চোর ঠেকাতে টানা বিদ্যুতের তারে জড়িয়ে গেল প্রাণমাছ চুরি ঠেকাতে ঘেরের পাড়জুড়ে বিদ্যুতের লাইন টেনেছিলেন সাতক্ষীরা সদরের তেঁতুলতলা গ্রামে মনিরুল ইসলাম (৩৫)। শনিবার (৩১ জানুয়ারি) সকালে মৎস্য ঘেরের পাড়ে টমেটো তুলতে গিয়ে পা পিছলে সেই তারে জড়িয়ে যান তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৫ আগস্টের পরিবর্তন রাজনীতির পাশাপাশি মানুষের ভাগ্যেও হতে হবে: তারেক রহমানচব্বিশের গণঅভ্যুত্থান যে পরিবর্তন এনেছে তা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ রাখলে হবে না, মানুষের ভাগ্যেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
কুমিল্লার দুই আসনে বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ কালওই তিন প্রার্থী হলেন– কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া ও আবদুল গফুর ভূঁইয়া এবং কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী।
প্যারোল বা জামিন: সাদ্দামের ক্ষেত্রে যা ঘটেছেঅবশেষে সাদ্দাম ফিরলেন তার প্রিয়তমা স্ত্রীর কাছে। ফিরলেন ৯ মাস বয়সী পুত্র সেজানের কাছে। কিন্তু ফিরতে হলো তাদের কবরের কাছে। দেশবাসীকে ছুঁয়েছে তাঁর মায়ের আক্ষেপ—‘এখন জামিন হওয়া আর না হওয়া সমান। বাড়ি এসে দেখবে ছেলে–বউয়ের কবর। তাহলে এই জামিন দিয়ে কী হবে?’
বইমেলা ২০২৬: ঈদের পরে আয়োজনসহ প্রকাশকদের ৪ দাবিপ্রকাশনা শিল্পের অস্তিত্ব রক্ষা ও অর্থনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্যে একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচি পরিবর্তন করে ঈদুল ফিতরের পরে আয়োজন করাসহ ৪ দফা দাবি জানিয়েছে সৃজনশীল প্রকাশকেরা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানো স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।
ঢাকা-৬: উত্তরাধিকার রক্ষার চ্যালেঞ্জে ইশরাক, মোকাবিলার প্রত্যয় মান্নানেরস্থানীয় ভোটাররা বলছেন, প্রার্থী সাত জন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে ধানের শীষ ও জামায়াতের প্রার্থীর মধ্যে। যদিও অন্যদের হিসাবের বাইরে রাখছেন না কেউই।
পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলারদেশি-বিদেশি প্রতিষ্ঠান নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শেষ হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সমাপনী অনুষ্ঠানে মাসব্যাপী মেলার সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভাযারা গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল, তারা আজ মজলুমদের বলে গুপ্ত: জামায়াত আমিরবিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা বছরের পর বছর গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল, তারাই আজ মজলুমদের গুপ্ত আর সুপ্ত বলছেন।
সিরাজগঞ্জে নির্বাচনী জনসভাযারা বিভ্রান্তি ছড়ায়, তাদের একটাই নাম–গুপ্ত: তারেক রহমান‘আপনাদের অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদেরকে বলবেন তোমরা গুপ্ত। যারাই বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের একটাই নাম–গুপ্ত। কারণ, আমরা গত ১৬ বছরে তাদের দেখি নাই, যারা ৫ তারিখ পালিয়েছে, তারা তাদের সঙ্গে মিশে ছিল।’
শরিয়াহকে প্রাধান্য দিয়ে বুধবার ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলনরাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়াহকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৭কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা-পুলিশ ও সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে।
সাক্ষাৎকারে নাহিয়ান রহমান রচি২০২৬ সালের দ্বিতীয়ার্ধ থেকে সংস্কারের সুফল মিলবেবাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশকে একটি আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, প্রশাসনিক জটিলতা কমানো এবং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠা—স
ন্যায্য পাওনা বুঝে নেওয়ার ঘোষণা দিয়ে তাসনিম জারার ইশতেহার পাঠন্যায্য পাওনা বুঝে নেওয়া ও নাগরিক অধিকার নিশ্চিতের আশ্বাস দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা এলাকা) আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
ভোট উৎসবকে পূর্ণতা দিতে একসঙ্গে কাজ করতে হবে: প্রধান তথ্য কর্মকর্তাপ্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর বলেছেন, ভোটের উৎসবকে পূর্ণতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শতভাগ সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ভোট উৎসবকে সফল করতে হবে।
ফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় টমটমচালক নিহতফেনীতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক টমটমচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা এক কিশোর। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে ফেনী শহরের নাজির রোড এলাকার টিপটপ মোড়ে এ ঘটনা ঘটে।
নির্বাচনে পক্ষপাতিত্ব করলে ভয়ানক কঠিন ব্যবস্থা নেবে কমিশন: ইসি সানাউল্লাহভোলায় এক সভায় নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এবং পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পেরে পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে।’
সুখী হওয়ার সূত্র জানুন, মনোবিজ্ঞানীরা কী বলছেনসুখ যেন রবিঠাকুরের সেই মায়াবন বিহারিনী, যাকে ধরতে আমরা ব্যতিব্যস্ত থাকি সবসময়। একটু সুখের জন্য আমরা কত কী না করি প্রতিদিন। কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন, সুখ বস্তুগত কিছু নয়। বরং এটি একটি লাইফস্টাইল বা নিয়মিত চর্চার বিষয়। আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান গ্যালপ-এর ২০২৫ সালের এক জরিপ বলছে, মানুষের ব্যক্তিগত জী