ইসিতে ইউএনও’র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানারব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
দেশে শাসক পরিবর্তন হলেও শোষণের ধরন পরিবর্তন হয় নাই: মামুনুল হকবাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে; কিন্তু শোষণের ধরণ পরিবর্তন হয় নাই। এ দেশের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে লড়াই করছি।’
নির্বাচনী মাঠে নতুন সমীকরণে ইসলামী আন্দোলনজামায়াত-এনসিপির ১১-দলীয় নির্বাচনী ঐক্য থেকে ঘোষণা দিয়ে বেরিয়ে যাওয়ার পর নতুন লক্ষ্যের দিকে ছুটছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট ছাড়ার কারণে প্রচারের আলো থেকে কিছুটা দূরে সরে গেলেও দলটি জাতীয় নির্বাচনে অন্তত দুই অঙ্কের (ডাবল ডিজিট) আসন নিশ্চিত করতে চায়।
অর্ধেক আসনে পৌঁছেছে ব্যালট, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র ৬ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের শেষ মুহূর্তের কাজ গোছাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে অর্ধেকের বেশি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে। ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো আগেই শেষ করেছে ইসি।
কাগজের পোস্টারের বদলে কাপড়ের ব্যানার: নির্বাচনী প্রচার কতটা পরিবেশবান্ধবপ্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে কাগজের পোস্টার ঘিরে একটি বিশেষ নির্বাচনী আমেজ তৈরি হতো। তবে এবার সেই পরিচিত দৃশ্যপট বদলে গেছে। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে কাগজের পোস্টার নিষিদ্ধ হওয়ায় প্রচারণার জায়গা দখল করেছে কাপড়ের ব্যানার।
নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার রোধ বড় চ্যালেঞ্জ: ইসি সচিবত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র এক সপ্তাহ বাকি। এই সময়ে গুজব ও অপপ্রচার রোধকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রান্ত ও বিদ্রূপাত্মক তথ্য ছড়ানো ঠেকাতে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সঙ্গে সমন্বয়ের কথা জানিয়েছে কমিশন।
পাবনা-৫ইছামতী উদ্ধার ও কর্মসংস্থানের দাবিতে সরব ভোটাররা, মুখোমুখি শিমুল বিশ্বাস ও ইকবাল হোসাইনআগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনা-৫ (সদর) আসনে বইছে অন্যরকম এক আমেজ। তবে ভোটারদের চোখেমুখে এখন শুধু উন্নয়নের হিসাব-নিকাশ নয়, বরং প্রাধান্য পাচ্ছে নাগরিক অধিকার ও বৈষম্যমুক্ত এক জনপদের স্বপ্ন।
পাবনা-৪চরের দখলদারিত্ব ও মাদক আতঙ্কের সমাধান চান ভোটাররাএশিয়ার বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর, ঈশ্বরদী ইপিজেড এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশনকে ঘিরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জনপদ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনপদে এখন নির্বাচনী হাওয়া তুঙ্গে। তবে বড় বড় মেগা প্রকল্পে
পাবনা-৩: ভোটের আলোচনায় ‘স্থানীয় বনাম বহিরাগত’পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা-৩ আসন। এই জনপদের এক সময়ের প্রমত্তা চলনবিল এখন জলবায়ু পরিবর্তনে বিপন্ন। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চলের মানুষের চাওয়া-পাওয়ার হিসাবে বড় জায়গা দখল করে আছে বিলের অস্তিত্ব রক্ষা। ভোটাররা বলছেন, রাজনৈতিক দলগ
পাবনা-২নতুন সীমানায় বদলেছে ভোটের সমীকরণ; পেঁয়াজ চাষিদের ভাগ্যবদল ও যোগাযোগ উন্নয়নই বড় ইস্যুপাবনা জেলার রাজনৈতিক মানচিত্রে পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনটি বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনে শুধু প্রার্থীদের নিয়ে নয়, বরং নতুন সীমানা বিন্যাস নিয়েও চলছে ব্যাপক আলোচনা।
যারা গুপ্ত ছিল না, তাদের বিরুদ্ধেই প্রোপাগান্ডা হচ্ছে: রিজভীযারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করলো, যারা গুপ্ত ও সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি, যারা সত্য ও ন্যায়কে সুস্পষ্টভাবে রুদ্রালোকের মধ্যে বলেছে, তাদের বিরুদ্ধে আজ সুপরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা হচ্ছে।
বাংলাদেশে আর দিল্লির তল্পিবাহক সরকার বসতে পারবে না: নাহিদ ইসলামবাংলাদেশে আর ভারতের কোনো ধরনের আধিপত্যকে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘বাংলাদেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে এখানকার জনগণ। দিল্লির কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আর কখনোই দিল্লির তল্পিবাহক সরকার বসতে পারবে
ঢাকা-১৬ আসন: নাগরিক সংকট অনেক, সমাধান বাতলে ভোট টানার চেষ্টারাজধানীর ঘনবসতি এলাকা মিরপুরের পল্লবী ও রূপনগর নিয়ে গঠিত ঢাকা-১৬ আসন। চুরি-ছিনতাই, জলাবদ্ধতা, গ্যাস সংকট থেকে নাগরিক সমস্যার প্রায় সবই বর্তমান নিম্ন ও মধ্যম আয়ের বাসিন্দায় পূর্ণ আসনটিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাই বাসিন্দারা এমন প্রার্থীকেই খুঁজছেন, যিনি সমাধান করবেন এসব সমস্যা।
অপরাধ দমনে ‘ডিজিটাল পাহারাদার’ অ্যাপ আনবে জামায়াতনির্বাচনী ইশতেহারে জামায়াতে ইসলামী বলছে, ‘ডিজিটাল পাহারাদার’ অ্যাপের মাধ্যমে যেকোনো অপরাধের (যেমন চাঁদাবাজি, ঘুষ, নারী নির্যাতন) বিরুদ্ধে তাৎক্ষণিক ডিজিটালি রিপোর্ট করা যাবে, যেখানে রিপোর্টকারীর পরিচয় গোপন রাখা হবে।
বিলবোর্ড ভেঙে প্রচারে বাধা, তাসলিমা আখতারের নিন্দাপ্রচারে বাধা ও বিলবোর্ড ভাঙার নিন্দা জানিয়ে ঢাকা-১২ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, পুরোনো কায়দায় নির্বাচন দখলের চেষ্টা করলে জনগণ উপযুক্ত জবাব দেবে।
সরকারের আয়-ব্যয় জানাতে ‘আমার টাকা আমার হিসাব’ অ্যাপ আনবে জামায়াতনির্বাচনী ইশতেহারে জামায়াতে ইসলামী বলছে, ‘আমার টাকা আমার হিসাব’ অ্যাপ চালুর মাধ্যমে সরকারের আয়-ব্যয়ের হিসাব দেওয়া হবে।
জামায়াতের ‘তিন শূন্য’ ভিশন, ভেজাল খাদ্যের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়েছে জামায়াতে ইসলামী। দলটি এই লক্ষ্যের নাম দিয়েছে ‘তিন শূন্য ভিশন’। পাশাপাশি ভেজাল খাদ্যের বিরুদ্ধে ‘যুদ্ধের ঘোষণা’ দিয়েছে দলটি।