তারেকের জবাবদিহি-বার্তা কি ভোটারদের আস্থা বাড়াচ্ছে, মাঠে যা শোনা গেলবিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করলেন, ‘আপনাদের এলাকার উন্নয়ন হচ্ছে কিনা, তার দায়িত্ব এদের (চট্টগ্রামের বিএনপির প্রার্থীরা) ওপর। নির্বাচিত হলে অভিযোগ-দাবি সরাসরি বলবেন।’ আজ রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ ঘোষণা দেন।
বিএনপি সবসময় বাংলাদেশের স্বার্থকে প্রায়োরিটি দিয়েছে : সাইমুম পারভেজস্ট্রিম টক-এ ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদের সঙ্গে আলোচনায় আছেন বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. সাইমুম পারভেজ।
নাটোর-৩চলনবিল বাঁচিয়েই উন্নয়ন চান সিংড়াবাসীদেশের উত্তর জনপদের প্রাণ ও প্রকৃতির আধার, সর্ববৃহৎ প্রাকৃতিক জলাভূমি চলনবিলকে ঘিরেই আবর্তিত হচ্ছে নাটোর-৩ (সিংড়া) আসনের নির্বাচনি সমীকরণ। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের ভোটারদের প্রধান দাবি—উন্নয়ন হোক, তবে তা চলনবিলের অস্তিত্ব ও বৈচিত্র্যকে অক্ষুণ্ণ রেখে।
চাঁদাবাজি কীভাবে বন্ধ করবেন, শিক্ষার্থীর প্রশ্নে যা বললেন তারেক রহমানকীভাবে চাঁদাবাজি বন্ধ করবেন—এমন এক প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সমস্যা বিভিন্নভাবে সমাজে ছড়িয়ে আছে। আমরা যে রাতারাতি সবকিছু করতে পারব তা নয়। সরকারের কাছ থেকে যদি বার্তা যায় যে করাপশন টলারেট করা হবে না, তখন স্বাভাবিকভাবে এ সমস্যা অন্তত ২০-৩০ শতাংশ কমে যাবে।
নাটোর-২গ্যাসের বঞ্চনা আর চাঁদাবাজিমুক্ত পরিবেশই বড় ইস্যুউত্তরের জনপদ নাটোর। কৃষি, শিল্প ও পর্যটনের বিপুল সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনের কিছু অমীমাংসিত সংকট এখন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের নির্বাচনি বৈতরণী পার হওয়ার প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের ভোটারদের আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্
চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় তারেক রহমানচট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে বিএনপির নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জনসভাস্থলে পৌঁছান তারেক রহমান।
ঢাকা-১৪: বিএনপির বিদ্রোহী প্রার্থিতায় পাল্টে গেছে ভোটের সমীকরণবিএনপির মনোনয়ন না পেয়ে সাবেক এমপির ছেলে এবি সিদ্দিক সাজুর স্বতন্ত্র প্রার্থিতা এই আসনের লড়াইকে দুপক্ষের সীমা ছাড়িয়ে নিয়ে গেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায়। ফলে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও জামায়াত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমের (ব্যারিস্টার আরমান) পাশাপাশি বিদ্রোহী প্রার্থী সাজুকে
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যুঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাছান মোল্লা (৪৫) গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গাইবান্ধা-৫‘ভোটের আগে সবাই আব্বা-চাচা বলে ডাকে, জেতার পর কেউ উঁকি দেয় না’গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ মাঠ থেকে পুরোপুরি অদৃশ্য এবং তাদের দীর্ঘদিনের মিত্র জাতীয় পার্টির প্রতি সাধারণ ভোটারদের অনীহার কারণে এখানে মূল লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্য
ঢাকা-১১ আসনে চেনা মুখ কাইয়ুমকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নাহিদঢাকা-১১ (বাড্ডা, রামপুরা, ভাটারা ও হাতিরঝিল) আসনে এমএ কাইয়ুমকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তরুণ নাহিদ ইসলাম। দীর্ঘদিন কমিশনার থাকায় এলাকাবাসীর চেনা মুখ ধানের শীষের কাইয়ুম। অন্যদিকে শেখ হাসিনার পতনের জুলাই অভ্যুত্থান শাপলা কলির প্রার্থী নাহিদকে দিয়েছে সারাদেশে পরিচিতি।
গাইবান্ধা-৩জাতীয় পার্টির একসময়ের দুর্গে এবার বিএনপি-জামায়াত যুদ্ধএকসময়ের জাতীয় পার্টির (জাপা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির সমীকরণ আমূল পাল্টে গেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বর্তমানে নির্বাচনী মাঠে নিষ্ক্রিয় থাকায় এখানে মূল লড়াই হতে যাচ্ছে দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্র বি
গাইবান্ধা-২মাঠে বিএনপি ও জামায়াত, তক্কে তক্কে জাপাগাইবান্ধা জেলার গাইবান্ধা-২ (সদর) আসনটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন আলোচনার তুঙ্গে। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি ও জামায়াতে ইসলামী। অন্যদিকে আওয়ামী লীগের ‘নীরব’ ভোট ব্যাংক কাজে লাগিয়ে চমক দেখাতে চায় জাতীয় পার্টি।
নির্বাচনী প্রচারে চট্টগ্রামে তারেক রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি বন্দরনগরীতে পৌঁছান।
গাইবান্ধা-১সুন্দরগঞ্জে উন্নয়নবঞ্চিত চরাঞ্চল ও নদীভাঙন বড় ইস্যুএকটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত সুন্দরগঞ্জ উপজেলার সিংহভাগই চরাঞ্চল। প্রতি বছর তিস্তার করাল গ্রাসে নদী ভাঙনের শিকার হয়ে হাজার হাজার মানুষ ভিটেমাটি ও ফসল হারান। এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক এবং কয়েক লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমানছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তরুণদের ভাবনা জেনে তারেক রহমান দিলেন সমাধান সূত্রতরুণদের কাছ থেকে দেশের বিভিন্ন বিষয়ে সরাসরি তাদের ভাবনা জানলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে খাত ধরে ধরে সেসব নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি কী করতে চায়, তা জানান তিনি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক দূরদর্শী সংগঠক আরাফাত রহমান কোকোআজ আমরা ক্রীড়াঙ্গনের নানা সংকট নিয়ে কথা বলছি। আসলে বলছি না, বরং বলতে বাধ্য হচ্ছি। বিভিন্ন অনিয়ম ও কাঠামোগত দুর্বলতা আজ স্পষ্ট। পাশাপাশি দুর্বল প্রশাসন, রাজনৈতিক প্রভাব, পরিকল্পনার অভাব ইত্যাদি তো আছেই। এই দুরাবস্থা দেখে বর্তমান ক্রীড়াপ্রেমীদের মনে বারবার ভেসে ওঠে কোকোর নাম।