প্রতিক্রিয়াআজীবন শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর ছিলেন কামরুদ্দীন আবসারকামরুদ্দীন আবসার ভাই কেবল একজন সাধারণ সংস্কৃতিকর্মী ছিলেন না; তিনি ছিলেন এদেশের গণসাংস্কৃতিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ মহীরুহ। একাধারে তিনি ছিলেন গণসংগীতের অসাধারণ এক কণ্ঠশিল্পী, তীক্ষ্ণ লেখনীর অধিকারী, গুণী সুরকার এবং সর্বোপরি গণসংগীতের একজন প্রকৃত ওস্তাদ।
কলামউচ্চশিক্ষায় চ্যালেঞ্জ ও নতুন সরকারের পুরাতন দায়বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী ডিগ্রি নিয়ে বের হচ্ছেন। কিন্তু তাদের বড় একটি অংশই চাকরির বাজারের বাস্তব চাহিদার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। ফলে উচ্চশিক্ষা কেবল একটি 'সার্টিফিকেট-নির্ভর' ব্যবস্থায় পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কলামদক্ষিণ এশিয়ায় বাঁধ নির্মাণের বিপজ্জনক প্রতিযোগিতা: হুমকির মুখে অভিন্ন নদীগুলোপদ্মা ব্যারেজ হয়তো আঞ্চলিক পানি সংকট মেটানোর সুযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং, এটি উপমহাদেশে একতরফা আধিপত্য বিস্তার বা অপরিকল্পিত বাঁধ বানানোর অশুভ প্রতিযোগিতাকে আরও উসকে দিতে পারে। সঠিক কোনো চুক্তির অভাব থাকায় দক্ষিণ এশিয়া এখন বাঁধ নির্মাণের এক বিপজ্জনক যুগে ঢুকছে।
কলামআর কোনো জঙ্গল সলিমপুর নয়আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বিবেচনা করতে হবে। সন্ত্রাসীদের হাতে এমন অনেক আধুনিক অস্ত্র রয়েছে, যা আমাদের পুলিশের কাছে নেই। অপরদিকে সেনাবাহিনীর আছে লিথাল উইপেন। তাছাড়াও অত্যাধুনিক মেশিনগান আছে, যা দিয়ে অতি অল্প সময়ে অধিকসংখ্যক গুলি করা যায়।
কলামখামারে গরু-ছাগল তৈরির ‘মডেল’ কি ব্যর্থ হচ্ছে?কত গরু-ছাগল কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এবং কী পরিমাণ কোরবানি হতে পারে, সে বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছিল– এবারও। কোরবানিযোগ্য পশুর সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছিল কিনা, তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। কোরবানির চাহিদা অত বেশি কিনা, সেটাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। চাহিদা বলতে ‘কার্যকর চাহিদা’ই বুঝতে হবে।
কলামকোরবানির চামড়া: সোনা ফেলে ছাই কুড়ানোর গল্পসংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন জেলার খবরে দেখা গেছে, রাস্তার পাশে স্তূপ করা চামড়া, ক্লান্ত মুখের ব্যবসায়ী, আর লোকসানের হিসাব মেলাতে গিয়ে মাথায় হাত দেওয়া মৌসুমি বিক্রেতা। এই দৃশ্য বাংলাদেশে নতুন নয়, প্রতি বছরের। কিন্তু একটি সম্ভাবনাময় খাতের কেন এই বেহাল অবস্থা, এর জন্য দায়ী কারা?
কলামপদ্মা ব্যারেজ মেগা প্রকল্প যেভাবে জাতীয় স্বার্থে সহায়ক‘পদ্মা ব্যারেজ’ মেগা প্রকল্প নির্মাণের মাধ্যমে গঙ্গার পানি বিষয়ক বাংলাদেশের ন্যায্য দাবি দুর্বল হতে পারে—এমন যুক্তি গ্রহণ করা কঠিন। আন্তর্জাতিক আন্তঃসীমান্ত নদীনীতি এবং দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশের বৈধ অধিকার সম্পূর্ণভাবে বহাল থাকবে।
কলামমতামত•জিয়াউর রহমান: বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও রাষ্ট্র গঠনের অনন্য অধ্যায়বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম শুধু ব্যক্তি নয়, একটি যুগের প্রতিনিধিত্ব করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ধরনেরই একজন নেতা। তাঁর জীবন ছিল ঘটনাবহুল। তাঁর রাজনৈতিক উত্থান ছিল এক অর্থে অস্বাভাবিক। তাঁর মৃত্যু মর্মান্তিক।
কলামঅভিমত•জিয়াউর রহমানের উন্নয়ন-দর্শন আজ কতটা প্রাসঙ্গিকমানুষের স্মৃতিতে জিয়াউর রহমান এমন এক শাসক, যিনি উন্নয়নের ভাষাকে শহরের মসনদ থেকে নামিয়ে খাল, মাঠ ও ইউনিয়ন পরিষদের উঠোনে নিয়ে যেতে চেয়েছিলেন। খাল কাটা কর্মসূচি, স্বনির্ভর বাংলাদেশ ও গ্রাম সরকার; এসব ধারণা আজও বাংলাদেশের রাজনৈতিক অভিধানে বিশেষ গুরুত্ব বহন করে। প্রশ্ন হচ্ছে, তাঁর সেই উন্নয়ন-দর্শন আজকের
