ওসমান হাদীকে গুলির ঘটনায় এবি পার্টির নিন্দা ও বিচার দাবিইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
নির্বাচনে ৩টির বেশি আসনে প্রার্থী হওয়া যাবে না: ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন ব্যক্তি একই সময়ে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
তফসিল ঘোষণার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: মাহবুব জুবায়েরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তফসিল ঘোষণার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে।
ঘোষিত তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানাল ইসলামী আন্দোলনইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন।
প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন এটি: সিইসিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনকে ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত নির্বাচন-সংস্কারের সিদ্ধান্তের নির্বাচন বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তফসিলের মধ্য দিয়ে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু হলো: মির্জা ফখরুলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সরকার ও ইসিকে এনসিপির ধন্যবাদজাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সময়োপযোগী এই সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে দলটি।
তফসিলের পর রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা: প্রেস সচিবতফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত ১৬ মাসে ২ হাজারের মতো আন্দোলন হয়েছে, সরকার সেখানে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।
তফসিল ঘোষণায় ইসিকে প্রধান উপদেষ্টার অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে (ইসি) অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই ঘোষণাকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
জাতীয় পার্টির সাবেক উপদেষ্টার মনোনয়ন: এনসিপি বলছে, ‘দলের চেয়ে পারিবারিক ঐতিহ্য বড়’আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে তারেক এ আদেলকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বুধবার (১০ ডিসেম্বর) ঘোষিত ১২৫ প্রার্থীর প্রথম তালিকায় তাঁর নাম রয়েছে।
মিত্রদের সঙ্গে আসন সমঝোতার পথে বিএনপি, সিদ্ধান্ত আসতে পারে আগামী সপ্তাহেমিত্রদের সঙ্গে আসন সমঝোতার পথে রয়েছে বিএনপি। গত নভেম্বর থেকেই যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির মিত্র দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক ও আলাপ-আলোচনা চলছে। মিত্র দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।
গণভোটের ফলের ওপর সংস্কার অনেকটা নির্ভর করছে: রিজওয়ানাআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনুষ্ঠেয় গণভোটের ফলাফলের ওপর গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার অনেকটা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আচরণবিধি মানাতে প্রতি উপজেলায় ম্যাজিস্ট্রেট নিয়োগে ইসির চিঠিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তিন লাখ ছাড়িয়ে প্রবাসী ভোটার নিবন্ধনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের মধ্যে এখন পর্যন্ত ৩ লাখ ৯ হাজার ৯২৭ জন নিবন্ধন করেছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা এসব ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৮৬ হাজার ৬৬৪ ও নারী ২৩ হাজার ২৬৩ জন।
জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
জাতীয় নির্বাচন ঘিরে বিদেশি অপপ্রচার ও হস্তক্ষেপের ঝুঁকি বাড়ছে: ইআইটিএফবাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ফরেন ইনফরমেশন ম্যানিপুলেশন অ্যান্ড ইন্টারফারেন্স (এফআইএমআই) তথা বিদেশি অপপ্রচার ও তথ্য-হস্তক্ষেপের মাধ্যমে প্রভাব বিস্তারের ঝুঁকি। মানবাধিকার দিবস পালনের সময় বিষয়টি আরও স্পষ্টভাবে সামনে এসেছে।
এনসিপির শীর্ষ নেতাদের আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী কারাআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দফায় ১২৫ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আরও দুই দফায় নাম ঘোষণা করে ৩০০ আসনে প্রার্থী পূর্ণ করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটোয়ারী।