আনিসুলের বাসভবনে হামলার নিন্দা জাপার একাংশেরজাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির একাংশ।
নির্বাচন ও গণভোট: ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বিশেষ নিরাপত্তা ও সিসিটিভিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটকেন্দ্রগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে বিচারিক ক্ষমতা পাচ্ছে না সেনাবাহিনীআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিচারিক ক্ষমতা পাচ্ছেন না বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। তবে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
মনোনয়নপত্র বাছাইকমল প্রার্থীদের আপিলের সময়, বাড়ল নিষ্পত্তিরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইসংক্রান্ত আপিলের সময়সূচিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জারি করা এক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
৩০০ আসনে প্রার্থী দিচ্ছে না এনসিপি, শনিবার ঘোষণা হবে আরও ১০০আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী শনিবার দ্বিতীয় দফায় ১০০ আসনে প্রার্থী ঘোষণা আসতে পারে।
ঢাকায় বিএনপির প্রার্থীরা, পাচ্ছেন জয়ের ‘দাওয়াই’ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের ঢাকায় ডেকে কথা বলছেন বিএনপির নেতারা। ভোটের লড়াই জিততে তাদের দেওয়া হচ্ছে নানা দিকনির্দেশনা। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ১০৭ প্রার্থী ‘জয়ের দাওয়াই’ নিয়ে ফিরে গেছেন সংসদীয় এলাকায়।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল আসছেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে। আজ বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখার সুযোগ দিতে আচরণবিধি সংশোধনের ইঙ্গিত ইসি সচিবেরআগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজন হলে নির্বাচনী আচরণবিধিতে সংশোধন আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
আসন নিয়ে দরকষাকষির মধ্যেই সারা দেশে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন জামায়াত প্রার্থীরাযুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে দরকষাকষি করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যেই রাজধানীর তিনটি আসনে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থীরা।
বাংলাদেশে চলাচলে নিরাপত্তা সতর্কতা জারি মার্কিন দূতাবাসেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজেদের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
ভোটের তিন সপ্তাহ আগে প্রচারণা, অনুষ্ঠান আয়োজনে লাগবে অনুমতিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী প্রচারণার সময়সীমা ও আচরণবিধি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রচারণা চালানো যাবে।
ইসির প্রস্তুতি ভালো, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর হবে: অর্থ উপদেষ্টাআসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন (ইসি) খুব ভালোভাবে সম্পন্ন করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘মোটামুটি’ পর্যায়ে আছে এবং তা আরও কঠোর হবে বলেও জানান তিনি।
আসন সমঝোতার পথে আট দল, চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবারআসন সমঝোতা নিয়ে আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে জামায়াতসহ আট দল। ওই দিন সব কটি দলের প্রধানেরা একটি বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। সেখান থেকেই সারা দেশে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে আট দলের একাধিক সূত্র।
নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে চোরাগোপ্তা হামলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান ইসিরআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা উদ্বেগ থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চোরাগোপ্তা হামলার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন ও গণভোটের অভিযোগ যাচাইয়ে ১০ কর্মকর্তা নিয়োগআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনকালীন বিভিন্ন অভিযোগ যাচাইয়ে ১০ প্রশাসনিক অঞ্চলের জন্য ১০ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রার্থীদের ঋণখেলাপি তথ্য যাচাইয়ে কঠোর ইসি, সহায়তা নেবে বাংলাদেশ ব্যাংকেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য যাচাইয়ে আরও কঠোর ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মনোনয়নপত্র দাখিলকারীদের বিস্তারিত তথ্য নির্দিষ্ট ছকে সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় যাচাই করা হবে।
স্ট্রিম এক্সপ্লেইনার•ব্যানার, পোস্টার, বিলবোর্ড টাঙানোর বিধান কী, নির্বাচনী আচরণ বিধিতে কী আছেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের তফসিল ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। নির্বাচন কমিশন এখন রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে।