চলমান সরকারি প্রকল্পকে দলীয় প্রতিশ্রুতি হিসেবে প্রচারের অভিযোগ মাহাদী আমিনেরবগুড়ায় চলমান ও অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিজেদের ‘নতুন প্রতিশ্রুতি’ হিসেবে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
শেরপুরে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩০শেরপুরের ঝিনাইগাতীতে ইউএনও, ওসি ও প্রার্থীদের সামনেই সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। জ্বালিয়ে দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল।
পাটওয়ারীকে ডিম নিক্ষেপ, আসলে কী ঘটেছিলরাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে অনুষ্ঠিত পিঠা উৎসবে ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার, বিএনপির ১৮ নেতাকে বহিষ্কারনোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অভিযোগে ১৮ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা ধোঁকাবাজি: সালাহউদ্দিন আহমদ‘ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলে যারা জনগণের সমর্থন আদায় করতে চায়, তারা মূলত ধর্মপ্রাণ সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে। ধর্মের দোহাই দিয়ে ভোট চাওয়া রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।’
‘ভোট এলে প্রার্থীরা বড় বড় কথা বলেন, পরে তারাই মাদক ব্যবসায়ীদের পাশে বসান’আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) আসনে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। তবে এই জনপদে উন্নয়নের ডামাডোলের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে ‘মাদক ও চোরাচালান’ ইস্যু। ভারত সীমান্তবর্তী এই আসনে ভোটারদের মন জয়ে প্রার্থীরা এখন সভা-সমাবেশ আর ইশতেহারে মাদক নির্
ভোট দিতে ১৭ মাসের আমলনামাই যথেষ্ট: আসিফ মাহমুদনির্বাচনে জিতে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে শহীদ শরিফ ওসমান হাদির ঘাতকদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, গত ১৭ মাসে আরেকটি দল ক্ষমতায় না গিয়
অস্তিত্ব সংকটে ঝিনাইদহের ১২ নদী: প্রার্থীদের নদী রক্ষার ‘বুলি’, ভোটাররা চান ‘রোডম্যাপ’ঝিনাইদহ জেলার বুক চিরে বয়ে যাওয়া নবগঙ্গা, কুমার ও চিত্রাসহ ১২টি নদ-নদী এখন চরম অস্তিত্ব সংকটে। কোথাও প্রভাবশালীদের অবৈধ স্থাপনা, আর কোথাও ফসলি জমিতে রূপ নিয়েছে একসময়ের প্রমত্তা এসব নদী।
ঝিনাইদহ-২‘ভোট এলেই প্রার্থীরা রেললাইন-মেডিকেলের স্বপ্ন দেখান’এবার ভোটারদের চাওয়া শুধু রাস্তাঘাট বা কালভার্ট নয়; ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের অমীমাংসিত তিন দাবি—রেললাইন সংযোগ, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং একটি সাধারণ বিশ্ববিদ্যালয়। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীরাও এই তিন মেগা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়
ঝিনাইদহ-১৫ ইস্যু ঘিরে শৈলকুপার ভোটের মাঠ সরগরম৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে ভোটারদের প্রত্যাশা ও হিসাব-নিকাশে এসেছে বড় পরিবর্তন। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও এবারের ভোটের মূল আলোচনা আবর্তিত হচ্ছে ৫টি বিশেষ ইস্যুকে কেন্দ্র করে—গড়াই নদীর ভাঙন রোধ, কৃষি হিমাগার স্থাপন, বেকারত্ব দূরীকর
গণঅভ্যুত্থানে উত্তরাবাসীর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তারেক রহমানজুলাই গণঅভ্যুত্থান সফলে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের অবদানের কথা আগামী দিনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
কিশোরীর ইশারায় থামল বাস, তারেক রহমান নিলেন উপহারময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের নির্বাচনী জনসভা শেষে গাজীপুরে ফিরছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পথে ভালুকার সিডস্টোর এলাকায় গাড়ি থামানোর ইশারা দেয় এক কিশোরী। তাতে সাড়া দেন তারেক রহমান। পরে গাড়ি থামিয়ে ওই কিশোরীর সঙ্গে কথা বলেন। পরে তাঁর দেওয়া উপহার নেন বিএনপি চেয়ারম্যান।
ফেনী-৩ আসন‘হিসাব’ পাল্টে দিতে পারেন আ.লীগের নীরব ভোটাররাফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে ফেনী-৩ আসনেই সবচেয়ে বেশি ভোটার। এখানে মূল লড়াই হচ্ছে ত্রিমুখী—বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও প্রভাবশালী রাজনীতিবিদ আব্দুল আউয়াল মিন্টু, জামায়াতে ইসলামীর ফখরুদ্দিন মানিক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইফুদ্দিন শিফনের মধ্যে।
ফেনীতে তরুণ ভোটারই এমপি নির্বাচনে ‘গেম চেঞ্জার’তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বিশাল তরুণ জনগোষ্ঠীই আসন্ন জাতীয় নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনের ফলাফল নির্ধারণে ‘গেম চেঞ্জার’ হিসেবে ভূমিকা রাখবে।
বিএনপি এত খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েনি কেন, জামায়াতকে তারেক রহমানএকটি রাজনৈতিক দল স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা বলছে– বিগত বিএনপি সরকার নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দলটির দুই সদস্য বিএনপি সরকারে মন্ত্রী ছিলেন। বিএনপি এত খারাপ হলে তারা
ফেসবুক পোস্ট নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ গেল মৌলভীবাজার বিএনপির ১১ নেতারদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের ১১ নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি। মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল ও কমলগঞ্জের এই নেতাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও এনেছে দলটি।