আওয়ামী লীগ ফিরে আসবে বলে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচারফেসবুকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
আমানের ক্ষমা চাওয়া দেখতে চেয়েছিলেন সাদিক কায়েমসম্প্রতি ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েমের একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, গুজব ছড়ানোর দায়ে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ভিডিওটির ক্যাপশনেও বলা হচ্ছে, ‘গুজব ছড়ানোর দায়ে ক্ষমা চাইলে নীলক্ষেতের ভিপি সাদিক কায়েম।’
জঙ্গি সতর্কতা ঘিরে সোশ্যাল মিডিয়ায় অবিশ্বাসদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরের সতর্কতামূলক নির্দেশনার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রুমিন ফারহানার নামে ছড়ানো মন্তব্যটি ভুয়াসম্প্রতি ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
বাঘ-সাপের নকশার পুলিশ ইউনিফর্মের ছবিটি সম্পাদিতসম্প্রতি ফেসবুকে বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, দুই পুলিশ সদস্যের গায়ে বাঘের ডোরাকাটা নকশার শার্ট ও সাপের চামড়ার মতো নকশার প্যান্ট রয়েছে। তবে যাচাইয়ে দেখা গেছে, ছবিটি সঠিক নয়।
বিএনপি থেকে ফজলুর রহমানকে বহিষ্কারের বিজ্ঞপ্তি ভুয়াফেসবুকে বিএনপির প্যাডে আসা প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হচ্ছে, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
৫ আগস্ট নাহিদ ইসলামকে নিয়ে সেনাসদস্যদের উল্লাসের দাবি সঠিক নয়সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নাহিদ ইসলামকে কাঁধে তুলে সেনাবাহিনীর সদস্যদের উল্লাস প্রকাশের দৃশ্য। তবে যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়।
মারদিয়া মমতাজের নামে ছড়ানো জিনস পরা ছবিটি ভুয়াফেসবুকে সম্প্রতি সংরক্ষিত নারী আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজের জিনস পরিহিত ছবি দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তার ছবিটি সম্পাদিতআমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তাঁকে জুতার মালা পরানো দেখানো হয়েছে। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ছবিটি সম্পাদিত।
জ্বালানি প্রতিমন্ত্রীর নামে ছড়ানো মন্তব্যটি ভুয়াস্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, প্রতিমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে ভুয়া এই বক্তব্য প্রচার করা হচ্ছে।
বাংলাদেশি হজযাত্রীর দুর্ঘটনার ছবিগুলো এআই দিয়ে তৈরিসম্প্রতি ফেসবুকে দুইটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, হজযাত্রী বহনকারী একটি গাড়ি সড়কে উল্টে গিয়ে বাংলাদেশি হজযাত্রীরা নিহত হয়েছেন (১,২)। পোস্টগুলোতে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হয় এটি বাস্তব কোনো দুর্ঘটনার দৃশ্য।
চাঁদাবাজ রুখে দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়সম্প্রতি ফেসবুকে ‘চাঁদাবাজকে রুখে দেওয়ার দৃশ্য’ দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোর ক্যাপশনে দেশের নাম উল্লেখ না থাকায় অনেকেই এটি বাংলাদেশের ঘটনা ভেবে বিভ্রান্ত হচ্ছেন।
মির্জা ফখরুলের নামে ছড়ানো আলোচিত মন্তব্যটি ভুয়াসম্প্রতি ফেসবুকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘যেখানে আমার মতামতের কোনো মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই।’
হাসনাত আবদুল্লাহর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়াফটোকার্ডে দেখা যায়, বিএনপি সরকারের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলছেন, ‘ওরা আগেই ভালো ছিল। মা ছিল জেলে, ছেলে ছিল লন্ডনে আর নেতা কর্মীরা ছিল ধান খেতে। আজকে মুক্তি পেয়ে ওরা সংবিধান চিনেছে’। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি।
শেখ হাসিনা-শেখ রেহানার দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরিসম্প্রতি ফেসবুকে শেখ হাসিনা ও শেখ রেহানার দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, হাসপাতালের মতো একটি কক্ষে রোগীর পোশাক পরা এক নারীকে (শেখ হাসিনা) দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ওসমান হাদির কবর নিয়ে ছড়ানো ফটোকার্ডটি ভুয়াসম্প্রতি ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছবিযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, ওসমান হাদির কবরস্থানে অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
অন্তঃসত্ত্বা নারীকে হেনস্তার ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়সম্প্রতি ফেসবুকে একজন নারীকে হেনস্তার একটি সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি পহেলা বৈশাখে ঢাকার মোহাম্মদপুরে এক গর্ভবতী নারীকে যৌন নির্যাতনের ঘটনা বলে দাবি করা হচ্ছে।