নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ যুক্তরাষ্ট্রেরইরানের থাকা নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটির ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের মাসকটে আলোচনার মধ্যেই এই নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
ইরানের মতোই অবস্থা রাশিয়ার, গুপ্ত হামলায় হারাচ্ছে শীর্ষ জেনারেলদেরইরানের মতোই অবস্থা হয়েছে রাশিয়ার। কয়দিন পর পরই রাশিয়ার ভেতরে গুপ্ত হামলায় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রাণ হারাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত কারা এসব অজ্ঞাত হামলা চালাচ্ছে তার খুব একটা হদিস পাচ্ছে না; যদি না কেউ নিজ থেকে হামলার দায় স্বীকার করে।
অস্পষ্ট লক্ষ্য নিয়েই ওমানে বসছে যুক্তরাষ্ট্র–ইরানটানাপড়েনের মধ্যেই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কটে এ বৈঠককে দেশ দুটির মধ্যে যুদ্ধ এড়ানোর প্রচেষ্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পুতিনের সঙ্গে খামেনির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠকরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।
হুমকির মুখে নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আলোচনায় প্রস্তুত ইরানপারস্য উপসাগরে রণতরির বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ক্রমেই ইরানে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র এমন গুঞ্জন তৈরি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যসহ আরব অঞ্চলের নেতারা দেশ দুটির মধ্যে সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: কে কী কী চায়আরব সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েনের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানকে দ্রুত আলোচনায় ফিরতে হবে। নইলে নতুন পারমাণবিক চুক্তির সুযোগ শেষ হয়ে যাবে।
এগোচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরির বহর, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানযুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরানের সামরিক হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে ইরান কর্তৃপক্ষ বলছে, যেকোনো হামলা থেকে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত আছে ইরান।
বিক্ষোভ উসকাতে ইরানে হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প: রয়টার্সবিক্ষোভকারীদের উৎসাহ দিতে ইরানে হামলার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হতে পারে ইরানের নিরাপত্তা বাহিনী এবং দেশটির নেতারা।
ইরানের বিরুদ্ধে অভিযানে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরবইরানের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ইরান, ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনিযুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ আশ্রয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমক ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্থাপনাটি একে অপরের সঙ্গে যুক্ত সুড়ঙ্গপথ দিয়ে তৈরি, যা শক্তিশালী হা
যেকোনো হামলা ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরানইরানের যেকোনো ধরনের হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে তেহরান। শুক্রবার (২৩ জানুয়ারি) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা বলেন। পাশাপাশি কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভের পাঠ: ইরানের শিক্ষা, পাকিস্তানের সতর্কতাপশ্চিমা বিশ্ব ইরানের ছোটখাটো বিক্ষোভ নিয়ে তোলপাড় করলেও পাকিস্তানের বিশাল গণআন্দোলন নিয়ে নীরব। কেন এই দ্বিচারিতা? জুনায়েদ এস. আহমদের লেখায় উঠে এসেছে পশ্চিমাদের ‘দৃশ্যমানতার রাজনীতি’ ও ভূ-রাজনৈতিক স্বার্থের নির্মম সত্য, যেখানে গণতন্ত্র রক্ষার বুলি কেবলই সুবিধাবাদের আড়ালে ঢাকা পড়ে যায়।
দাভোস সম্মেলনে কারা থাকছেন, কারা থাকছেন নাপাঁচ দিনব্যাপী এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের রাজনীতি, ব্যবসা ও নাগরিক সমাজের প্রায় ৩ হাজার শীর্ষ ব্যক্তিত্ব।
বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহতের কথা স্বীকার ইরানের সর্বোচ্চ নেতারখোমেনি বলেন, এই বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ‘অমানবিক ও নৃশংসভাবে’ হত্যা করা হয়েছে। এই মৃত্যুর উস্কানিদাতা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ও বলেন তিনি। খবর বিবিসির।
খামেনির সহযোগীসহ ইরানি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাসরকারবিরোধী বিক্ষোভকারীদের দমন-পীড়নের অভিযোগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহযোগী শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের দাবি৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরানযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করেছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই দাবি করেন।
শান্ত হয়ে আসছে ইরানইরানের সরকারবিরোধী আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। বিশেষ করে গত সোমবার সরকারের পক্ষে হাজার হাজার ইরানি রাস্তায় নামার পর পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে। যদিও এখনো তেহরানের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে।