বিদেশি পর্যটক হেনস্তার ঘটনায় ২ টিকটকার গ্রেপ্তারনাটোরের লালপুরে বিদেশি পর্যটকদের উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এই ঘটনায় লালপুর থানায় একটি মামলা করা হয়েছে।
সাত বছরের শিশুর বয়স ২১ দেখিয়ে মামলা: ফেঁসে যাচ্ছেন বাদিনাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী এক শিশুর বয়স ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টার মামলা দায়েরের অভিযোগে সেই মামলার বাদী শাহানুর রহমানের বিরুদ্ধে পাল্টা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধারনাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
হত্যাচেষ্টা মামলার আসামি ৭ বছর বয়সীনাটোরের গুরুদাসপুরে সাত বছরের শিশুকে ২১ বয়সী দেখিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়। পরে আবেদন করা হলে রোববার (২৬ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রফিকুল ইসলাম শিশু হুসেন আলীর জামিন মঞ্জুর করেন।
হুইপ দুলুকে দেওয়া হলো স্বর্ণের ধানের শীষ, প্রধান শিক্ষক বললেন ‘সুবিধা পেতে’নাটোর নলডাঙ্গায় একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে আগত জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে স্বর্ণের তৈরি কোট পিন উপহার দেওয়া হয়েছে।
নাটোরে তেল দিতে দেরি হওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর, বিক্রি বন্ধতেল দিতে দেরি হওয়ায় নাটোরের একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালিয়েছেন এক ট্রাকচালক। এ ঘটনার পর থেকে স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
গুরুদাসপুরে অর্ধশত গাড়ির শোডাউনের পর ছাত্রদল নেতাকে অব্যাহতিনাটোরের গুরুদাসপুরে প্রায় অর্ধশত গাড়ি নিয়ে শোভাযাত্রার ঘটনার পর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার দলীয় প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে রোববার বিকেলে মাসুদ প্রামাণিকের নেতৃত্বে ওই শোভাযাত্রা বের হয়।
জ্বালানি সংকটের মধ্যে অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউনতীব্র জ্বালানি সংকটের মধ্যে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন দিয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে এই শোডাউন দেন তিনি।
বাবাকে ‘হত্যার উদ্দেশ্যে’ই ঈদের ছুটিতে বাড়ি আসে ছেলে সিয়ামনাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নের হাতেমপুরে চটপটি বিক্রেতা মহরম আলী (৫৫) হত্যাকাণ্ডে তাঁর ছেলে মাইন উদ্দীন সিয়াম (২৬) জড়িত থাকার কথা জানিয়েছে পুলিশ।
নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহতনাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জুলফিকার আলী (৩০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশীর ‘হামলায়’ বাবা নিহত, ছেলেসহ আহত ২নাটোরে মোটরসাইকেলের সাইড লাইট ভাঙা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে কাউসার আলী (২৫) ও পরিবারের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নাটোরে মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল, জরিমানানাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার নিঙ্গইন এলাকায় মাটির নিচে ট্যাংকিতে রাখা ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মো. রুবেল (৩৪) নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।