জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট, এনসিপি নেতাদের পদত্যাগের হিড়িকজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী জোটে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছে। শুধু জামায়াতে ইসলামীই না, ওই জোটে রয়েছে ১১টি রাজনৈতিক দল। যার অধিকাংশই ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত। গত ২৮ ডিসেম্বর এনসিপি দল হিসেবে ওই জোটে যুক্ত হওয়াকে কেন্দ্র করে এখন পর্যন্ত বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা পদত্যাগ
বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, ‘মালিক-ভাড়াটে দ্বন্দ্ব’ বলছে পুলিশবরিশালের ফকির বাড়ি রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পাবলিক প্লেসে এক বছরের মধ্যে বিনামূল্যে বিশুদ্ধ পানি নিশ্চিতের নির্দেশ হাইকোর্টেরসংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নিরাপদ ও বিশুদ্ধ পানি পাওয়াকে দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে (পাবলিক প্লেস) নাগরিকদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
‘সাদাপাথর কাণ্ডে’ বহিষ্কৃত সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপিসিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ এলাকা থেকে পাথর লুটের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে দলটি। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
‘সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ়’, আঞ্চলিক নেতাদের প্রধান উপদেষ্টাদক্ষিণ এশিয়ার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় আঞ্চলিক প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সংহতি প্রমাণ করে যে সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ়।
নির্বাচনী হলফনামাসালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ, নগদ আছে ১ কোটি ৩৫ লাখ টাকাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে জানা গিছে, তার বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬৩৭ টাকা।
নির্বাচনী হলফনামাতারেক রহমান দ্বৈত নাগরিক নন, বিদেশেও নেই সম্পদবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকলেও কখনো দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় নাগরিকত্বের তথ্য দিয়ে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।
জাইমা কী খালেদা জিয়ার পথে হাঁটছেনসারাক্ষণ বাবার ছায়াসঙ্গী হয়ে আলোচনায় এসেছেন জাইমা রহমান। বিএনপি সংশ্লিষ্টরা বলছেন, তারেক রহমানও এক সময় এভাবে মা খালেদা জিয়ার ছায়াসঙ্গী ছিলেন। ছেলেকে রাজনৈতিক কর্মসূচি থেকে কূটনৈতিক অনুষ্ঠানে নিজের সঙ্গে রাখতেন তিনবারের প্রধানমন্ত্রী। জাইমার গতিবিধিও একই।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাদিক কায়েম জিয়া ও খালেদা জিয়ার দেখানো পথে আগামীর রাজনীতি বিনির্মাণ করতে হবেযে রাজনীতি শহীদ জিয়া এবং খালেদা জিয়া দেখিয়েছেন, সেই রাজনীতি বিনির্মাণ করাই আগামীর বাংলাদেশের রাজনীতি বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
মুঠোফোনে শুল্কছাড়ের সিদ্ধান্ত সরকারের, বৈধ হচ্ছে স্টক লটমোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ব্যবসায়ীদের হাতে থাকা আমদানিকৃত ফোনের স্টক লটকেও বৈধতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
খালেদা জিয়ার জানাজা পৃথিবীর সর্ববৃহৎ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: সালাহউদ্দিনবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পৃথিবীর সর্ববৃহৎ জানাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কত মানুষ জানাজায় শরিক হয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই, তবে এটি ইতিহাস হয়ে থাকবে।
৩ জানুয়ারি ঘোষণা হতে পারে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী তালিকাবাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী শনিবার (৩ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে। জোটের শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।
মোবাইল নিবন্ধননের বাধ্যবাধকতাবিটিআরসি ভবনে ব্যাপক ভাঙচুর, আটক ৪মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার প্রতিবাদ অংশ নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় হাজারখানে হামলাকারী ভবনের চতুর্দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করে।
সুইজারল্যান্ডে থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে আগুন, নিহত ৪০সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে থার্টি ফার্স্ট নাইটের পার্টি চলাকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, একটি জনাকীর্ণ বারে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।
মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছিল ত্রুটিপূর্ণ, নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটিরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল। তবে এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তদন্ত কমিটি এ তথ্য জানায়।
২০২৬ কি দেশের ভবিষ্যৎ নির্ধারণের বছর হতে পারবেদেশের রাজনীতি বর্তমানে এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ভবিষ্যৎ নিয়ে যেমন শঙ্কা রয়েছে, তেমনি সম্ভাবনাও কম নয়। তাই ২০২৬ সাল হতে পারে দেশের ভবিষ্যৎ পথনির্দেশ নির্ধারণের বছর। তবে দেশ ও দেশের রাজনীতি স্থিতিশীলতার দিকে অগ্রসর হবে, নাকি দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার চক্রে প্রবেশ করবে—তা অনেকাংশেই নির্ভর কর
ফতুল্লায় পিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যানারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় উত্তেজিত লোকজনের মারধর ও ধারালো অস্ত্রের কোপে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে থানার দেওভোগ নাগবাড়ি মোড় এলাকায় একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগ তুলে তাঁকে এই মারধর করা হয় বলে জানা গেছে।