যৌক্তিক কথা বললেই জুলাইয়ের বিপক্ষ শক্তি বানানো হয়: পার্থকেউ যৌক্তিক কথা বললেই তাঁকে জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষ শক্তি বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
৫৪ বছরেও স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি: শফিকুর রহমানবাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করলেও স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক নির্ধারিত আলোচ
জুন-জুলাই পর্যন্ত ইউরিয়া সারের কোনও সংকট নেই: কৃষিমন্ত্রীআগামী জুন-জুলাই পর্যন্ত ইউরিয়া সারের কোনও সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
দ্রুতই ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ: মন্ত্রীঅল্পদিনের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
দেশে জ্বালানির কোনো সংকট নেই বলামাত্র উত্তপ্ত সংসদবিরোধী দলীয় সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে জ্বালানির কোনো সংকট নেই বলামাত্র উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদের অধিবেশন।
গণভোট অধ্যাদেশ ল্যাপস হয়ে গেছে, গণভোটের কার্যকারিতাও শেষ: আইনমন্ত্রীআইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
বিরোধী দলের মুলতবি প্রস্তাব নিয়ে মঙ্গলবার আলোচনা, নোটিশ নিয়ে সংসদে তর্কবিতর্কসংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
জেন-জিরা বাহাত্তরের সংবিধান চায় না: সংসদে হান্নান মাসউদনতুন প্রজন্মের (জেন-জি) প্রতিনিধিরা ১৯৭২ সালের সংবিধান চায় না এবং তাঁরা ওই সংবিধান রক্ষার জন্য রক্ত দেননি বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘এই জেনারেশন রক্ত দিয়েছে একটি নতুন, বৈষম্যহীন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায়।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিষয়ে নোটিশ, আলোচনার সময় নিয়ে উত্তপ্ত সংসদত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে আজ রোববার ‘জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’ নিয়ে আলোচনার দাবিকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
অন্তর্বর্তী সরকারে যাঁরা ছিলেন তাঁরা নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: মির্জা ফখরুলআওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের আমলেও দায়িত্বপ্রাপ্তরা তাঁদের নিজ নিজ এলাকায় ফান্ড (তহবিল) নিয়ে চলে গেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংসদের কার্যক্রম দেখে মনে হচ্ছে গণভোট বলে কিছুই হয়নি: নাহিদ ইসলামত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে আজ রোববার নিয়মিত সংসদীয় কার্যক্রমের চেয়ে ‘জুলাই জাতীয় সনদ ও গণভোট বাস্তবায়ন আদেশ’ নিয়ে আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১৩ দিন পর সংসদ অধিবেশন শুরু, নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা ডেপুটি স্পিকারেরটানা ১৩ দিন বিরতির পর আবারও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় সংসদ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠক শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া এই বৈঠকে তিনি পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার ঘোষণা দেন।
সংসদ ভবনের সামনে বিক্ষোভে সংবিধান সংস্কার পরিষদ গঠন দাবিজুলাই সনদের সংস্কার প্রস্তাব অবিলম্বে বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ফের শুরুর দিন রোববার (২৯ মার্চ) এই আয়োজন করে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’।
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধনের ডাকঈদের ছুটি ও সাপ্তাহিক বিরতি শেষে রোববার (২৯ মার্চ) ফের বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই দিনেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ নামে একটি সংগঠন।
সংসদে প্রধানমন্ত্রীর চুপ থাকা গুড প্র্যাকটিস নয়: জামায়াতজাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার প্রশ্নের উত্তরে সংসদ নেতা কিছুই বলছেন না অভিযোগ করে জামায়াতে ইসলাম বলছে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর বদলে ‘অন্য একজন’ কথা বলছেন।
সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে একাধিক বিষয়ে জামায়াতের আপত্তিসাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত সংসদীয় বিশেষ কমিটির দুই দিনব্যাপী বৈঠক শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি আতিক মোজাহিদসড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় তার গাড়িটিকে ধাক্কা দেয় বেপরোয়া গতির ট্রাক। এতে এমপির গাড়িটির রীতিমতো বিধ্বস্ত হয়।