যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। একদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি অবস্থান চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২৫৪লেবাননজুড়ে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে শতাধিক স্থানে চালানো এই সমন্বিত হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। রাতে লেবাননের সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
কুয়েতপ্রবাসী ব্যবসায়ীর লেখামধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের বড় উদ্বেগ ‘চুক্তি নবায়ন’ইসরায়েল-আমেরিকা ও ইরানের মধ্যকার ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব এবং সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য চরম উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অস্থিতিশীলতার প্রভাব শুধু ওই অঞ্চলের রাজনীতি বা অর্থনীতিতেই সীমাবদ্ধ নেই, বরং এর সরাসরি শিকার হচ্ছেন সেখানে কর্মরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশি।
ভিয়েতনামের পর সবচেয়ে বড় বেইজ্জতির মুখে ট্রাম্পের আমেরিকাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গণহত্যার হুমকি দিয়েছেন। এই বাক্যের সঙ্গে কোনো ‘যদি’ বা ‘কিন্তু’ জুড়ে দেওয়ার সুযোগ নেই। এর বিরুদ্ধে কোনো বৈধ পাল্টা যুক্তি নেই। এর সংজ্ঞায় কোনো অস্পষ্টতা নেই। তিনি মাত্র কয়েক শব্দে এই কাজ করেছেন। আমাদের অবশ্যই সেই শব্দগুলো আজীবন মনে রাখতে হবে।
ইসরায়েলকে না থামালে যুদ্ধবিরতি থেকে সরে আসার হুমকি ইরানেরযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর প্রতিবাদে চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ ও তাসনিম এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
যুদ্ধবিরতিকে ‘বৃদ্ধাঙ্গুলি’, ইসরায়েলের ভয়াবহ হামলায় লেবাননে নিহত শতাধিকযুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে স্মরণকালের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটে শতাধিক স্থানে চালানো এই সমন্বিত হামলায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে।
লেবানন ইস্যুতে ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিমূল কারণ হিসেবে উঠে এসেছে লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান। ইরান যুদ্ধ বন্ধের জন্য সব রণাঙ্গনে শান্তি চাইলেও ইসরায়েল জানিয়েছে, লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত নয়।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে ইতিবাচক ঘটনা হিসেবে দেখছে বাংলাদেশ। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আলোচনায় ইরানের ১০ শর্ত, ছিটকে পড়ল ইসরায়েলইরান ও যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে, যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে।
যুদ্ধবিরতিকে স্বাগত চীন-ফ্রান্সের, ‘শোচনীয় পরাজয়’ বলল রাশিয়াযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। তবে রাশিয়ার দাবি, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে। অন্যদিকে, যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে ফ্রান্স বলেছে, লেবাননকেও এই চুক্তির আওতায় আনা উচিত।
ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের দুর্বিষহ জীবনইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের জীবন তছনছ করে দিয়েছে। সেখানে অবস্থানকারী বাংলাদেশিদের জীবনে নেমে এসেছে দুর্বিষহ যন্ত্রণা। হামলার আতঙ্কে ফ্লাইট বাতিলে দেশে ফিরতে পারছেন না অনেকে। কারও কারও চাকরি চলে গেছে।
পাকিস্তানের মধ্যস্থতাশর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতি, তেহরানে আনন্দ মিছিলশর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুক্তিবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে, যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে।
হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটোহরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। এই দুই দেশের ভেটোর ফলে উত্থাপিত খসড়া প্রস্তাব ব্যর্থ হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষণইরানের বিদ্যুৎ-পানি স্থাপনায় হামলা বুমেরাং হতে পারেএই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো লক্ষ্যই এখন পর্যন্ত পুরোপুরি পূরণ হয়নি। এখন ইরানের জ্বালানি ও পানিসংশ্লিষ্ট অবকাঠামোয় হামলা চালালে সেই ব্যর্থতা আরও বাড়বে বই কমবে না।
আমেরিকা কেন ইরানে আটকে গেলট্রাম্প প্রশাসন বেশ জোর গলায় এই সামরিক অভিযানকে ‘নিখুঁত ও অপ্রতিরোধ্য’ দাবি করে আসছিল। উদ্দেশ্য ছিল ইরানের ‘আসন্ন পারমাণবিক হুমকি’ চিরতরে মুছে ফেলা। একই সঙ্গে ইরানি জনগণকে উসকে দিয়ে তাদের সরকারের পতন ঘটানো। কিন্তু বাস্তবতা এখন সেই ঘোষণার ঠিক উল্টো।
আজ রাতেই ধ্বংস ইরান সভ্যতা, হুমকি ট্রাম্পেরহরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রাম্পের হুমকির ভাষা ভয়াবহ আকার নিয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, আজ রাতেই ইরানের ‘পুরো সভ্যতা’ ধ্বংস হয়ে যেতে পারে।
যুদ্ধবিরতির আলাপে সন্তুষ্ট নন ট্রাম্প, ১০ শর্ত ইরানেরইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলোর দেওয়া ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবকে ‘তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।