ভোট গণনা নিয়ে ভাইরাল উক্তি সত্যিই কি স্তালিনেরসামাজিক মাধ্যম ফেসবুকে সোভিয়েত নেতা জোসেফ স্তালিনের নামে একটি উক্তি ভাইরাল হয়েছে। সেখানে লেখা— ‘যারা ভোট দেয় তারা নয়, যারা ভোট গণনা করে তারা সব নির্ধারণ করে।’ ছবিসহ উক্তিটি ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে স্ট্যাটাস, পোস্টার-ছবি আকারে ছড়িয়ে পড়েছে।
স্ট্রিম ফ্যাক্টচেক /নাহিদের প্রার্থিতা বাতিলে রিটের পাসপোর্টই ভুয়াত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই ঘটনা নতুন করে ফেসবুকে নাহিদ ইসলামের ‘বিদেশি নাগরিকত্ব’ নিয়ে আলোচনার সৃষ্টি করেছে।
নির্বাচনে প্রতিপক্ষ ঘায়েলে এআই কন্টেন্টআসন্ন নির্বাচনে মাঠের লড়াইয়ে প্রার্থীরা জড়াচ্ছেন বাকযুদ্ধে। একইসঙ্গে অনুসারীদের মাধ্যমে রাজত্ব চালাচ্ছেন ডিজিটাল মাধ্যমেও। এরই অংশ হিসেবে এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে চলছে ভোটের প্রচার ও প্রতিপক্ষ ঘায়েল।
বিএনপি নেতা গ্রেপ্তারের দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভুয়াসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ফটোকার্ডে দাবি করা হয়, বাসায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছেন।
চট্টগ্রামের পারিবারিক বিরোধের ভিডিওকে সংঘবদ্ধ ধর্ষণ দাবিতে অপপ্রচারসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও এবং কিছু স্থিরচিত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়েছে , এক তরুণীর বাবা আওয়ামী লীগের সমর্থক হওয়ার অপরাধে ছাত্রশিবিরের কর্মীরা তাকে তুলে নিয়ে গিয়ে তিন দিন ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে এবং মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে গেছে।
শিশু অপহরণের অভিযোগে মেট্রোরেলের ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকরভাইরাল ভিডিওটি (প্রায় ৫ মিনিট ৩৪ সেকেন্ড) খুঁটিয়ে দেখলে দেখা যায়, মেট্রোরেলের ভেতরে কয়েকজন যাত্রী শিশুদেরকে প্রশ্ন করছেন। এক পর্যায়ে ভিডিওটির ৫:১৪ মিনিটে একটি শিশুকে কথা বলতে শোনা যায়। সেখানে শিশুটি ইঙ্গিত করে জানায় যে, তাকে কিডন্যাপ করা হয়নি, বরং তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে—এ ধরনের বক্তব্য পাওয়া যা
ভাইরাল ভিডিওর ব্যক্তি সারজিস আলমের বাবা ননসামাজিক মাধ্যমে একটি ভিডিও (১,২,৩,৪) ভাইরাল হয়েছে। এতে নারী ও মদ নিয়ে নাচানাচি করা ব্যক্তিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বাবা দাবি করা হয়েছে।
‘মুজিব ভাই’ সিনেমায় আসলে কত টাকা খরচ হয়েছিলসাম্প্রতিক সময়ে ‘মুজিব ভাই’ অ্যানিমেশন সিনেমার ব্যয়ের অঙ্ক ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে। কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, সিনেমাটিতে ৪ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এক্ষেত্রে সরকার গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদনের বরাত দেয়া হচ্ছে।
স্ট্রিম ফ্যাক্টচেকফাতেমার সঙ্গে তারেক রহমানের ছবি ও তথ্য ভুয়াসামাজিক মাধ্যমে ঘুরছে একটি ছবি। এতে ডাইনিং টেবিলে বসে তারেক রহমানের পরিবারের সঙ্গে খাবার খাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের সঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগম।
৫ আগস্ট ঢাকার বিমানবন্দরে পিটার হাসের উপস্থিতি দেখানো ভিআইপি তালিকাটি ভুয়া: ডিসমিসল্যাবছড়িয়ে পড়া ওই সরকারি নথিতে দাবি করা হয়, পিটার হাস ৫ আগস্ট (মঙ্গলবার) বিমানবন্দরের 'দোলনচাঁপা' ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেছিলেন। তবে বুধবার প্রকাশিত এক বিশ্লেষণে ডিসমিসল্যাব জানায়, নথিটিতে থাকা একাধিক তথ্য অসঙ্গতিপূর্ণ এবং বিভ্রান্তিকর।
এনসিপির কার্যালয়ে নারী নির্যাতনের দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচারসম্প্রতি একজন বোরকা পরা নারীকে নির্যাতন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেশ কিছু ভিডিওর ক্যাপশন ও থাম্ব টাইটেলে দাবি করা হয়, এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় অফিসে নারী নির্যাতনের ঘটনা। স্ট্রিমের অনুসন্ধানের দেখা যায়, ভিডিওটি এনসিপি কার্যালয়ের নয়।
মাহরীন চৌধুরীর ডিপফেক ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচারএই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ভিডিওটির ভিউ ১০ লাখ ছাড়িয়েছে। বেশ নিখুঁত হওয়ায় ভিডিওটি বিশ্বাসযোগ্য হয়েছে নেটিজেনদের কাছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের টাইমলাইনে শেয়ার দিয়েছেন ভিডিওটি। বাদ যাননি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও।