বগুড়া-৬ উপনির্বাচন: সাড়ে ছয় ঘণ্টায় ভোট পড়ে ২৯ শতাংশবগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম সাড়ে ছয় ঘণ্টায় ভোট পড়েছে ২৯ দশমিক ৬৭ শতাংশ। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে এই ভোট পড়েছে। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গাইবান্ধায় পাম্পে সারিতে দাঁড়ানো নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের সারিতে দাঁড়ানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে মিড-ডে মিল খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, পাঁচ সদস্যের তদন্ত কমিটিমাদারীপুরে মিড-ডে মিল খেয়ে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এছাড়া একটি বিদ্যালয়ে পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন তিনি।
যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, জরিমানাযশোর শহরের নীলগঞ্জ এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মেসার্স নওয়াব আলী গুমের মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উজানের ঢল ও বৃষ্টিতে ডুবল হাকালুকি হাওরের কৃষকদের স্বপ্নগত শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি হয় হাওয় এলাকায়। পাশাপাশি জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি নেমে আসে। পর দিন শনিবার সকাল থেকেই হাওরের উগলা ও হাসইরডিবি বিলে পানি প্রবেশ শুরু করে। দুপুরের মধ্যেই তলিয়ে যায় বিস্তীর্ণ ধানখেত।
টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ডজালিয়াতির মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে মো. বেলায়েত হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি রূপালী ব্যাংকের সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।
তারাগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষরংপুরের তারাগঞ্জে একটি মসজিদ পরিচালনা কমিটি পুনর্গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুরে প্রায় তিন ঘণ্টা ধরে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মসজিদটির পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের মৃত্যুর পর কমিটি ভেঙে পড়ে।
গাজীপুর ডাকাতের হামলায় নারীর মৃত্যু, টাকা-স্বর্ণালংকার লুটগাজীপুরে ডাকাত দলের হামলায় আছমা আক্তার (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ডাকাতদের বাধা দেওয়ায় মারধরের শিকার হয়েছেন তিনিসহ তাঁর পুত্রবধূ। পরে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী-মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রামেক হাসপাতালে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যুরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর থেকে বুধবার (৮ এপ্রিল) দুপুর পর্যন্ত সময়ের মধ্যে তারা হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
বিএনপি নেতার পাম্পে অভিযান, ৫০ হাজার লিটার পেট্রোলের গরমিলময়মনসিংহের গৌরীপুরে এক বিএনপি নেতার পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে। এসময় তেল সংগ্রহ ও বিক্রির হিসাবে গরমিল পাওয়া গেছে। প্রাপ্ত হিসাবে, গত ৬ দিনে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোলের কোনো হদিস মেলেনি।
গাইবান্ধায় ব্রহ্মপুত্রে অসময়ে ভাঙন, ঝুঁকিতে বালাসী লঞ্চ টার্মিনালগাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে অসময়ে ভাঙন দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে তীরবর্তী মানুষের মধ্যে। ঝুঁকিতে আছে দেড় শ কোটি টাকার বালাসী লঞ্চ টার্মিনাল। ভাঙনের স্থান থেকে মাত্র ১৫ মিটার দূরে অবস্থান করছে এই স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও, তা কাজে আসছে না।
অভয়নগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যাযশোরের অভয়নগরে ব্যাটারিচালিত ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
চিকিৎসাধীন রোগীকে ধর্ষণচেষ্টা, যুবক আটকভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। পরে মো. আরিফ নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে রোগীর স্বজনরা।
জামিন পেলেন জামায়াতের নারীকর্মী বিবি সাওদাভোলা পৌর জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু তাঁর জামিন মঞ্জুর করেন।
শেরপুর-৩‘লিগ্যাসি’ ধরে রাখতে মরিয়া বিএনপির রুবেল, চ্যালেঞ্জ জানাচ্ছেন প্রয়াত প্রার্থীর ভাইওশ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসন। দীর্ঘদিন ধরেই আসনটি বিএনপি ও স্থানীয় ‘হক’ পরিবারের ঘাঁটি হিসেবেই পরিচিত। ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রার্থী হক পরিবারের ডা. সেরাজুল হক।
তনু হত্যাকাণ্ডে সন্দেহভাজন তিনজনের ডিএনএ মিলিয়ে দেখার নির্দেশকুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনের ডিএনএ ম্যাচিং করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে তাঁকে এ নির্দেশ দেন বিচারক।
নড়াইলে জমি নিয়ে বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে জখমনড়াইলের কালিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্যকে (৭২) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার রাতে উপজেলার ছোট কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো নেওয়া হয়েছে জানিয়েছেন স্বজনেরা।