সংবিধান সংস্কারে বিশেষ কমিটির প্রস্তাব আইনমন্ত্রীরজাতীয় সংসদে সংবিধান সংস্কারবিষয়ক বিশেষ কমিটির প্রস্তাব করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বুধবার (২৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই প্রস্তাব তুলে ধরেন তিনি।
আইনজীবীদের জন্য ১০ শতাংশ মামলা বিনা মূল্যে লড়া বাধ্যতামূলক হচ্ছে: আইনমন্ত্রীদেশের ৮০ হাজার আইনজীবীর পেশাগত মান উন্নয়ন এবং গরিব বিচারপ্রার্থীদের আইনি সহায়তা নিশ্চিত করতে প্রতিটি আইনজীবীর জন্য অন্তত ১০ শতাংশ মামলা ‘প্রো বোনো পাবলিকো’ বা বিনা মূল্যে পরিচালনা করা বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে সরকার।
নিম্ন আদালতে ৪০ লাখ ৪১ হাজার ৯২৪ মামলা চলমান: আইনমন্ত্রীদেশের অধস্তন আদালতে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি মামলা চলমান বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বার কাউন্সিল নির্বাচন স্থগিতে সরকারের সংশ্লিষ্টতা নেই: আইনমন্ত্রীবাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
আ.লীগ আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জোর পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রীবিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারে জোরালো পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। এসব মামলা পর্যালোচনার জন্য ইতিমধ্যে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বার কাউন্সিল পরীক্ষায় বৈষম্য দূর করার তাগিদ আইনমন্ত্রীরবার কাউন্সিল পরীক্ষার সংস্কার ও অ্যাটর্নি জেনারেল অফিসের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ।
জাতীয় মানবাধিকার কমিশনহাসনাতকে আইনমন্ত্রী– সব পড়েছেন, বিলটা পড়েননিজাতীয় সংসদে আনা একটি বিল নিয়ে বিরোধীদলীয় এমপি হাসনাত আব্দুল্লাহর আপত্তির জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমার মনে হয় উনি সব পড়েছেন, কিন্তু বিলটা পড়েননি।
সংসদে আরপিও সংশোধনী বিল ২০২৬ পাসনির্বাচন পরিচালনার আইন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’ (আরপিও) সংশোধন করা হয়েছে। এই লক্ষ্যে জাতীয় সংসদে ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সংসদে এই বিল কণ্ঠভোটে গৃহীত হয়।
মানবাধিকার কমিশনের প্রস্তাবিত আইন বহালে হয়রানি বাড়বে: আইনমন্ত্রীমানবাধিকার কমিশনের প্রস্তাবিত আইন বহাল রাখা হলে মানুষ অতিরিক্ত হয়রানি এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি তেল কালোবাজারি ও মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রীজ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে; যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।’
বিশেষ কমিটিতে সমান সংখ্যক সদস্য রাখা বৈষম্য: আইনমন্ত্রীজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫ নিয়ে আলোচনার জন্য বিশেষ কমিটি দুই দলের সমান সংখ্যক সদস্য নিয়ে গঠন করার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গণভোট অধ্যাদেশ ল্যাপস হয়ে গেছে, গণভোটের কার্যকারিতাও শেষ: আইনমন্ত্রীআইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’