সীমানা আন্দোলনে গ্রেপ্তার সেই আ.লীগ নেতাকে জেলগেটে বরণ বিএনপির এমপিরফরিদপুরের ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ম ম সিদ্দিক মিঞা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা, আনুগত্য স্বীকার আইআরজিসিরইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কয়েক বছর ধরে বাবার সম্ভাব্য প্রধান উত্তরসূরি হিসেবে মুজতবা খামেনিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল।
যে দেশে নারীরা বিজ্ঞান পারে নাপ্রশ্ন আসে, নারীদের এই চিত্র সবখানেই এক কিনা। ইকুয়াল অপরচুনিটি পাওয়া নারীদের সংখ্যা হাতে গোণা। বড় শহর ও মফস্বল শহরের শিক্ষিত বাবা-মা বাংলাদেশে প্রিভিলেজই ধরা যেতে পারে। কেননা ২০২২ সালের সর্বশেষ জনমিতি অনুযায়ী মোট ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীর মধ্যে সিংহভাগই গ্রাম অঞ্চলে বসবাস করে, এবং গ্রাম অঞ্চলেই নারীদে
মোহাম্মদপুরে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালকরাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটতে বেরিয়ে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। ছিনতাইকারীরা মূল্যবান সামগ্রী লুটের পাশাপাশি মুঠোফোনের পাসওয়ার্ড হাতিয়ে নিতে তাঁকে অস্ত্রের উল্টো পিঠ দিয়ে আঘাত এবং চোখে ঘুষি মেরে জখম করেছে।
মধ্যপ্রাচ্যগামী ৩২০ ফ্লাইট বাতিল, জনশক্তি রপ্তানিতে ধসচলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশের আকাশসীমা বন্ধ। ফলে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। সেখান থেকে যারা নিজের দেশে এসেছিলেন, তারা ফেরত যেতে বিপাকে পড়েছেন।
ইরানের নেতৃত্বে বিভাজন, সৌদি আরবের হুঁশিয়ারিযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার মুখে ইরানের শাসকগোষ্ঠীর ভেতরে বিভাজনের লক্ষণ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
নারী: অধিকার নাকি কম মানুষ থেকে মানুষ হয়ে ওঠার প্রচেষ্টানারী-প্রশ্ন ডিল করার আগে নিজের অপারগতা স্বীকার করছি। কেননা, ‘নারী প্রশ্ন’ বলার মধ্য দিয়েই নারীকে কম মানুষ করা হয়ে যায়। যদিও কম মানুষের বিপরীতে বেশি মানুষ বলে কিছু নেই। অর্থাৎ পূর্ণাঙ্গ মানুষরূপ বিবেচনা থেকে আমাদের চিন্তার উত্তরণ ঘটলে এই আলোচনা হয়তো সহজ হতো। এমনকি ভাষা নিজেও, নারীকে কম মানুষ করে রাখা
নারীকে হেনস্তা: এক বছরে অর্ণবের ‘টিকিটিও’ ধরা যায়নিঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগে একই প্রতিষ্ঠানের কর্মচারী মোস্তফা আসিফ অর্ণব গ্রেপ্তারের এক বছর পার হয়েছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী এই বাইন্ডারকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
‘এক পাটওয়ারীর মুখ বন্ধ করলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে’দেশে আবার আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সংরক্ষিত আসন পেতে তিন দলের দ্বারস্থ মামুনুল হকত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগেই দলটি জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন চাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ে ঈদ ছুটি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশপাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন মন্ত্রী ফকির মাহবুব ও উপদেষ্টা রেহান আসিফদেশের জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আন্তর্জাতিক গণমাধ্যমে মধ্যপ্রাচ্য যুদ্ধবিষয়ক সংবাদ কতটা নিরপেক্ষ?পশ্চিমা গণমাধ্যমগুলোর দ্বিমুখী নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি ধারাবাহিক কৌশলের অংশ, যা তারা ইরাক, আফগানিস্তান এবং লিবিয়ার মতো সংঘাতেও প্রয়োগ করেছে। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবৈধ যুদ্ধকে বৈধতা দেয় এবং এর ভয়াবহতাকে সাধারণ মানুষের চোখের আড়াল করে।
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী দিচ্ছে সরকার, উদ্বোধন ১৪ মার্চআগামী ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা। একই সঙ্গে অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় প্রধানরাও এই মাসিক সম্মানী পাবেন। আগামী ১৪ মার্চ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইসরায়েল-ইরান সংঘাত: বিশ্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে?বাবা ভাঙ্গা আর নস্ত্রাদামুসের কয়েক শতাব্দী পুরোনো সতর্কবার্তা আজ আর কেবল কথার কথা বলে মনে হচ্ছে না; ২০২৬ সালের মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র যেন তাদের সেই প্রলয়ংকরী পূর্বাভাসকেই সত্য প্রমাণ করতে চাইছে। প্রতি বছর সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসা এই দুই ভবিষ্যদ্বক্তার বাণী এবার যেন ভিন্ন এক মাত্রা পেয়েছে।
সন্তানের টানে বাংলাদেশে এসে কারাগারে, ৮ মাস পর ভারতে ফিরলেন ফাল্গুনী রায়সন্তানের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়। তবে প্রাক্তন স্বামী তাঁকে মারধরের পর পাসপোর্ট ছিনি নেওয়ার পর দেশে ফিরতে গিয়ে তিনি আটক হন গিয়ে বিজিবি হাতে। এরপর আট মাসের বেশি সময় বাংলাদেশের কারাগারে থাকতে হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে দেশে ফিরলেন তিনি।
কেন হঠাৎ ভারতকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিল আমেরিকা?মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা চালু রেখেছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবার সাময়িকভাবে ভারতকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিয়েছে। প্রশ্ন উঠছে, কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কী কূটনৈতিক ও অর্থনৈতিক হিসাব কাজ করছে?