সাগরপথে ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রা বন্ধ করবে সরকার: প্রতিমন্ত্রীসাগরপথে ঝুঁকিপূর্ণ অভিবাসন বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নূর। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর একটি হোটেলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ‘জাতীয় কর্মশালায়’ এ তথ্য জানান তিনি।
১২ হাজার কর্মীকে রোস্টারে ফেরানোর দাবি, কোরিয়াগামীদের সড়ক অবরোধদক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে ‘অটোরোস্টার’ ও বাদ পড়া কর্মীদের পুনর্বহালের দাবিতে রাজপথে নেমেছেন কয়েক হাজার কোরিয়াগামী কর্মী। বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের সামনের সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন।
লেবাননে ড্রোন হামলায় নিহত•মেয়েদের উচ্চশিক্ষা ও ধারদেনা শোধের আগেই ভাঙল শফিকুলের স্বপ্নলেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় গত রবিবার নিহত হন সাতক্ষীরার বাসিন্দা শফিকুল ইসলাম ও তাঁর নিকট আত্মীয় নাহিদুল ইসলাম নাহিদও। লেবানন প্রবাসী তাঁদের নিকট আত্মীয় দুই পরিবারে মৃত্যুর বিষয়টি জানান। এছাড়া সরকারিভাবে লেবাননে বাংলাদেশি দূতাবাস তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
যুদ্ধে দুর্বিষহ প্রবাসজীবন•খালি হাতে দেশে ফেরার ভয় ওমানপ্রবাসী রনি মিয়ার, দুশ্চিন্তায় পরিবারএক যুগ ধরে ওমানের বন্দরনগরী সালালায় থাকেন ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা রনি মিয়া। ইরানের যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইনের হামলার গত ১২ মার্চ সালালা বন্দরে পরিশোধিত তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আক্রান্ত দেশটি। এরপর থেকে ওমান প্রবাসী অন্যদের মতো চাকরি নিয়ে নিরাপত্তা শঙ্কায় আছেন তিনি।
কোটি কর্মী বিদেশে পাঠাতে চায় সরকার, প্রশ্ন সক্ষমতারবিদেশে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে নবগঠিত বিএনপি সরকার। দলটির ঘোষিত ইশতেহার অনুযায়ী ইতিমধ্যেই এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই সরকারের গত দুই মাস ১৭ দিনে এক লাখ ২৯ হাজার ১১৮ জন কর্মী বিদেশে গেছেন।
ওকাপের অভিবাসী সম্মেলন•দুর্দশা ও হয়রানি অভিযোগ বিদেশফেরত ব্যক্তিদেরদেশের অর্থনৈতিক উন্নতির চাকায় ভূমিকা রাখলেও বিদেশযাত্রার ব্যয়, বিমানবন্দরে দুর্ব্যবহার, প্রবাসীকল্যাণ ব্যাংকের ঋণে জটিলতার মতো হয়রানি ও অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিদেশফেরত প্রবাসী কর্মীরা।
সৌদি আরব গিয়ে ‘নিখোঁজ’ তরুণ, দিশাহারা পরিবারপরিবারের সচ্ছলতার আশায় সৌদি আরবে যান রুবেল মন্ডল (২১)। সব ঠিকঠাক চলছিল। টাকাও পাঠাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে রুবেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবারের। এরপর গত ২২ দিনেও তাঁর কোনো সন্ধান পাননি স্বজন।
প্রবাসী শ্রমিক থেকে রেমিট্যান্স যোদ্ধা: শব্দের মারপ্যাঁচে উপেক্ষিত ‘অধিকার’?দেশের অর্থনীতির চাকা সচল রাখার অন্যতম কারিগর বিদেশে কর্মরত বাংলাদেশিরা। নিজের ও পরিবারের ভাগ্য বদলের আশায় তাঁরা পরবাসে পাড়ি জমালেও দিনশেষে তাঁদের ‘পরিচয়’ ও ‘অধিকার’ নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বিকল্প শ্রমবাজার সন্ধানে প্রয়োজনে লবিস্ট নিয়োগ করবে সরকারইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী বিভিন্ন দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের সফরের ব্যবস্থা ন
কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কাজ করছে সরকার: মাহদী আমিনমালয়েশিয়ায় পুনরায় কর্মী পাঠাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকার কম খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিশ্চিত করতে চায়।
কুয়েতপ্রবাসী ব্যবসায়ীর লেখা•মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের বড় উদ্বেগ ‘চুক্তি নবায়ন’ইসরায়েল-আমেরিকা ও ইরানের মধ্যকার ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব এবং সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য চরম উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অস্থিতিশীলতার প্রভাব শুধু ওই অঞ্চলের রাজনীতি বা অর্থনীতিতেই সীমাবদ্ধ নেই, বরং এর সরাসরি শিকার হচ্ছেন সেখানে কর্মরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশি।
জাপানে শ্রমশক্তি রপ্তানির টার্নিং পয়েন্ট এসএলভিজাপানের শ্রমবাজার নিয়ে নতুন করে ভাবছে সরকার। অতীত অভিজ্ঞতা বিবেচনায় চার ক্যাটাগরির মধ্যে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ ভিসায় (এসএলভি) জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে জাপানি ভাষা শেখানোর জন্য ৫৩টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে কার্যক্রম শুরু হয়েছে।