কলামমতামত•জিয়াউর রহমানের ভূ-রাজনীতি, নিরাপত্তা ও রিয়ালিস্টিক ডিপ্লোম্যাসি১৯৭৫ সালের পটপরিবর্তনের পর এক চরম ভূ-রাজনৈতিক ও অভ্যন্তরীণ সংকটের সন্ধিক্ষণে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭১ সালের স্বাধীনতার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলত ভারত এবং সোভিয়েত ব্লকের ওপর বহুলাংশে নির্ভরশীল থাকলেও, জিয়াউর রহমানের শাসনামল (১৯৭৭-১৯৮১) দেশের জাতীয় নিরাপত
কলামমেজর জিয়া বিদ্রোহ না করলে তার প্রভাব কী হতে পারতএকটি বিকল্প বা অনুমিত ইতিহাসের দিকে তাকানো যাক। যখন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম বন্দরে থাকার নির্দেশ মেনে নিয়েছিলেন অথবা পদক্ষেপ নেওয়ার আগেই তাঁকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। ভাবা যাক মেজর জিয়ার এই দৃশ্যপটে আগমনের কারণ।
কলামমতামত•পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সাম্প্রদায়িক সহিংসতায় ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো কি হুমকির মুখেসমকালীন ভারতীয় রাজনীতিতে আদর্শিক অবস্থানের সাথে বাস্তবতার এক গভীর মনস্তাত্ত্বিক ও কাঠামোগত দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে উঠেছে। ভারতের বিভিন্ন প্রান্তে যে রাজনৈতিক রূপান্তর ঘটেছে, তার ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক ‘কেস স্টাডি’ হিসেবে ধরা যায়।
কলামহরমুজে সংঘাত, কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কি ভেস্তে যাচ্ছে২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানের মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধ গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির মুখ দেখেছিল। পরবর্তীতে এপ্রিলের শেষভাগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করার ঘোষণা দিলেও, মাঠপর্যায়ের বর্তমান বাস্তবতা এক ভিন
সাক্ষাৎকারড. জাইদি সাত্তারের সাক্ষাৎকার•রাজস্ব বাড়াতে করের হার নয়, মনোযোগ দিতে হবে আওতা সম্প্রসারণেড. জাইদি সাত্তার, বাংলাদেশি অর্থনীতিবিদ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান। বাংলাদেশের বাণিজ্য নীতি এবং সামষ্টিক অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে অন্যতম প্রধান বিশেষজ্ঞ। দেশের অর্থনৈতিক অবস্থা, আগামী জাতীয় বাজেট, রাজস্ব সংস্কারসহ নানা বিষয় নিয়ে স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন তিনি।
কলামসামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশ-জাপান প্রতিরক্ষা সহযোগিতা কেন জরুরিবৈশ্বিক বাণিজ্য, যোগাযোগ ও জ্বালানি প্রবাহের এক সম্মিলন বিন্দুতে বঙ্গোপসাগরের অবস্থান। এই জলরাশি কেবল বাংলাদেশের নয়; বরং গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের আমদানি ও রপ্তানির সিংহভাগই এই উপসাগর নির্ভর, যা একইসঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগের এক সহজ ও বিকল্প মাধ্যম।
কলামনতুন সরকারের মধুচন্দ্রিমা: ক্রাইসিস কমিউনিকেশনে কতটা সফল তারেক রহমানদায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকারের তিন মাস পেরিয়েছে। রাজনৈতিক যোগাযোগের ভাষায় নতুন সরকারের প্রথম ১০০ দিনকে সাধারণত ‘মধুচন্দ্রিমা সময়’ হিসেবে বিবেচনা করা হয়—যে সময়ে জনগণ নতুন নেতৃত্বকে বাড়তি আস্থা, রাজনৈতিক সুযোগ এবং প্রত্যাশার সুবিধা দেয়। বাংলাদেশের রাজনীতির এক অস্থির সন্ধিক্ষণে ১২ ফেব্রুয়ারির নির্বাচ
পশ্চিমবঙ্গের পশু জবাই নিয়ে কড়াকড়ি কি বাংলাদেশের সীমান্তে চামড়া চোরাচালান বাড়াবের্যাডক্লিফ লাইনের দুই পারে এখন একই সুতোয় বাঁধা দুটি সংকট। একদিকে পশ্চিমবঙ্গে নতুন করে জারি হওয়া পশু জবাই নিয়ন্ত্রণ বিধি, অন্যদিকে বাংলাদেশের ধুঁকতে থাকা চামড়াশিল্প। সাদা চোখে এ দুটি সমস্যা দেখতে আলাদা মনে হলেও আদতে এরা পরস্পরের সঙ্গে সম্পর্কিত।