নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রয়োজন ১৮৩ রানসিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডিন ক্লিভার ও কাতেনে ক্লার্ক এর জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান সংগ্রহ করেছে সফরকারী নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট তুলে নেয় লেগ স্পিনার রিশাদ হোসেন।
ওয়ার্ল্ডকাপ কাউন্টডাউন২০১০-এর দুঃসহ স্মৃতি কি কাটিয়ে উঠতে পারবে ঘানাবিশ্বকাপে ঘানার অংশগ্রহণের আলোচনা উঠলেই সামনে আসে ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় ম্যাচের শেষ মুহূর্তে ডোমিনিক আদিয়াহের হেডারটি; যা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ গোল লাইনে দাঁড়িয়ে হাত দিয়ে ঠেকিয়ে দেন।
প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তানজিদ ও অমিতমে মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২০২৭) অংশ হিসেবে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
হকিতে প্রথমবারেই বাংলাদেশের মেয়েদের বাজিমাতড্র করলেই এশিয়ান গেমসের মূল পর্ব নিশ্চিত ছিল বাংলাদেশ নারী হকি দলের। কিন্তু মেয়েরা জয় দিয়েই গ্রুপ পর্বের শেষটা রাঙাল। বাছাইপর্বে রোববার (২৬ এপ্রিল) হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
ওয়ার্ল্ডকাপ কাউন্টডাউনদেড় লাখ লোকের দেশ কুরাসাও খেলবে বিশ্বমঞ্চেইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপ মঞ্চে জায়গা করে নিয়েছে কুরাসাও। বর্তমানে মাত্র ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি ২০১৪ সালে ফিফা র্যাংকিংয়েতে ১৮৩ ছিল। সেখান থেকে মাত্র ১১ বছরের কঠোর পরিশ্রমের পর দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে।
জব্বারের বলীখেলায় বাঘা শরিফের হ্যাটট্রিকচট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরিফ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর লালদীঘি মাঠে ফাইনালে তিনি রাশেদ বলীকে পরাজিত করেন।
৫২ বছর পর আবার বিশ্বমঞ্চে হাইতি১৯৭৪ বিশ্বকাপে তারা যখন প্রথম ও শেষবার বিশ্বকাপে অংশ নিয়েছিল, তখন ইতালিয়ান গোলরক্ষক ডিনো জফের টানা ১৯ ম্যাচ গোল না খাওয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছিলেন হাইতির ইমানুয়েল সানন। দীর্ঘ ৫২ বছর পর আবারও বিশ্বমঞ্চে হাইতি।
জয়ের খোঁজে ১৬ বছর পর বিশ্বকাপে ফিরছে নিউজিল্যান্ড২০১০ সালের ফুটবল বিশ্বকাপে একটি ম্যাচও না হেরেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড। সেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে ১-১ গোলে রুখে দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল ‘অল হোয়াইটস’ খ্যাত দলটি। দীর্ঘ ১৬ বছর পর সেই আক্ষেপ ঘুচানোর মিশনে আবারও বিশ্বমঞ্চে ফিরছে তারা।
বাংলাদেশ নারী হকি দলের প্রথম আন্তর্জাতিক জয়এশিয়ান গেমসের বাছাইপর্বে উজবেকিস্তানকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। শুক্রবার (২৪ এপ্রিল) জাকার্তার জিকেবি হকি ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিবিসির ‘ফুটবল ফোকাস’ বন্ধ হচ্ছে ৫২ বছর পরব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দীর্ঘকালীন জনপ্রিয় ফুটবল ম্যাগাজিন শো ‘ফুটবল ফোকাস’ এই সিজনের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে। ১৯৭৪ সালে যাত্রা শুরু করা অনুষ্ঠানটি টানা ৫২ বছর ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছিল।
পিএসএলে যাওয়া হচ্ছে না মুস্তাফিজ ও নাহিদ রানারইনজুরির শঙ্কা ও রিহ্যাব প্রক্রিয়ার কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যাওয়া হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের। একই সঙ্গে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজগুলোর কথা বিবেচনায় নিয়ে উদীয়মান তারকা নাহিদ রানাকেও পিএসএলে খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের সিরিজ জয়, মুস্তাফিজের ৫ উইকেটনিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ ৫৫ রানের জয় পেয়েছে। ফলে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল স্বাগতিকরা। মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে সফরকারীরা মাত্র ২১০ রানে গুটিয়ে যায়। মুস্তাফিজ ৪৩ রানে নেন ৫ উইকেট।
লেস্টারের রূপকথার পতন ও কভেন্ট্রির আড়াই দশকের অপেক্ষার অবসানইংলিশ ফুটবলের সমীকরণ কতটা নিষ্ঠুর হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল এই মৌসুম। যেখানে এক সময়ের জায়ান্ট কিলার লেস্টার সিটির বিদায়ে নেমে এসেছে বিষাদের ছায়া, সেখানে দীর্ঘ ২৫ বছরের অন্ধকার গহ্বর থেকে রাজকীয় আলোয় ফিরে এসেছে কভেন্ট্রি সিটি।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরেছেন মুস্তাফিজ, তানভীরবাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আজ সোমবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
ফুটবলের ‘জেন্টেলম্যান’ কাকার জন্মদিনব্রাজিলের ফুটবল ইতিহাসে নান্দনিকতা, সৌন্দর্য আর ভদ্রতার এক অনন্য প্রতীক হলেন রিকার্ডো কাকা। ১৯৮২ সালের ২২ এপ্রিল জন্ম নেওয়া এই কিংবদন্তি আজ ৪৫ বছরে পা রাখলেন। তাঁর পুরো নাম রিকার্ডো ইজেকসন দোস সান্তোস লেইতে, তবে বিশ্বজুড়ে তিনি ‘কাকা’ নামেই পরিচিত।
টি-টোয়েন্টিতে চমক সাকলাইন, মুস্তাফিজ-তাসকিন বিশ্রামেনিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান নির্বাচক হাবিবুল বাশার এই ঘোষণা দেন।
নিশ্চিত নিরাপত্তা ছাড়া বিশ্বকাপে খেলবে না ইরানযুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রী আহমেদ দুনিয়ামালি জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে ইরান এই টুর্নামেন্টে অংশ নেবে না।