চূড়ান্ত করেছে, তাতে প্রায় ২০০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
হামের টিকা নিয়ে ইউনিসেফের দাবি সঠিক নয়, ইউনূস সরকারের বিশেষ সহকারীহামের টিকা নিয়ে যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘সায়েন্স’– এর প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। শনিবার (২ মে) দিনব্যাপী সফরে মাজার জিয়ারত, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
পাম্পে এখন আর দীর্ঘ লাইন নেই, দাবি রিজভীরসরকার দেশের জ্বালানি তেল সংকটের স্থায়ী সমাধান করেছে। এখন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যায় না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শ্রমিকরা স্বৈরাচার আমলে ন্যায্য অধিকার পাননি: প্রধানমন্ত্রীস্বৈরাচার আমলে দেশের খেটে খাওয়া মানুষেরা ন্যায্য অধিকার পাননি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিগত সরকারের আমলে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল।
সায়েন্সের প্রতিবেদনইউনিসেফের সতর্কতা সত্ত্বেও হামের টিকা কেনা স্থগিত করেছিল ইউনূস সরকারইউনিসেফ সতর্ক করার পরেও সাবেক অন্তর্বর্তী সরকার গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্সের (গ্যাভি) মাধ্যমে হাম-রুবেলার টিকা কেনা স্থগিত করেছিল। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এটি কিনতে চেয়েছিল।
শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে ১০ দফা ঘোষণা শ্রমিক দলেরশ্রমিকদের ভাগ্য পরিবর্তনে ১০ দফা প্রস্তাব দিয়েছে শ্রমিক দল। শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে এসব প্রস্তাব দেন সংগঠনের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনসিপিরবিএনপি-সমর্থিত নীল প্যানেলের বিরুদ্ধে আইনজীবী সমিতির নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে এই নির্বাচনকে পরিকল্পিত জালিয়াতি ও ফ্যাসিবাদী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী এই সংগঠন।
প্রশ্নফাঁসের গুজব রোধে সামাজিক মাধ্যমে নজরদারি জোরদারের নির্দেশএসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রশ্নফাঁসের গুজবসহ বিভ্রান্তিকর তথ্যের প্রচার ঠেকাতে নজরদারি জোরদারে র নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রবাসী শ্রমিক থেকে রেমিট্যান্স যোদ্ধা: শব্দের মারপ্যাঁচে উপেক্ষিত ‘অধিকার’?দেশের অর্থনীতির চাকা সচল রাখার অন্যতম কারিগর বিদেশে কর্মরত বাংলাদেশিরা। নিজের ও পরিবারের ভাগ্য বদলের আশায় তাঁরা পরবাসে পাড়ি জমালেও দিনশেষে তাঁদের ‘পরিচয়’ ও ‘অধিকার’ নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
শ্রম আদালতে ২৭ হাজার মামলার দীর্ঘসূত্রতাশ্রম আইনে কোনো মামলা ৬০ থেকে সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও বাস্তবে তা বছরের পর বছর চলতে থাকে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শ্রম আপিল ট্রাইব্যুনাল এবং শ্রম আদালতে বর্তমানে ২৭ হাজার ৪০৭টি মামলা রয়েছে।
শুভ বুদ্ধ পূর্ণিমা আজআজ শুক্রবার (১ মে) শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের এই প্রধান ধর্মীয় উৎসব সাড়ম্বরে উদ্যাপন করছে।
হামের লক্ষণ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যুদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের লক্ষণ দেখা গেছে ১ হাজার ১৭০ জনের শরীরে। আর হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের।
মে দিবসের সমাবেশে যাবেন প্রধানমন্ত্রী, নয়াপল্টনে কড়া নিরাপত্তামহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।