ফেনী-২প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত উন্নয়ন চান ফেনীবাসীআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ (সদর) আসনে নির্বাচনি আমেজ তুঙ্গে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হওয়ার পর থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। সভা-সমাবেশ, উঠান বৈঠক আর জনসেবার নানা অঙ্গীকারে মুখর এখন ফেনী সদর।
নওগাঁ-৬: আবারও শোকজ পেলেন বিএনপি প্রার্থী রেজাউল ইসলামনির্বাচনি আচরণবিধি ভেঙে নির্ধারিত সময়ের আগে প্রচার এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মিছিলে বাধার অভিযোগে আবারও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের ধানের শীষের প্রার্থী রেজাউল ইসলাম রেজুকে।
ফেনী-১ভারত থেকে আসা বন্যা নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তার ‘নিশ্চয়তা’ চান ভোটাররাবারবার বন্যায় ক্ষতিগ্রস্ত জনপদ ফেনীর উত্তরাঞ্চলীয় তিন উপজেলা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী-১ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের ভোটারদের প্রধান দাবি, বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ। শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, এবার প্রার্থীদের কাছ থেকে বাস্তবায়নের ‘নিশ্চয়ত
ময়মনসিংহের পথে তারেক রহমান, জামায়াতের আমির যশোরেনির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহের পথে রওনা দেন। আজ বেলা আড়াইটায় ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানের জনসভায় তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ঢাকা-১২: ত্রিমুখী লড়াইয়ে দ্বিধায় ভোটাররা‘রাজনীতি যাই করি কাকে ভোট দিবো তা নিয়ে এখনও সন্দিহান রয়েছি। ধরেন, আগে এখানে বিএনপির দুই জন প্রার্থী ছিল। এখন সেটা বাদ দিয়ে নতুন একজন আসছে। আবার স্বতন্ত্র যিনি আছেন তিনিও এই এলাকার সন্তান। জামায়াতের প্রার্থীও ভালো ভূমিকা রাখছে। এ কারণে সিদ্ধান্ত নিতে পারছি না।’
নির্বাচনী প্রচারকাল ময়মনসিংহ ও গাজীপুর যাচ্ছেন তারেক রহমাননির্বাচনী প্রচারে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ ও গাজীপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন তিনি এই দুই জেলাসহ মোট তিনটি জনসভায় বক্তব্য দেবেন ।
নাটোর-১পদ্মার চরে অর্থনৈতিক অঞ্চল ও সুগার মিলের আধুনিকায়নই নির্বাচনী বড় ইস্যুনাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের ভোটাররা প্রার্থীদের যোগ্যতা, অবদান ও অঙ্গীকারের হিসাব মেলাতে শুরু করেছেন।
একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে: বিএনপিজামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছেন।
নওগাঁ-৬‘বাংলা ভাইয়ের’ জনপদ এখন উন্নয়ন ও সুশাসনের প্রতীক্ষায়নির্বাচন সামনে রেখে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। তবে ভোটাররা বলছেন, অতীতেও এমন অনেক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে অনেক সমস্যার সমাধান হয়নি।
ফ্যাসিবাদী চরিত্র নিয়ে নির্বাচনী মাঠে হামলা চালাচ্ছে বিএনপি: রাশেদ প্রধানরাশেদ প্রধান বলেন, ‘বিএনপি নতুন ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করলে আবারও এদেশের ছাত্র-জনতা বিএনপির পুরাতন ঠিকানা লন্ডন পালিয়ে যেতে বাধ্য করবে।’
নওগাঁর তিন আসনে বিএনপির ‘অভ্যন্তরীণ কোন্দল’ প্রকাশ্যেআসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁ জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই বিএনপির হেভিওয়েট নেতারা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
ভোটাধিকার হরণে নতুন ষড়যন্ত্র চলছে: তারেক রহমানভোটাধিকার হরণে নতুন ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে। নিশিরাতের নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে।
সোয়াগাজীতে তারেক রহমানকুমিল্লায় ইপিজেড ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিশ্রুতি তারেক রহমানেরকুমিল্লার সোয়াগাজীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এলাকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ইপিজেড ও বিদেশে কমসংস্থান সুযোগ তৈরির জন্য ট্রেনিং ইনিস্টিউটের পরিকল্পনা জানিয়েছেন। রোববার মধ্যরাতে চট্টগ্রাম থেকে নির্বাচনী সমাবেশ করে ফেরার পথে কুমিল্লার সোয়াগাজীতে তিনি এসব পরিকল্পনার কথা জানান।
বদনাম তারা করুক, আমি কাজ করে যাব: তারেক রহমানবিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল জনগণের সামনে কোনো পরিকল্পনা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা শুধু বিএনপির বদনাম করে যাচ্ছে। করুক, আমার আপত্তি নেই। আমি জনগণের জন্য কাজ করে যাব, সে পরিকল্পনায় দিয়েছি।
হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লার মোবাশ্বের আলম ভূঁইয়াঋণখেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) বাতিল করা মনোনয়নপত্র হাইকোর্টের আদেশে বৈধতা পেয়েছে। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বিতা করার বাধা কাটল।
তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে যাবেন, ভোটের হিসাব বুঝে ঘরে ফিরবেন: তারেক রহমাননির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নামাজ শেষে সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। একদম ভোটের হিসাবনিকাশ বুঝে ঘরে ফিরবেন।
গাইবান্ধা-৪গোবিন্দগঞ্জে বড় ফ্যাক্টর ‘আত্মগোপনে’ থাকা আওয়ামী লীগ ও বিএনপির ‘কোন্দল’রংপুর বিভাগের আট জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বইছে নির্বাচনী হাওয়া। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনটিতে এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ‘আত্মগোপনে’ থাকা নেতাকর্মীদের গতিবিধি ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দল