
স্ট্রিমের নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রাজধানীর শ্যামপুর থানার মীরহাজীরবাগ পাইপ রাস্তা এলাকার একটি বাসা থেকে লাকি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং অপর দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তাদের এই পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

আদালতের ওপর চাপ সৃষ্টি করে বর্তমান সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় গুলিবর্ষণ ও জোড়া খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ঠিক আগের দিন তা স্থগিতের আবেদন করেছে প্রসিকিউশন।

দেশের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। এ সফরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বাস্তবায়ন সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে।

ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সমাবেশে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক এই হামলাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাস’ ও ‘যুদ্ধাপরাধের শামিল’ বলে আখ্যায়িত করেন।

ঘরে ও বাইরে– সর্বখানে নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে সংগঠনের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি।

অমর একুশে বইমেলার আজ ষষ্ঠ দিন। মেলা প্রাঙ্গণের অন্যতম আকর্ষণীয় ও বর্ণিল অংশ হলো শিশু চত্বর। সাধারণত এই চত্বরে শিশু-কিশোর ও অভিভাবকদের উপচে পড়া ভিড় থাকে এবং বই বিক্রিও হয় চোখে পড়ার মতো। তবে এবারের মেলার ষষ্ঠ দিনে মঙ্গলবার শিশু চত্বরে ঘুরে বই বিক্রির মিশ্র চিত্র দেখা গেছে।

গণভোটের মাধ্যমে পাওয়া জনগণের রায়কে আদালতের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জনগণের রায় নিয়ে ষড়যন্ত্র চললে জুলাই বিপ্লবের মতো আবারও রাজপথে নামতে বাধ্য হবে ছাত্রজনতা।

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সরকারের সময়ে এসব ব্যাংকের তহবিল তছরুফের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করবে সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জেরা সম্পন্ন হয়েছে।

শেয়ারবাজারে কারসাজি করে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাবেক এমপি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় পিছিয়েছে।

৮০ শতাংশ রপ্তানি করে– এমন সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন-ভাতা পরিশোধে সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।

অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বদলে গেছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠনের নাম। ‘জাগপা ছাত্রলীগ’ এখন ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে কার্যক্রম পরিচালনা করবে। ১৯৮০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছিল নামটি।

বর্তমান সরকারকে ফ্যাসিবাদের পথ পরিহার করার আহ্বান জানিয়ে ‘জুলাই ঐক্য’ জানিয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিটকে নস্যাৎ করার কোনো অপচেষ্টা চললে ছাত্রজনতা আবারও রাজপথে নামবে এবং বিপ্লব সংগঠিত করবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। তাঁর সঙ্গে সংস্থার দুই কমিশনারও নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এনবিআর কর্তৃপক্ষ।

আগামী ১৫ মার্চ শেষ হচ্ছে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা হিসাব না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

শ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী ৭ কর্মদিবসের মধ্যে বকেয়া বেতন পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে।

তিন শ্রেণীর নাগরিকের জন্য দূরপাল্লার আন্তঃনগর ট্রেন ও মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শ্রমিকদের একটা বড় অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে কর্মরত। তৈরি পোশাকশিল্পের মাধ্যমে উল্লেখযোগ্য শ্রমিক আনুষ্ঠানিক খাতে থাকলেও সামগ্রিক শ্রমশক্তির একটি অংশ এখনও আনুষ্ঠানিক কাঠামোর বাইরে রয়েছে।

আগামী অর্থবছরের জন্য ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী, গবেষক ও অংশীজনদের কাছে বাজেট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সম্মত বাজেট প্রণয়নে আগামী ১৫ মার্চের মধ্যে এসব প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই রুল জারির পর রাজনৈতিক ঐকমত্যের বিষয়কে আদালতের বিচারাঙ্গনে নিয়ে আসা এবং সাংবিধানিক এখতিয়ারের প্রয়োগ নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া আইনজীবীদের মধ্যে আইনি বিতর্ক তৈরি হয়েছে।

ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করার পরপরই বৈশ্বিক শিপিং খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্বের শীর্ষ লজিস্টিকস ও কনটেইনার পরিবহন কোম্পানি ‘মারস্ক লাইন’ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৪টি দেশের সঙ্গে উপসাগরীয় কয়েকটি গন্তব্যে নতুন কার্গো বুকিং সাময়িকভাবে স্থগিত করেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। তাঁর সঙ্গে সংস্থার দুই কমিশনারও নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

আসন্ন ঈদুল ফিতরে পাঁচদিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। তবে এই ছুটি আরও বাড়তে পারে, মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এমন তথ্য জানিয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে প্রতিষ্ঠানটির লতিফ ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। আজ মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের আইনি বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। এসব আদেশ, অধ্যাদেশ ও শপথ গ্রহণ কেন অবৈধ ঘোষণা করা হবে না-সংশ্লিষ্টদের কাছে রুলে তা জানতে চাওয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর-৩ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই দুটি আসনে আগামী ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে।

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। টানা পাঁচ দফা মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় ভরিতে এক লাফে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ।

গণভোট ও সংস্কারের মতো রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে যাওয়া সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, অতীতে সংসদীয় বিষয় আদালতে নেওয়ায় সংকট তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশি নিহত এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

চোখ বাঁধা, হাতে হাতকড়া, মাথায় যমটুপি। ছুটন্ত মাইক্রোবাসে বসে হুমকি—‘যা জিজ্ঞাসা করব সত্য বলতে হবে, অন্যথায় ক্রসফায়ার দিয়ে লাশ গুম করে ফেলব।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে ২০১৮ সালে নিজের গুম হওয়ার ও জীবন্ত কবরে বন্দিজীবনের এভাবেই বর্ণনা দিয়েছেন ৭১ বছর বয়সী ইকবাল চৌধুরী।

কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় নীতিগত পদক্ষেপ হিসেবে পাচার অর্থ দ্রুত ফিরিয়ে আনতে ‘ফাস্ট-ট্র্যাক’- এর উদ্যোগের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

অমর একুশে বইমেলার কেন্দ্রবিন্দুতে থাকা ‘লিটলম্যাগ চত্বর’ এবার চিরচেনা রূপ হারিয়েছে। প্রথাবিরোধী লেখা আর নতুন চিন্তার এই প্রাঙ্গণে এবার দর্শনার্থীর অভাব স্পষ্ট।

রাজধানীর মোহাম্মদপুরে চলন্ত প্রাইভেটকারে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেলে মোহাম্মদপুরের হুমায়ুন রোডে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪ জন সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর।

অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) খিলগাঁও অঞ্চলের পরিদর্শক সিদ্দিকুর রহমান (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন।

ঢাকার ঘিঞ্জি এলাকা দিয়ে মনোরেল চালু করার বিষয়ে ভাবছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে রিকশা, অটোরিকশাসহ ছোট ছোট পরিবহনের ওপর মানুষের নির্ভরশীলতা কমে আসবে। সোমবার (২ মার্চ) বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক স্ট্রিমকে এই তথ্য দেন।

দ্বৈত নাগরিক হিসেবে মোঃ সাহাবুদ্দিনের রাষ্ট্রপতির শপথগ্রহণকে অবৈধ ঘোষণা চেয়ে রিট হয়েছে। সোমবার (২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানি তেলের বিশ্ববাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (২ মার্চ) কয়েক বছরের মধ্যে মূল্যবৃদ্ধির রেকর্ড হয়েছে।